Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বাংলায় বিজেপি সরকার এলে সিন্ডিকেট রাজ বন্ধ!‌ শিল্প হাব গড়ার প্রতিশ্রুতি! বিজেপির ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডার ৩০০০, বেকার ভাতাও বাড়িয়ে ৩০০০ হাজার

সিন্ডিকেট রাজ বন্ধ থেকে মহিলাদের ৩ হাজার টাকা, বিজেপির ইস্তাহারে কী কী থাকতে পারে? এপ্রিলের শুরুতেই ইস্তাহার প্রকাশ করতে পারে বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী ৪ বা ৬ এপ্রিল ইস্তাহার প্রকাশ করা হতে পারে। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে থাকতে পারেন নীতিন নবীন। দিন কয়েক আগেই ইস্তাহারে দশ প্রতিজ্ঞা-র কথা বলেছে তৃণমূল। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে দুয়ারে চিকিৎসা, যুবসাথী প্রকল্পের উল্লেখ রয়েছে। এবার বিজেপির ইস্তাহারে কী কী থাকছে, হদিশ পেল টিভি৯ বাংলা। বিজেপি সূত্রে খবর, ইস্তাহারে অনুপ্রবেশ থেকে শুরু করে সীমান্তে কাঁটাতার, শিল্প হাবের প্রতিশ্রুতি থাকতে পারে। একইসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের জন্য ৩ হাজার টাকার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। সূত্রের খবর, শিল্প হাব গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হবে বিজেপির সংকল্পপত্রে। সেই তালিকায় থাকতে পারে সিঙ্গুরের নামও। তবে, সেক্ষেত্রে কৃষকদের সম্মতি নিয়ে জমি অধিগ্রহণ করা হবে। থাকবে, সিন্ডিকেট রাজ বন্ধের প্রতিশ্রুতি। এছাড়া, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পাহাড় আর সাগরকে জুড়ে দেওয়া হবে। ভোটের আগেই মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে ১৫০০ টাকা করেছে তৃণমূল। পাল্টা বিজেপি নেতারা বিভিন্ন সভায় গিয়ে দাবি করেছেন, বাংলায় সরকার এলে বিজেপি ৩০০০ করে দেবে। বেকারদের জন্য দেড় হাজার ভাতা দেয় তৃণমূল সরকার। বিজেপি এলে সেই টাকা বাড়িয়ে ৩০০০ হাজার করা হবে। আবার শিল্পের প্রতিশ্রুতিও দেওয়া হবে বলে সূত্রের খবর।
উত্তরবঙ্গেই প্রথম সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মোদী। ৫ এপ্রিল কোচবিহারের রাসমেলার মাঠে প্রধানমন্ত্রী কী বলেন, সেদিকে তাকিয়ে সবাই। আবার ওই সভার ৫ দিন পর শিলিগুড়িতে রোড শো করবেন মোদী। ১০ এপ্রিল শিলিগুড়িতে ৩ কিমি রোড শো করার কথা।

কী কী থাকতে পারে বিজেপির ইস্তাহারে —

সরকারি কর্মীদের জন্য ৪৫ দিনের মধ্যে সেভেন পে কমিশন
চাকরির পরীক্ষায় বয়সসীমায় আরও ৫ বছরের ছাড়
প্রতিবার এসএস সি পরীক্ষা
আগামী ছয় থেকে আট মাসের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি
বেকারদের ৩০০০ টাকা
রাজ্যে অগ্নিবীর নিয়োগের ৪ টি শিবির করা হবে
সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্টের প্রতিশ্রুতি
নতুন নগরীর পত্তনের সঙ্কল্প
পাহাড়ের ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’
রাজবংশী ও কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি
উত্তরবঙ্গে আইআইটি ও আইআইএম তৈরি
মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রকল্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles