Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

১২ বছরেই কঠিন বাস্তবে জর্জরিত সহজ!‌ মা-বাবার অশান্তি থেকে পিতৃবিয়োগের যন্ত্রণা

নামটা সহজ হলেও জীবনটা কিন্তু, মোটেই ‘সহজ’ নয়। ছোটবেলা থেকেই ভালো-মন্দের মিশেলে একটু একটু করে বেড়ে উঠছে সহজ। সালটা ছিল ২০০৮। পুজোর ঠিক আগেই ছক্কা হাঁকালেন পরিচালক রাজ চক্রবর্তী। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে তৈরি করলেন ‘চিরদিনই তুমি যে আমার’। প্রথম ছবিতেই জুটি হিসেবে দারুণ সফল রাহুল-প্রিয়াঙ্কা। পর্দার অসম্পূর্ণ প্রেম বাস্তবে পূর্ণতা পায়। ২০১০ সালের ১৮ নভেম্বর সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন। বিয়ের তিন বছর পর দুই থেকে তিন হন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। ২০১৩ সালে জন্ম তাঁদের একমাত্র সন্তান সহজের। এরপর সব কিছু ঠিকঠাকই চলছিল। আচমকা দাম্পত্যে ছন্দপতন। সন্তানের জন্মের বছর খানেকের মধ্যেই রাহুল-প্রিয়াঙ্কার মনোমালিন্য বিরাট আকার ধারণ করে। আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ছোট্ট সহজ তখন মায়ের সঙ্গেই থাকে। নামটা সহজ হলেও জীবনটা কিন্তু, মোটেই ‘সহজ’ নয়। ছোটবেলা থেকেই ভালো-মন্দের মিশেলে একটু একটু করে বেড়ে উঠছে সহজ। সন্তানের দায়িত্ব কার তা নিয়েও রাহুল-প্রিয়াঙ্কার মধ্যে অশান্তি একসময়ে চরমে পৌঁছেছিল। দীর্ঘদিন সহজের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। ২০১৮ সালে আদালতে বিচ্ছেদ মামলাও দায়ের করা হয়। সেই সময় সহজের বয়স মাত্র পাঁচ বছর। শিশুমন তখন কিছুই বোঝে না। সাক্ষী ছিল শুধু সহজের নিষ্পাপ দু’টো চোখ। রাস্তায় যখন মা-বাবার হাত ধরে বাচ্চারা হেঁটে যেত তখন তার সঙ্গী শুধুই মা। কমাত্র সন্তান সহজের জন্য জীবনটাকে আরও একবার ‘সহজ’ করে তুলতে চেয়েছিলেন তাঁরা। তাই রাহুল প্রায়ই সহজের সঙ্গে দেখা করতে আসতেন। তিনজন একসঙ্গে বেশ কিছু ভালো সময় কাটাতে শুরু করেন। পরোক্ষভাবে সহজের জন্যই শেষ পর্যন্ত জোড়া লেগেছিল রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা বিয়ে। সে হয়তো আজও জানে না জীবনের অনেক বড় অঙ্কের সমাধান করেছিল। মা-বাবার অশান্তি, আলাদা থাকা সব পরিস্থিতির এক নির্বাক দর্শক ছিল সহজ! বিচ্ছেদ পর্ব চলাকালীন টলিউডের বেশ কিছু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল রাহুলের। অন্যদিকে চর্চায় ছিল অন্য পুরুষের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতাও। স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগও এনেছিলেন প্রিয়াঙ্কা। সহজ তখন এতটাই ছোট যে সম্পর্কের এই যোগ-বিয়োগ তার বোধগম্যই হত না। ছোট্ট সহজ কখনও একা কেঁদেছে কিনা সেটা অবশ্য অজানা। জীবনের সেই ছোট্ট ছোট্ট খুশি উদযাপনের পর ফের একছাদের তলায় থাকতে শুরু করেন টলিপাড়ার এই পাওয়ার কাপল। ডিভোর্স মামলা প্রত্য়াহার করে ছেলেকে নিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। সেই খবরে সিলমোহর দিয়েছিলেন খোদ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোট্ট সহজ মুখে কিছু প্রকাশ করতে না পারলেও তাঁর মনের উপর মা-বাবার সম্পর্কের ভাঙা-গড়ার খেলা প্রভাব ফেলেছিল, সে কথা বলার অবকাশ রাখে না। ২০২২ সাল থেকে ধীরে ধীরে ফের পরস্পরের কাছাকাছি আসেন রাহুল-প্রিয়াঙ্কা। বিভিন্ন পুজো, দোল একসঙ্গে সেলিব্রেটও করেন। স্ত্রীর জন্মদিনে রংমিলান্তি পোশাকেও নজর কেড়েছিলেন রাহুল। বসন্তের রঙে সেদিন আরও একবার সহজকে সঙ্গে সহজ হয়েছিল তাঁদের পথচলা। ২০২৬-এর ক্যালেন্ডার অনুযায়ী, সহজের বয়স এখন মাত্র ১২ বছর। এখন ১২ বছরেই কঠিন বাস্তবে জর্জরিত সহজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles