এনসিসি ক্রিকেট টুর্নামেন্ট বলতে মূলত ন্যাশনাল ক্রিকেট ক্লাব (National Cricket Club) দ্বারা আয়োজিত একটি T20 টুর্নামেন্ট। পশ্চিমবঙ্গের জেলাগুলির প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে BCCI-এর সদস্য অভিষেক ডালমিয়ার উদ্যোগে শুরু হয়েছিল।

পূর্ব মেদিনীপুর ড্রাগনস ও আলিপুরদুয়ার থান্ডার্স এর মতো দলগুলো অংশ নেয় এবং সাম্প্রতিককালে ২০২৫ এর এপ্রিলে পুরুষদের ক্রিকেটে পূর্ব মেদিনীপুর ড্রাগনস শিরোপা জিতেছিল।

এনসিসি অনূর্দ্ধ ১৯ মহিলা কুড়ি বিশ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আরকেএসসিএ। ১৬ রানে সব্যসাচী এসএ-কে হারিয়ে জয় লাভ করে চ্যাম্পিয়ন আরকেএসসিএ চাকদহ। টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় সব্যসাচী এসএ। আরকেএসসিএ চাকদহ প্রথম ব্যাট করে ৮৫ রানে ৮৫ রানের বেশী তুলতে সক্ষম হয়নি। ইশিতা সাহা করে ৪৩ বলে ৩৯ রান। জবাবে ব্যাট করতে নেমে সব্যসাচী এসএ সব্যসাচী ৬৯ রানে গুটিয়ে যায়।। আরকেএসসিএ চাকদহর হয়ে চার উইকেট নেন সামরীন খাতুন ও তিন উইকেট নেন সাবরিনা মণ্ডল। ফাইনাল ম্যাচে অশোকনগর গোল মাঠে উপস্থিত ছিলেন এসসিসি প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া, প্রাক্তন এনসিসির প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।





