Top 5 This Week

spot_img

Related Posts

মাধ্যমিক পর্যন্ত ঘর থেকেই বেরোতেন না শুভেন্দু! মুখ্যমন্ত্রীর সম্পর্কে আর কী জানালেন মা গায়ত্রী দেবী?

RK NEWZ শান্তিকুঞ্জের ছাদে কয়েক দিন আগেই বড় বড় পদ্মফুল ফুটেছিল। তা দেখেই মা গায়ত্রী দেবী বুঝে গিয়েছিলে, এ বার রাজ্যে পদ্ম ফুটবে। হলোও তা-ই। বিজেপি জিতেছে। নন্দীগ্রামে তো বটেই, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারিয়েছেন ছেলে শুভেন্দু অধিকারী। এ বার রাজ্যের মুখ্যমন্ত্রীও হলেন! কথায় কথায় গায়ত্রী দেবী বললেন, ‘ছাদে গিয়ে দেখুন এত্ত বড় বড় পদ্মফুল ফুটেছে। তখনই বুঝেছি এ বার পদ্ম আসছেই।’ গায়ত্রী দেবী জানান, কলেজ থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন শুভেন্দু। তার পর আর তাঁকে ফিরে তাঁকাতে হয়নি। কিন্তু সেই শুভেন্দুই নাকি স্কুলে পড়াকালীন মাধ্যমিক পর্যন্ত ঘর থেকেই বেরোতেন না! মুখ্যমন্ত্রীর মা বলেন, ‘তখন একটা শাবল আর বালতি নিয়ে চলে যেত বাগানে। কত কিছু আছে আমাদের বাগানে! ফুলকপি, বেগুন, লঙ্কা, শাক, টমেটো, কত গাছ!’ ছেলের গল্প করতে করতে গায়ত্রী দেবী জানান, শুভেন্দু পান্তাভাত খেতে বড়ই ভালোবাসেন। গরমে রাতে মাকে বলেন ভাতে জল ঢেলে দিতে। তার সঙ্গে কখনও আলুভাজা। কখনও আবার মাছ ভাজা বা ডিমের অমলেট। এখন ছেলের কাছে তাঁর প্রত্যাশা কী? জবাবে বৃদ্ধা বলেন, ‘ওর যা মনে আছে, তা-ই করুক। তবে আমাদের কাছে এখনও প্রকাশ করেনি। তবে আমি জানতে পেরে যাব।’ গায়ত্রী দেবী জানান, ছোট থেকেই ঠাকুরভক্ত শুভেন্দু। যেখানেই পুজো হতো, চলে যেতেন। মিশনেও যেতেন। স্বামী বিবেকানন্দের বড় ভক্ত শুভেন্দু। গায়ত্রী দেবীর কথায়, ‘বাড়িতে অনেক মহারাজরাও আসতেন। ওঁদের খুব শ্রদ্ধা করে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles