র্যাম্পে হাঁটলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতি হওয়া নিশ্চিচ হয়ে গেছে। সরকারিভাবে সিএবি সভাপতি হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করবেন মহালয়ার আগেই। সৌরভ আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনলেন তাঁর ঐতিহ্যবাহী পোশাকের ব্র্যান্ড সৌরাগ্য। সৌরাগ্য ব্র্যান্ডের কালেকশন মিলবে মিন্ত্রার মাধ্যমে। পুজোর আগেই। আপাতত একশোর কাছাকাছি কালেকশন থাকছে। কাঁথা এমব্রয়ডারি, তাঁত, জামদানি যেমন থাকছে, তেমনই থাকছে নানাবিধ কুর্তা, ময়ূরপুচ্ছ ধুতি, শেরওয়ানি, চুরিদার, টেপারিং প্যান্ট, সালোয়ার, স্টাইলিশ গামছা-সহ নানাবিধ সম্ভার
ভারত-পাক দ্বৈরথ ও সন্ত্রাসবাদ ইস্যুতে মহারাজ বলেন, সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত। শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বের সর্বত্র। একইসঙ্গে খেলাও বন্ধ হওয়া উচিত নয় বলে জানালেন প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী ভারত। সৌরভ বলেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা এখন কোনও খেলাই নয়। পাকিস্তান দলের শক্তি দেখেই এটা বলছি। কোয়ালিটি প্লেয়ার নেই। ভারতীয় দল বিরাট কোহলি, রোহিত শর্মার মতো কিংবদন্তিদের ছাড়াই খেলছে। ভারত ক্রিকেটে অনেক এগিয়ে। এশিয়া কাপে অংশগ্রহণকারী সব দেশের চেয়েই। ১-২টি দিন হয়তো হারতে হতে পারে, কিন্তু বেশিরভাগ ম্যাচে ভারতই জিতবে সেরা হিসেবেই। প্রথম ১৫ ওভার দেখার পর তিনি আর ওই ম্যাচ দেখেননি। ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড দ্বৈরথ দেখেছেন।
সৌরভের কথায়, ভারত-পাক ম্যাচে এখন আর কোনও প্রতিদ্বন্দ্বিতাই নেই। আমরা পাকিস্তানের কথা উঠলে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, সৈয়দ আনোয়ার, জাভেদ মিঁয়াদাদদের সময়ের কথা ভাবি। তবে এখনকার পাকিস্তান দল আগেকার দলের ধারেকাছে নেই। ফলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এমনকী আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখতে আমি পছন্দ করি। ভারত-পাক ম্যাচকে কোনও দ্বৈরথ বলেই মনে হয় না। হাইপ তৈরি করা হয় শুধু। এই পাকিস্তান দল ওয়াসিম আক্রম, জাভেদ মিয়াঁদাদের পাকিস্তান নয়। ভারত অনেক এগিয়ে। কালকের ম্যাচেও সেটাই দেখেছি। এখন ভারত-পাকিস্তান ম্যাচ বড় ম্যাচই নয়। বাইরে থেকে উত্তেজনা তৈরি করা হয়। শেষ ৫ বছরে ওরা ভারতকে কটা ম্যাচে হারিয়েছে?। হরভজনের বিসিসিআইয়ে পদাধিকারী হওয়ার প্রবল সম্ভাবনা, সভাপতির দৌড়ে এগিয়ে কিরণ মোরে।





