ফারুক ইঞ্জিনিয়ার এবং ক্লাইভ লয়েড। দুই কিংবদন্তি ক্রিকেটারকে অনন্য সম্মান দিল তাঁদের প্রাক্তন কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার। ম্যাঞ্চেস্টারে তাঁদের নামে স্ট্যান্ড উদ্বোধন করা হল। ১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের হয়ে ১৭৫টি ম্যাচে ফারুক ইঞ্জিনিয়ার ৫,৯৪২ রান করেছেন নিয়েছেন ৪২৯টি ক্যাচ। স্টাম্পিং করেছেন ৩৫টি। তাঁর আগমন ল্যাঙ্কাশায়ারের ‘টার্নিং পয়েন্ট’। ১৫ বছরের শিরোপাহীন থাকার পর ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে চারবার জিলেট কাপ জেতে ল্যাঙ্কাশায়ার। দু’বারের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্লাইভ লয়েড প্রায় দুই দশক কাটিয়েছেন ল্যাঙ্কাশায়ারে। ১৯৭০-এর দশকে বিদেশি কোনও ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টি ক্লাবে তাঁর যুক্ত হওয়াটা বৈপ্লবিকও বটে। ফারুক ইঞ্জিনিয়ার ম্যাঞ্চেস্টারেই থাকেন। ভারতের কোনও জায়গায় তাঁর নামে কোনও স্ট্যান্ড নেই। সম্মান পেয়ে ইঞ্জিনিয়ার বলেন, “এটা কেবল আমার জন্যই নয়, ভারতের জন্যও গর্বের মুহূর্ত। সকালে আমি আর ক্লাইভ দু’জনেই এটা নিয়ে কথা বলছিলাম। আমরা কখনও ভাবিনি আমাদের সম্মান জানাতে এমন কিছু করা হবে। ঈশ্বর মহান। নিজের দেশে, যেখানে আমি বেশিরভাগ সময় খেলেছি, সেখানে তো কখনও এমন স্বীকৃতি পাইনি। যাই হোক, এভাবেই দুঃখ কিছুটা লাঘব হল।”

অধিনায়ক হওয়ার পর এখনও টস জেতেননি শুভমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টেস্টেই টস হারতে হয়েছে ভারত অধিনায়ককে। ম্যাঞ্চেস্টার টেস্টেও টস হারলেন গিল। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ড দলে এদিন একটি বদল করা হয়েছে। চোটের জন্য ছিটকে যাওয়া শোয়েব বশিরের বদলে দলে এসেছেন লিয়াম ডসন। ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলে তিন বদল করেছে ম্যানেজমেন্ট। করুণ নায়ারের পরিবর্তে দলে ঢুকলেন সাই সুদর্শন। চোটের জন্য এই ম্যাচে পাওয়া যাবে না নীতীশ কুমার রেড্ডি এবং আকাশ দীপকে। তাঁদের বদলে সুযোগ পেলেন শার্দূল ঠাকুর এবং অংশুল কম্বোজকে। ২৪ বছরের অংশুলের অভিষেক হচ্ছে ম্যাঞ্চেস্টারে।

ম্যাঞ্চেস্টার টেস্টে চাপে ভারত। মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র ২৬ ওভারের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান তিন ভারতীয় ব্যাটার। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনে নজির গড়লেন যশস্বী। ব্যক্তিগত মাইলস্টোন পার করেছেন রাহুলও। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনে হাফসেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন যশস্বী। ৫১ বছর পর ম্যাঞ্চেস্টারে প্রথমবার হাফসেঞ্চুরি এল কোনও ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। তবে ৫৮ রান করে তিনি আউট হয়ে যান লিয়াম ডসনের বলে। মধ্যাহ্নভোজের ঠিক পরে উইকেট খোয়ান রাহুলও। ৪৬ রান করে ক্রিস ওকসের শিকার হন। চেতেশ্বর পূজারাকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন। তালিকায় সকলের উপরে রয়েছেন রোহিত শর্মা। সিরিজ বাঁচানোর টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ ভারত অধিনায়ক শুভমান গিল। চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১২ রান করে বেন স্টোকসের বলে আউট হন। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনটা আরও ভাল ভাবে শেষ করতে পারত ভারতীয় দল। বেন স্টোকসের বল ‘জাজমেন্ট’ দিয়ে শুভমন গিল এলবিডব্লিউ আউট। ভারতীয় শিবিরের উদ্বেগ বৃদ্ধি করলেন সহ-অধিনায়কও। আঙুলের চোট সারিয়ে চতুর্থ টেস্ট খেলতে নামা ঋষভ পন্থ এ বার পায়ে চোট পেলেন। ইনিংসের ৭৮ তম ওভারে ডান পায়ে চোট পান পন্থ। ক্রিস ওকসের ইয়ার্কার রিভার্স সুইপ করার চেষ্টা করেন পন্থ। বল ব্যাট ছুঁয়ে তাঁর ডান পায়ে লাগে। যন্ত্রণা শুরু হয়। ডেকে পাঠান ফিজিয়োকে। ব্যাট করতে পারলেন না, গেলেন সাজঘরে। পা ফুলে গিয়েছে এবং বড় ক্ষত তৈরি হয়েছে। ডান পা ফেলতেই পারছিলেন না পন্থ। তাঁর জায়গায় ব্যাট করতে নামেন রবীন্দ্র জাডেজা। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল ইংল্যান্ডের মেঘলা আবহাওয়ায় নতুন বলের বিরুদ্ধে সতর্ক হয়ে খেলছিলেন। মধ্যাহ্নভোজের পর আউট হন রাহুল ৪৬, ক্রিস ওকসের বল অফ স্টাম্পের বাইরে পড়ে রাহুলের ব্যাট ছুঁয়ে চলে যায় দ্বিতীয় স্লিপে জ্যাক ক্রলির হাতে। নিশ্চিত অর্ধশতরান হাতছাড়া করলেন রাহুল। স্টোকসের যে বলে শুভমন ১২ আউট হলেন, সেটাও অফ স্টাম্পের বাইরে ছিল। বল তাঁর প্যাডে লাগে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। শট খেলার চেষ্টা না করায় আউট হন। যশস্বীকে ৫৮ সাজঘরে ফেরাল আট বছর পর টেস্ট খেলতে নামা লিয়াম ডসনের একটা দুরন্ত বল। তিন নম্বরে নেমে ভাল খেললেন সাই সুদর্শনও। টেস্টে প্রথম অর্ধশতরান করলেন ম্যাঞ্চেস্টারে। সুদর্শন ৬১ আউট। স্টোকসকে তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়লেন ব্রাইডন কার্সের হাতে। জেমি স্মিথ তাঁর একটি সহজ ক্যাচ ফেলেছেন। জাদেজার ১৯ সঙ্গে দিনের শেষে অপরাজিত শার্দূল ঠাকুর ১৯। প্রথম দিন ইংল্যান্ডের সফলতম বোলার স্টোকস ৪৭ রানে ২ উইকেট নিয়েছেন। ৪৩ রানে ১ উইকেট ওকসের। ৪৫ রানে ১ উইকেট ডসনের। প্রথম দিনের শেষে ভারত ৪ উইকেটে ২৬৪। টানা ১৪ ম্যাচে টস হারলেন ভারতের অধিনায়কেরা! ওয়েস্ট ইন্ডিজ়ের নজির ভেঙে এগিয়েই চলেছে নতুন ভারত।
ভারতের প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অংশুল কম্বোজ, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।




