Wednesday, July 8, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ও যা করেছে, তার ফল পেয়েছে! প্রভাসের মা, নিতে চান না ছেলের দেহও!‌বারুইপুর ‘গণধর্ষণ ও খুনে’ এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের!‌

RK NEWZ মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে গিয়েছিল পুলিশ। দাবি, সেই সময় প্রভাস পালানোর চেষ্টা করেন। পালানোর আগে পুলিশের অস্ত্র ছিনতাই করেন। বারুইপুর গণধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নিমাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। সেই সময় পালানোর চেষ্টা করায় গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ধৃত প্রভাসের। এদিকে গ্রেপ্তার করা হয়েছে আরও এক অভিযুক্ত কবীর মোল্লাকে। অর্থাৎ ধর্ষণ ও খুন কাণ্ডে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। বারুইপুর কাণ্ডের তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। তাতে দেখা গিয়েছিল নাবালিকার সঙ্গে প্রভাস মণ্ডল নামে এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রভাসকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নিমাণ করতে প্রভাসকে নিয়ে যাওয়া হয় বারুইপুরের সূর্যপুরে অর্থাৎ অকুস্থলে। তদন্তকারীদের দাবি, সেই সময় পুলিশের বন্দুক হাতিয়ে তাঁদের লক্ষ্য করেই গুলি চালায় প্রভাস। চেষ্টা করে পালানোর। সেই সময় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রভাসকে মৃত বলে ঘোষণা করে। নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ধর্ষকদের কোর্টে পাঠাব না, সকালে জমা নেব, বিকেলে খরচ করব।” বারুইপুর কাণ্ডের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, অপরাধীদের রেয়াত করা হবে না। গতকাল বারুইপুরে গিয়ে ডিজিপিকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন, নির্যাতিতার মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশের কোনও গাফিলতি থাকলেও কড়া অ্যাকশন নেওয়া হবে। তার কয়েকঘণ্টার মধ্যেই এনকাউন্টারে খতম প্রভাস। পুলিশ জানিয়েছে, প্রভাসকে জেরা করেই বাকি অভিযুক্তদের হদিশ মিলেছিল। তবে মৃত যুবক বারবার বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এদিকে বারুইপুরে পুলিশের উপর হামলার ঘটনাতেও কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরেই পুলিশ এসে ছেলের মৃত্যুর খবর দিয়ে গিয়েছে। আই কার্ডও চেয়েছে। ছেলেকে দেখতে যাবেন কি না, তা-ও জানতে চেয়েছিল পুলিশ। কিন্তু যেতে চাননি। শুধু তা-ই নয়, জানিয়ে দিয়েছেন, ছেলের দেহ দেখবেন না, তাঁর দেহ নিতেও যাবেন না। তিনি সন্ধ্যা মণ্ডল। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ এবং খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মা। মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে প্রভাসের। ঘটনার পুনর্নির্মাণে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, সেই সময় সঙ্গে থাকা পুলিশকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। এক রাউন্ড গুলি চালান বলেও পুলিশের দাবি। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই গুরুতর আহত হন প্রভাস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রভাসকে পুলিশ গ্রেফতার করেছিল রবিবার। তাঁর সূত্র ধরে পরে আর তিন জন আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবীর মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। প্রভাসের মৃত্যুর পর সেই খবর বুধবার ভোরে তাঁর বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের বুক কেঁপে উঠেছিল ঠিকই, কিন্তু সন্ধ্যা বলেন, ‘‘ও যা করেছে, তা ফল পেয়েছে। ভালই হয়েছে।’’ তার পরই তাঁকে প্রশ্ন করা হয়, ছেলের দেহ আনতে যাবেন? সন্ধ্যা সাফ জানিয়ে দেন, ছেলের মুখ দেখবেন না। তাঁর দেহ আনতেও যাবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles