Tuesday, July 21, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ইডেন টেস্টের টিকিট?‌ উপচে-পড়া ভিড়ে টিকিটের কালোবাজারি নজরে!

ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। ১৪ই নভেম্বর থেকে শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা বনাম ঘরের মাঠে দাপট দেখানো টিম ইন্ডিয়ার মধ্যে শুরু হতে চলেছে বহুপ্রত্যাশিত সিরিজ। দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই টেস্টের প্রথম ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টিম ইন্ডিয়া চাইবে জয় ছিনিয়ে নিতে। অন্যদিকে, সবসময়ই ইডেনে ভক্তদের ভিড় থাকে দলকে সমর্থন করার জন্য। ঠিক তেমনই এবারেও ইডেনে দেখা যাবে যথেষ্ট ভিড়। বেঙ্গল ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন ইডেন টেস্টের টিকিট ইতিমধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে। ছয় বছর পরে ইডেনে অনুষ্ঠিত হচ্ছে টেস্ট ম্যাচ। ভারতের মাটিতে খেলা, তাও আবার ইডেনে। ভক্তদের ভিড় তো উপচে পরবেই। দীর্ঘ ৬ বছর বাদে ইডেনে অনুষ্ঠিত হচ্ছে টেস্ট ক্রিকেট। শেষবার ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল এই ভ্যেনুতে। প্রধান কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন শুভমান গিলের কাছে এই টেস্ট সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গম্ভীরের কোচিংয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল সেভাবে দাপট দেখাতে ব্যর্থ। ২০২৪ সালে ঘরের মাঠেই কিউইদের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। ভারতের এই ব্যার্থতার পর থেকেই টেস্ট ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। সৌরভ জানান ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইডেনে টসের জন্য বিশেষ কয়েন বানানো হয়েছে। সৌরভ বলেন, “ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কয়েনের একদিকে থাকবে গাঁধীজির মুখ। অন্যদিকে ম্যান্ডেলার মুখ। এই সিরিজের জন্যই এই বিশেষ মুদ্রাটি তৈরি করা হয়েছে সোনা দিয়ে।” ইডেনে ভারতীয় দলকে সমর্থন করতে ভক্তদের ভিড় লক্ষ করা যাবে। শুধু তাই নয়, খেলা শুরুর তিন দিন আগে টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে বলেই দাবি জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ইতিমধ্যেই টিকিটের হাহাকার কলকাতা শহর জুড়ে। আর এই পরিস্থিতিতে তার ফায়দা তুলছে বেশ কিছু সুবিধাভোগী মানুষ। অনেক কম খরচে ভক্তরা এই ম্যাচের টিকিট কেটেছেন। তবে অনেকেই বেশি বেশি টিকিট কেটে রেখেছে কালোবাজারি করার জন্য। সূত্রের দাবি, বিক্রি হওয়া টিকিটের মধ্যে বেশিরভাগ টিকিট এখন কালোবাজারে ছেয়ে গিয়েছে। ৬০ টাকা থেকে ২৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা করে। ভক্তরা বেশি মূল্য দিয়েও টিকিট কাটতে রাজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles