Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মমতার সরকারকে টাটা-বাই করে দিন!‌ তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব!

RK NEWZ বীরভূমে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ‘গুন্ডারাজের’ অভিযোগ তুলে অমিত শাহ জানান, ৪ মে-র পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে এবং এই গুন্ডাদের খুঁজে খুঁজে জেলে ভরা হবে। দুষ্কৃতীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার বার্তা দিয়ে শাহ বলেন, ‘‘২০২১ সালের ভোটের পর এখানে আমাদের কর্মীদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। আপনারা মমতার সরকারকে টাটা-বাই করে দিন। কাটমানি, সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ আমরা করব। এই রাজ্যে ৪ মে-র পর ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। রাজ্যে বিকাশের নতুন যুগ শুরু হবে। তৃণমূলের ‘গুন্ডা’দের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘২৩ এপ্রিল ঘরে বসে থাকবেন। না হলে ৫ মে খুঁজে খুঁজে সকলকে জেলে ভরব। বোমার জবাব ব্যালটে দেবেন পশ্চিমবঙ্গের মানুষ। ভয়ের জবাব ভরসায় দেবে। বীরভূমবাসীকে বলছি, আপনারা মেশিনে পদ্মের চিহ্ন খুঁজে নিন। তৃণমূলের গুন্ডাদের আমরা খুঁজে নেব। চেকিং ছাড়াই সকলকে সভাস্থলে প্রবেশ করতে দিন। কাউকে আটকাতে হবে না। বোমের জবাব ব্যালটে দিন। ভয়ের জবাব ভরসায় দেবে পশ্চিমবঙ্গের জনতা। বীরভূমবাসীকে আমি বলতে চাই, আপনারা মেশিনে পদ্ম খুঁজে নিন। মমতার সব গুন্ডাকে বিজেপি খুঁজে বার করবে। কোনও গরিব মানুষ ঘর বানাতে চাইলে মমতার গুন্ডাদের পয়সা দিতে হয়। আপনারা মমতাকে টাটা-বাই করে দিন। কাটমানি, সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ আমরা করব। এই রাজ্যে ৪ মে-র পর ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। রাজ্যে বিকাশের নতুন যুগ শুরু হবে। ময়ূরেশ্বরে তৃণমূল অনেক অত্যাচার করেছে। আমাদের দলের কর্মীদের উপর অত্যাচার হয়েছে। ২৩ এপ্রিল ঘরে বসে থাকবেন। না হলে ৫ মে খুঁজে খুঁজে জেলে ভরব। জলজীবন মিশন-এর জন্য মোদীজি কোটি কোটি টাকা দিয়েছেন। আপনাদের কাছে তা পৌঁছোয়নি। কোথায় গেল সেই টাকা? তৃণমূলের গুন্ডারা সেই টাকা খেয়ে নিয়েছে। ময়ূরেশ্বরে এমন রাস্তা বানিয়েছে, হাত দিয়েই তুলে ফেলা যায়। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর ভেঙে দেওয়া হয়েছে। এরা বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে পারে না। মোদীজি শান্তিনিকেতনকে ইউনেস্কো-র স্বীকৃতি এনে দিয়েছেন। বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষা বানানোর কাজ মোদীজি করেছেন। ‘‘অনুপ্রবেশ বন্ধ করতে পারবে না তৃণমূল। আমরাই সেই কাজ করব। খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করে দেব ৪ মে-র পর। টাকার জন্য দুর্নীতি কে করল? ২৬ হাজার শিক্ষকের চাকরি নিয়ে দুর্নীতি কে করল? পুরনিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, মনরেগা দুর্নীতি, প্রধানমন্ত্রীর আবাস যোজনার দুর্নীতি— তৃণমূলের আমলে শুধুই দুর্নীতি। মোদীর নেতৃত্বে বিজেপিই একে আটকাতে পারে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মা-বোনেদের সুরক্ষা দিতে পারেন না। রাতে বাইরে কেন বেরিয়েছেন, জিজ্ঞাসা করেন!। রাত ১টাতেও মেয়েরা স্কুটিতে বেরোতে পারবে, এমন বাংলা বানাব। কোনও আরজি কর বা দুর্গাপুর হবে না। মেয়েরা সুরক্ষিত থাকবে সর্বত্র। আমরা ক্ষমতায় এলে ইউসিসি চালু করব। যাঁরা চার বার বিয়ে করেন, সেটা বন্ধ হয়ে যাবে। কাটমানি, সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ আমরা করব।’’

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর ‘দিদি’ এবং ‘ভাইপোর’ গুন্ডাদের জেলে ভরা হবে বলে হুঁশিয়ারি দিলেন শাহ। ‘দিদি’এবং ‘ভাইপো’ বলে সম্বোধন করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে। শাহ বলেন, “যারা বিজেপির উপর অত্যাচার করছে, ৫ মে-র পর তাদের পাতাল থেকে বার করা হবে।৫ মে বিজেপি সরকার গড়ার পর সারা দেশ থেকেই অনুপ্রবেশকারীদের বার করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles