Saturday, May 2, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের ১৫টি বুথে পুনর্নির্বাচন!‌ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট পরিস্থিতি শান্তিপূর্ণ

দক্ষিণ ২৪ পরগনার দু’টি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে শনিবার সকালে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে এই সব বুথে অনিয়মের অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখেই ওই সমস্ত বুথে ফের ভোটগ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে শনিবার সকালে শুরু হয়েছে ভোট গ্রহণ। অন্য দিকে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি বুথেও পুনর্নির্বাচন শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা অবধি ভোটগ্রহণ চলবে ওই সমস্ত কেন্দ্রে। এখনও পর্যন্ত ওই সব বুথে শান্তিতেই ভোটগ্রহণ চলছে। এই দুই কেন্দ্রের যে সমস্ত বুথে শনিবার ভোটগ্রহণ চলছে—

১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা

উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১), ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩)।

১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভা

বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্বাচন হবে।

এই দুই কেন্দ্রের যে সমস্ত বুথে শনিবার ভোটগ্রহণ চলছে—

১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা

উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১), ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩)।

১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভা

বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্বাচন হবে।

মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার— এই দুই কেন্দ্র থেকে একাধিক অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। মগরাহাট থেকে ১৩টি এবং ডায়মন্ড হারবার থেকে ২৯টি। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পরে উপরোক্ত বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দুই দফাতেই রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। শতাংশের নিরিখে অতীতের সমস্ত রেকর্ডকে তা ছাপিয়ে গিয়েছে। ৪ মে এই নির্বাচনের ফলঘোষণা হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, আসাম, কেরালা, পুদুচেরির নির্বাচনের ফলও একই দিনেই প্রকাশিত হবে।

শেষ পর্যন্ত পুনির্বাচনের ঘোষণা করেই দিল নির্বাচন কমিশন। ফের ভোট হতে চলেছে ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫ বুথে। শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে যাবে ভোট। অন্যদিকে ফলতার রিপোল নিয়ে চর্চা চললেও এখনও পর্যন্ত তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথে রিপোল হবে বলে জানা যাচ্ছে। রিপোল স্ক্রুটিনিতে ইতিমধ্যেই কমিশনের হাতে উঠে এসেছিল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ইভিএমে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ তো রয়েইছে, সঙ্গে বেশ কিছু বুথের ক্যামেরাও বন্ধ করে হয়ে গিয়েছিল বলে অভিযোগ। কিন্তু ক্যামেরা যে বন্ধ হয়ে গিয়েছিল সেই তথ্যই আসেনি কমিশনের কাছে। শোনা যাচ্ছিল নেটওয়ার্কের সমস্যার কারণেই সেই তথ্য এসে পৌঁছায়নি। এবার তার যৌক্তিকতাও খুঁজে দেখেছে কমিশন। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আগেই জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের অজার্ভার ও রিটার্নিং অফিসার চারটি রিপোলের প্রস্তাব দিয়েছেন। এবার রিপোর্ট দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলল কমিশন। অন্যদিকে মগড়াহাট পশ্চিমে ৪৬,১২৬,১২৭,১২৮,১৪২,২১৪,২১৫,২১৬,২৩০,২৩১,২৩২ নং বুথে পুনর্নিবাচন হতে চলেছে। এদিকে ফলতা নিয়েও চাপানউতোর চলছে। ফলতায় গোলযোগ পূর্ণ বুথের সংখ্যা প্রায় ৩০টি বলে জানা যাচ্ছে। কারণ, শুরুতেই কমিশন বলেছিল ক্যামেরা যদি কোনওভাবে বন্ধ করে দেওয়া হয়, কালো কাপড় দিয়ে দেওয়া হলেই রিপোল হবে।‌

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রং-রুমের সিসিটিভি বন্ধের অভিযোগ। ভোটগণনার আগে রাজ্যের সমস্ত গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে নির্বাচন কমিশন। এ বার তার মধ্যেই বারাসত গভর্নমেন্ট কলেজের মধ্যে স্ট্রং-রুমের সিসিটিভি বন্ধের অভিযোগ উঠল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles