Friday, July 10, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

হাসপাতালে রাজেশ শর্মাকে দেখতে তড়িঘড়ি ছুটলেন ইন্দ্রনীল খাঁ!‌ মুখ্যমন্ত্রীর তরফে দ্রুত শারীরিক সুস্থতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন ক্রীড়ামন্ত্রী

RK NEWZ প্রখ্যাত চলচিত্র তারকা রাজেশ শর্মাকে দেখতে ঢাকুরিয়া মনিপাল হাসপাতালে যান ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে দ্রুত শারীরিক সুস্থতার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন ক্রীড়ামন্ত্রী।‌ হায়দরবাদে শুটিং শেষে বাড়ি ফিরে এসেছিলেন রাজেশ শর্মা। আচমকাই ডান পায়ে প্রবল ব্যথা অনুভব করেন অভিনেতা। এরপরই কলকাতায় হাসপাতালে ভর্তি হন তিনি। অসুস্থ অভিনেতাকে শুক্রবার দেখতে গেলেন ক্রীড়া ও যুব বিষয়ক এবং উপভোক্তা বিষয়ক দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. ইন্দ্রনীল খাঁ। এদিন দুপুরে হাসপাতালে যান ইন্দ্রনীল খাঁ। অসুস্থ রাজেশ শর্মার সঙ্গে ছবি দিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ আমরা ঢাকুরিয়ার মণিপাল হাসপাতাল পরিদর্শন করেছি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদার পক্ষ থেকে রাজেশ শর্মা জি-কে তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুভেচ্ছা জানিয়েছি।” প্রাথমিকভাবে শোনা যায়, হায়দরাবাদে শুটিং সেটে বিষাক্ত পোকা কামড়ে দেয় অভিনেতাকে। এরপর ফ্লাইটে কলকাতায় ফেরার সময় অসুস্থ বোধ করেন তিনি। আগের থেকে এখন কিছুটা ভাল রয়েছেন অভিনেতা। জানা যায়, বিষাক্ত পোকার কামড়ের পরে, তাঁর শরীরে সুগার লেভেল হঠাৎ বেড়ে যায়। পাশাপাশি তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যাও হচ্ছিল। তাঁর সুগার অনেকটা থিতু হয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টের পরিস্থিতি ও কিছুটা স্বাভাবিক হয়েছে। এব্যাপারে আর কে নিউজ ডট কম-‌এর তরফে রাজেশ শর্মার তরফে যোগাযোগ করা হলে জানা যায়, পোকার কামড়ে নয়, সুগার লেভেল বেড়ে গিয়েই অসুস্থ হয়ে হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা, তাঁকে কড়া নজরদারিতে রাখা হয়েছে।

জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা৷ মঙ্গলবার রাতে হায়দরাবাদে ছবির শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা৷ জানা যায়, শ্যুটিং করার সময় বিষাক্ত পোকার কামড়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে৷ তড়িঘড়ি সেখান থেকে ফেরার পর অভিনেতাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারকা৷ আজ,শুক্রবার অভিনেতার সঙ্গে দেখা করতে গেলেন ক্রীড়া ও যুব বিষয়ক এবং উপভোক্তা বিষয়ক দফতরের মাননীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. ইন্দ্রনীল খাঁ। রাজেশ শর্মাকে দেখতে গিয়ে অভিনেতাকে হাতে ফুলের তোড়া উপহার দেন ইন্দ্রনীল খাঁ৷ অভিনেতাকে দেখার পর তিনি বলেন, ‘প্রখ্যাত অভিনেতা শ্রী রাজেশ শর্মা মহাশয়কে দেখতে আজ ঢাকুরিয়া মনিপাল হাসপাতালে এসেছি। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের তরফ থেকে উনার দ্রুত শারীরিক সুস্থতার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করলাম। তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তাঁর কামনা করলেন৷ ধীরে ধীরে অভিনেতা শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷ তিনি আরও বলেন, যেকোনও প্রয়োজনে উনি আমাদের পাশে পাবেন৷’‌ হাসপাতাল সূত্রের খবর, অভিনেতা রাজেশ শর্মা শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। মুখ্যমন্ত্রীও অভিনেতার খোঁজ নিয়েছেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সুস্থতার জন্য যা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। আগে অবস্থা ক্রিটিক্যাল ছিল। তবে ধীরে ধীরে রিকোভার করছে। আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল।

গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা। বুধবার সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, বিষাক্ত মাকড়সার কামড় থেকে গুরুতর সংক্রমণ ঘটে রাজেশের শরীরে। কিন্তু অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা জানিয়েছেন, এ সব কিছুই হয়নি। রাজেশ এখন ভাল আছেন। অভিনেতার আপ্তসহায়ক বলেন, “দাদা ভাল আছেন। ভুল তথ্য ছড়িয়েছে। হায়দরাবাদে শুটিং করার সময়ে কোনও কিছু ঘটেনি। আমরা বৃহস্পতিবার কলকাতায় ফিরেছি। রবিবার আচমকাই দাদার পায়ে সংক্রমণ হয়। সবটাই হয়েছে হাই সুগার থেকে। সুগার থাকলে এমনিই সংক্রমণ তাড়াতাড়ি ছড়ায়। পা চুলকোতে গিয়ে সমস্যার সূত্রপাত। যা সমস্যা হওয়ার ত্বকেই হয়েছে। শরীরের ভিতরে কোনও সংক্রমণ ছড়ায়নি। ভুল তথ্যের জেরে সবাই খুবই উদগ্রীব হয়ে পড়েছেন।” রাজেশের আপ্তসহায়ক জানিয়েছেন, তিনিই সারা ক্ষণ অভিনেতার সঙ্গে থাকেন। তাই হায়দরাবাদে কোনও ভাবেই এমন কোনও সমস্যা তৈরি হয়নি। সুদীপা বলেছিলেন, “ভেবেছিলাম বিপদ কেটেছে। কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনও বিপদ কাটেনি। সুগার খুবই ওঠানামা করছে ওঁর। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বিকেলে বেশ কিছু রিপোর্ট আসার কথা। দেখা যাক কী হয়।” এই বক্তব্য নস্যাৎ করা হয়েছে অভিনেতার আপ্তসহায়কের তরফে। রাজেশের তরফে অনুরোধ, ভুল তথ্য ছড়ানো অবিলম্বে বন্ধ হোক। শীঘ্রই বাড়ি ফিরে যাবেন অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles