Monday, April 27, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

খেলা ভেস্তে গেলে কারা ফাইনালে যাবে? ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ?‌

মেয়েদের বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে রবিবারের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কী হবে যদি ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ ভেস্তে যায়? মেয়েদের বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে রবিবারের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বৃহস্পতিবার একই মাঠ, অর্থাৎ নবি মুম্বইয়ে হবে দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রবিবারের মতো বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কী হবে যদি ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ ভেস্তে যায়? পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। দুপুরে চার ঘণ্টা ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩.৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সারা ক্ষণই আকাশ মেঘে ঢাকা থাকবে। রাতের দিকে বৃষ্টি একটু কমতে পারে। ৩.৯ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দেড় ঘণ্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিয়ম কী? আইসিসি-র নিয়ম অনুযায়ী, দু’টি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। অর্থাৎ নির্ধারিত দিনে খেলা আয়োজন করা সম্ভব না হলে পরের দিন খেলা হতে পারে। যদি ভারতের খেলা বৃহস্পতিবার না হয়ে শুক্রবার হয়, তা হলে পরিস্থিতি একটু ভাল থাকার সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী, দিনের বেলা আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রাতের দিনে ঘণ্টাখানেক বৃষ্টি হতে পারে। ৩.৮ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে।

আবহাওয়ার পূর্বাভাস যা, তাতে ম্যাচ এবং রিজার্ভ ডে দু’টিই বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটাই হয়, তা হলে যে দল পয়েন্ট তালিকায় আগে শেষ করেছে তারা উঠে যাবে ফাইনালে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া শীর্ষে শেষ করায় তারাই যাবে ফাইনালে। দেশের মাটিতে বিশ্বকাপ জয় অধরাই থেকে যাবে ভারতের। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হলে ইংল্যান্ড যাবে ফাইনালে। যদি ম্যাচের দিনে নির্দিষ্ট সংখ্যক ওভার খেলা সম্ভব না হয়, তা হলে সেটি গড়াবে রিজ়ার্ভ ডে-তে। নির্ধারিত দিনে ম্যাচ শুরু হয় এবং ম্যাচের আগে বা পরে বৃষ্টির কারণে ওভার কমে গেলেও ম্যাচ সম্পূর্ণ না করা যায়, তা হলে রিজ়ার্ভ ডে-তে সেখান থেকেই খেলা শুরু হবে, যেখানে আগের দিন শেষ হয়েছিল।

উদাহরণস্বরূপ: ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টি নামল ১৮ ওভারের মাথায়। কিছু ক্ষণ পর ওভার কমে ৪৫ হল এবং খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হল। খেলা শুরুর আগেই আবার বৃষ্টি নামল এবং খেলা শেষ করা গেল। যেহেতু ওভার কমে যাওয়ার সিদ্ধান্ত হওয়ার পর আর খেলা শুরু হয়নি, তাই রিজ়ার্ভ ডে-তে যখন খেলা শুরু হবে, তখন ১৮ ওভারের পর থেকেই খেলা হবে, কিন্তু ম্যাচটি হবে ৫০ ওভারেরই। রিজ়ার্ভ ডে-তেও বৃষ্টি হলে তখন ওভার কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিকা রাওয়ালকে পাবে না ভারত। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় পায়ে চোট পেয়েছিলেন প্রতিকা। সেই চোট বাকি বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য প্রতিকার না খেলা নিয়ে কিছু বলেনি। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই-কে বোর্ডের এক আধিকারিক বলেছেন, “যে ভাবে প্রতিকা চোট পেয়েছে, তাতে এটা পরিষ্কার যে নক আউটে ওকে পাওয়া যাবে না। এটা খুবই দুর্ভাগ্যজনক।” যদিও ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর বাংলাদেশ ম্যাচ ভেস্তে যাওয়ার পর জানিয়েছিলেন, তাঁরা আশাবাদী যে, প্রতিকা সুস্থ হয়ে উঠবেন। তবে বোর্ডের আধিকারিক সেই আশায় জল ঢেলে দিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় প্রতিকার ডান পায়ের গোড়ালি মচকে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটার সেখানে ছুটে যান। প্রতিকার চোট খতিয়ে দেখেন দলের ফিজিয়ো। স্ট্রেচার নিয়ে যাওয়া হয়। যদিও খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়়েন তিনি। আর নামেননি। প্রতিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে চিকিৎসকেরা তাঁকে জানাবেন, সুস্থ হতে কত দিন লাগবে প্রতিকার। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন প্রতিকা। ছ’টি ইনিংসে ৫১.৩৩ গড়ে ৩০৮ রান করেছেন তিনি। তার মধ্যে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের প্রথম শতরানও করেছিলেন এই ডানহাতি ওপেনার। চলতি বছর মন্ধানা-প্রতিকা জুটি মহিলাদের ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড গড়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিকা দলের বড় ভরসা ছিলেন। সেই তাঁকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাবেন না হরমনপ্রীতেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles