Saturday, May 2, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিশ্বকাপের সুপার এইট পর্ব!‌ সাতটি মাঠে এই ১২টি ম্যাচ হবে ন’দিন ধরে

সুপার এইটে মোট ১২টি ম্যাচ। ২১ ফেব্রুয়ারি থেকে সুপার এইট পর্ব শুরু। চলবে ১ মার্চ পর্যন্ত। ভারত এবং শ্রীলঙ্কা, দু’জায়গাতেই খেলা হবে। মোট সাতটি মাঠে এই ১২টি ম্যাচ হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের সূচি নিশ্চিত হয়ে গিয়েছে। আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে চারটি করে দল। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি তিন দলের সঙ্গে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ স্থানে থাকা দু’টি দল সেমিফাইনালে উঠবে। সুপার এইটে মোট ১২টি ম্যাচ। ২১ ফেব্রুয়ারি থেকে সুপার এইট পর্ব শুরু। চলবে ১ মার্চ পর্যন্ত। ভারত এবং শ্রীলঙ্কা, দু’জায়গাতেই খেলা হবে। মোট সাতটি মাঠে এই ১২টি ম্যাচ হবে। প্রথম দিন লড়াই পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ডের। এই ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। ২২ ফেব্রুয়ারি দু’টি ম্যাচ। বিকেল ৩টে থেকে লড়াই ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। এই দিনই প্রথম নামছে ভারত। অহমদাবাদে সূর্যকুমার যাদবের দলের সামনে দক্ষিণ আফ্রিকা। ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়। ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি লড়াই শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ডের। তিনটি ম্যাচই সন্ধ্যা ৭টা থেকে। সুপার এইটে ভারতের দ্বিতীয় ম্যাচ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ভারতকে খেলতে হবে জিম্বাবোয়ের সঙ্গে। এই ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। ওই দিনই বিকেল ৩টেয় মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকা। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ। এই দু’টি ম্যাচ সন্ধ্যা ৭টায়। সুপার এইট পর্বের শেষ দিন ১ মার্চ ইডেনে ভারত মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ়ের। ওই দিন বিকেল ৩টেয় জিম্বাবোয়ে বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles