Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টানা ন’বারের রেকর্ড গড়বেন!‌ ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি পেশ করা হচ্ছে

১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। টানা ন’বারের রেকর্ড গড়বেন। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি পেশ করা হতে পারে। একটি সূত্রকে উদ্ধৃত করে নিজেদের প্রতিবেদনে এই দাবি করেছে সিএনবিসি-টিভি১৮। ১ ফেব্রুয়ারি রবিবার পড়ছে। সংসদের বাজেট অধিবেশনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও সরকার এই সময়সূচি পরিবর্তন করবে না বলেই মনে করা হচ্ছে। স্বাধীনতার পর থেকে ২০২৬-এর বাজেটটি ৮০তম বাজেট হতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা অষ্টম কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। সংসদের বাজেট অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ২০১৯ সালে নির্মলা সীতারামন ভারতের প্রথম পূর্ণ নারী অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ২০২৪ সালে মোদি সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরও তিনি অর্থ মন্ত্রকের দায়িত্বে বহাল থাকেন। ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি পেশ করা হচ্ছে। যাতে অর্থ বিল দ্রুত পাস করানো যায় এবং আর্থিক বছরের শুরু অর্থাৎ ১ এপ্রিল থেকে বাস্তবায়ন নিশ্চিত করা যায়। ২০২০ এবং ২০২৫ উভয় বছরেই সীতারামন ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন।

১ ফেব্রুয়ারিকে নির্ধারিত তারিখ ধরে বার্ষিক প্রস্তুতি এগিয়ে চলেছে। প্রতি বছর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়, যাতে সংশোধনী এবং আর্থিক বছরের শুরু থেকে এর বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। সপ্তাহান্তে বাজেট পেশ করাটা কোনও নজিরবিহীন ঘটনা হবে না। অর্থমন্ত্রী ২০১৯ সালের বাজেট শনিবার পেশ করেছিলেন। অন্যদিকে, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ২০১৫ এবং ২০১৬ সালের কেন্দ্রীয় বাজেট দু’টিই ২৮ ফেব্রুয়ারি পেশ করেছিলেন। যা উভয় ক্ষেত্রেই শনিবার ছিল। সীতারামন টানা ন’টি কেন্দ্রীয় বাজেট পেশ করা প্রথম অর্থমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের গড়া রেকর্ডের আরও কাছাকাছি চলে আসবেন। মোরারজি দু’টি ভিন্ন সময়ে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন। ১৯৫৯ থেকে ১৯৬৪ সালের মধ্যে ছ’টি এবং ১৯৬৭ থেকে ১৯৬৯ সালের মধ্যে চারটি। অন্যান্য সাম্প্রতিক অর্থমন্ত্রীদের মধ্যে পি চিদাম্বরম ন’টি বাজেট এবং প্রণব মুখার্জি বিভিন্ন প্রধানমন্ত্রীর অধীনে আটটি বাজেট পেশ করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles