অল বেঙ্গল অ্যাডভোকেটস কাপ (All Bengal Advocate Cup) পশ্চিমবঙ্গের আইনজীবীদের নিয়ে আয়োজিত একটি জনপ্রিয় রাজ্য-স্তরের ক্রিকেট টুর্নামেন্ট। অনুষ্ঠিত হল হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরি আয়োজিত অল বেঙ্গল অ্যাডভোকেটস কাপ। এই প্রতিযোগিতার মিডিয়া বার অ্যাসোসিয়েশনের প্রায় অধিকাংশ আইনজীবি অংশগ্রহন করেন। ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারী হাওড়া বাদল বোস ক্রীড়াঙ্গন নামাঙ্কিত মাঠে অনুষ্ঠিত হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরি আয়োজিত অল বেঙ্গল অ্যাডভোকেটস কাপ প্রায় ৩৫০ জন আইনজীবী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরি ছাড়াও এই প্রতিযোগিতায় ব্যারাকপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তমলুক, বসিরহাট, বর্ধমান, বারুইপুর, আলিপুর, বারাসত, শিয়ালদহ শ্রীরামপুর সহ মোট ২২টি বার অ্যাসোসিয়েশন থেকে প্রায় ৩৫০ জন আইনজীবী অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলার জাজ সুভাষ কর সহযোগী অন্যান্য বিচারকরা। এ ছাড়াও ২২টি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট ও বিসিসিআইএর আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রাক্তন মেম্বার অভিষেক ডালমিয়া।

হাওড়া জেলা জজ এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল আইনজীবীদের শুভেচ্ছা জানান। এই প্রতিযোগিতার ফাইনালে বনগাঁ বার অ্যাসোসিয়েসনকে হারিয়ে চ্যাম্পিয়ন বারাসত বার অ্যাসোসিয়েশন। এই প্রতিযোগিতার বারাসত বার অ্যাসোসিয়েশনের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন শেখ সেলিম। সেরা ব্যাটারও তিনিই। ফাইনালে ম্যাচের সেরা ক্রিকেটার শান্তনু। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনজীবীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্যই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। আয়োজনে প্রত্যক্ষ ভুমিকা গ্রহন করেন শীর্ষেন্দু চ্যাটাজ্জী, প্রকাশ বর্মন, রক্তীম গাঙ্গুলি, গুরুদাস ব্যানার্জ্জী, সম্রাট কর, সুভাষ চন্দ্র পাল। বিশেষ সহযোগিতা করেন ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরীর সম্পাদক গৌতম ঢ্যাং। সিভিল বারের প্রাক্তন সভাপতি তথা সিএবি কার্যকরী সমিতির সদস্য সুকুমার সামন্ত বলেন, রাজ্যের সবকটি বার উৎসাহিত হয় এই টুর্ণামেন্টের মাধ্যমেই। কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। সবকটি খেলাই সকাল ৯ টা থেকে শুরু হয়ে রাত্রি পর্যন্ত অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে তৃতীয় আম্পায়ার ও ডিআরওস সিস্টেমেরও প্রয়োগ ছিল।

আইনজীবীদের এই বিরাট টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজন দু’দিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট শুধু আইনজীবীদের মধ্যেই নয়, সাড়া ফেলেছে অন্যান্য মহলেও। এই ক্রিকেট টুর্নামেন্টে পেশাদার না হয়েও পেশাদারিত্বই তুলে ধরেছিলেন আইনজীবীরা। প্রসঙ্গত, ২০২৩ সালে হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরি আয়োজিত এই টুর্নামেন্টে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছিল। এই প্রতিযোগিতাটি সাধারণত বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরি টি-২০ বা সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজনের মাধ্যমে সর্বস্তরে ক্রিকেট প্রচারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় মনোনিবেশ বিষয়ে গুরুত্ব প্রদানকে সাধুবাদ জানান প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।





