Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিজেপিতে যোগ দিচ্ছেন টেনিস কিংবদন্তি?‌ নীতীন নবীনের সঙ্গে বৈঠক!‌ লিয়েন্ডার পেজ ভোটের ময়দানে! কংগ্রেস, তৃণমূল ঘুরে এবার বিজেপিতে?

কংগ্রেস, তৃণমূল ঘুরে এবার বিজেপিতে লিয়েন্ডার? সব ঠিক থাকলে বঙ্গ ভোটের আগে তিনি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। এবার কি বিজেপির পথে কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ? বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে জল্পনা। মঙ্গলবার রাতে কলকাতার এক হোটেলে বেশ কিছুক্ষণ নীতীন নবীনের সঙ্গে কথা হয় লিয়েন্ডারের। ছিলেন রাজ্য নেতারাও। বিজেপি সূত্রের খবর, যোগদানের ব্যাপারে লিয়েন্ডারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে তাঁদের। টেনিস সুপারস্টার লিয়েন্ডার। ভারতীয় ক্রীড়াজগতে যার নাম একেবারে প্রথম সারিতে উচ্চারিত হয়। আঠাশ বছর দেশের হয়ে খেলেছেন। শচীনের চেয়েও চার বছর বেশি। অলিম্পিক ইতিহাসে একমাত্র ভারতীয় যিনি টেনিস থেকে পদক এনেছেন। সর্বাধিক মিক্সড ডাবলস গ্র‌্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড আছে। ডেভিস কাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। ডেভিস ইতিহাসে সবচেয়ে বেশি ডাবলস ম্যাচ জয়ের বিশ্বরেকর্ডের মালিক। সার্কিটে ডাবলসে জুড়ি হিসেবে এবং এককভাবে বিশ্বের এক নম্বর ছিলেন। অবসরের আগে থেকেই অবশ্য রাজনীতিতে হাত পাকানোর চেষ্টা করছিলেন। নিউ টাউনের যে হোটেলে নিতিন রয়েছেন, সেই হোটেলে গিয়েছিলেন লিয়েন্ডার। ওই হোটেলের লবিতে দাঁড়িয়েই বেশ কয়েক জন বিজেপি নেতার সঙ্গে লিয়েন্ডারকে কথা বলতে দেখা গিয়েছে। অবশ্য সে সময় বিজেপি-র যে সমস্ত নেতারা উপস্থিত ছিলেন, তাঁদের বেশির ভাগই ভিন্ রাজ্যের। সূত্রের খবর, প্রায় আট মাস আগে দিল্লিতে বিজেপি-র সঙ্গে যোগাযোগ হয়েছিল লিয়েন্ডারের। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়। সেসময় কংগ্রেসের টিকিটে গোয়া থেকে তাঁর ভোটে লড়া নিয়ে জল্পনা ছড়ায়। সেই জল্পনা আর বাস্তবায়িত হয়নি। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়ার মাটিতে তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার। বেশ কিছুদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে নিষ্ক্রিয় অবস্থায়। সব ঠিক থাকলে বঙ্গ ভোটের আগে তিনি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। লিয়েন্ডার বিজেপিতে নাম লেখালে সেটা বেশ তাৎপর্যপূর্ণ হবে। এই স্তরের কোনও তারকা বিজেপির হয়ে বঙ্গ ভোটের আগে যোগদান মানে গেরুয়া শিবিরের স্টার ভ্যালু অনেকটাই বেড়ে যাবে। তাছাড়া বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু বিদ্বেষের যে অভিযোগ ওঠে সেটাও কমানো যাবে। যদিও যোগদানের ব্যাপারে সরকারিভাবে লিয়েন্ডারের তরফে কিছু জানানো হয়নি। ২০২১ সালের ২১ নভেম্বর গোয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন লিয়েন্ডার। মূলত সেই সময় তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের উদ্যোগেই এই যোগদান হয়েছিল বলে জানা যায়। কিন্তু লিয়েন্ডারকে কখনওই তৃণমূলের হয়ে কোনও ক্ষেত্রেই সক্রিয় ভাবে দেখা যায়নি। ৮ নভেম্বর লিয়েন্ডার বেঙ্গল টেনিস অ‍্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব নেন। কয়েক মাসের মধ‍্যে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন লিয়েন্ডার, যা নিয়ে কলকাতার টেনিসকর্তারা বিস্মিত। কেউ কিছু জানতেন না। টেনিসমহলের অনেকে মনে করেছেন, অল ইন্ডিয়া টেনিস অ‍্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে বসতে চান লিয়েন্ডার। হয়তো সেই কারণে এই পদক্ষেপ। তবে ভোটের টিকিট পাবেন কি না বা রাজনীতির কী অঙ্ক, সেই বিষয়ে বিটিএ এবং টেনিসমহলের কোনও ধারনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles