Wednesday, May 13, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

যে কেউ শুভেন্দুর শপথগ্রহণ দেখতে যেতে পারেন ব্রিগেডে!‌ নেওয়া যাবে না ছাতা, জলের বোতল এবং ব্যাগ! কড়াকড়ি নিরাপত্তা

RK NEWZ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন থাকবেন, তেমনই থাকবেন বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই নিরাপত্তার কড়়াকড়ি থাকবে ময়দান-সহ রাজ্য রাজধানীর বিস্তীর্ণ অংশে। নিরাপত্তার খাতিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কমবেশি ৩৫টি সেক্টরে ভাগ করেছে পুলিশ। কয়েকটি সেক্টর নিয়ে তৈরি হবে একটি ব্লক। শুধু সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইপিএস পদমর্যাদার এক জন অফিসার। নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ স্বয়ং। মাঠের প্রথম দিকের কয়েকটি ব্লকে থাকবেন ভিভিআইপি বা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ভিভিআইপির সংখ্যাটা হতে পারে প্রায় ৪০। সেখানে নিরাপত্তার কড়াকড়ি সবচেয়ে বেশি। কলকাতা পুলিশ সূত্রে খবর, ভিভিআইপি এবং নিমন্ত্রিত অতিথি ছাড়া যে কেউ শপথগ্রহণ দেখতে যেতে পারেন ব্রিগেডে। তবে নিরাপত্তার খাতিরে সকলকেই পরীক্ষা করা হবে। ছাতা, ব‍্যাগ, জলের বোতল কিছুই নিয়ে যাওয়া যাবে না। কেউ ওই সব নিয়ে গেলে তাঁদের ফেরানো হবে। তাই ছাতা, ব‍্যাগ ইত‍্যাদি না নিয়ে যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিগেড ময়দান থেকে আশপাশের এলাকা ঘিরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই এসপিজি প্রধানমন্ত্রীর জন‍্য নিরাপত্তা সংক্রান্ত বৈঠক এবং সরেজমিনে খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছে। পুলিশ সূত্রে এ-ও খবর, ব্রিগেডের আশেপাশের বহুতল থেকে নজরদারি চালানো হবে শনিবার। ব্রিগেডের বাইরে শহরে ভিভিআইপিদের নিরপত্তায় নজরদারিতে ড্রোন ব‍্যবহার করা হবে।

শনিবার শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকছে। তবে জরুরি পরিষেবা সংক্রান্ত ছাড় রয়েছে। যেমন এলপিজি সিলিন্ডারবাহী মালগাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, শাক-সব্জি, ওষুধপত্র, মাছ, ফল, দুধভর্তি গাড়ি চলাচল করতে পারে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পার্শ্বস্থ রাস্তা, যেমন, এজেসি বোস রোডের কিছু অংশ থেকে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস্ওয়ে, লাভার্স লেন ইত্যাদি রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না। পরিস্থিতি অনুযায়ী, শনিবার শহরে যান চলাচলের ক্ষেত্রে আরও কিছু নিয়ন্ত্রণ আনা হতে পারে। কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী, রাজধানীর কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র‌্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনস্‌ওয়ে। তা ছাড়া শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টে পর্যন্ত মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা সংক্রান্ত ছাড় রয়েছে। যেমন এলপিজি সিলিন্ডারবাহী মালগাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, শাক-সব্জি, ওষুধপত্র, মাছ, ফল, দুধ ভর্তি গাড়ির ছাড়পত্র থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles