Wednesday, July 22, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লক্ষ্যে নেপাল! প্রতিবেশী দেশকে সবরকম সাহায্য দেবেন বিসিসিআই কর্তারা

‌ভারতে প্রস্তুতি শিবির করবে নেপালের জাতীয় দল। নেপালের লক্ষ্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন। প্রস্তুতির জন্য ভারতের সাহায্য চেয়েছেন নেপাল ক্রিকেট সংস্থার কর্তারা। প্রতিবেশী দেশের আবেদনে সাড়া দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই কর্তারা। ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে বা সিওই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করবেন নেপালের ক্রিকেটারেরা। ১৫ দিনের শিবিরে বিসিসিআইয়ের অত্যাধুনিক পরিকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন নেপালের জাতীয় দলের ক্রিকেটারেরা। আগেও সিওইতে অনুশীলন করেছেন নেপালের ক্রিকেটারেরা। গত বছর আগস্ট মাসেও বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির হয়েছিল নেপালের জাতীয় দলের। গুজরাত এবং বদোদরার সঙ্গে একটি ত্রিদলীয় প্রতিযোগিতাও খেলেছিল নেপাল। নেপালের ক্রিকেট সংস্থা ভারতের ক্রিকেট পরিকাঠামো ব্যবহারের সুযোগ পায়। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের এক আধিকারিক বলেন, ‘‘ভারত ও নেপালের মধ্যে গভীর এবং প্রাচীন ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ক্রিকেটীয় সহযোগিতা সেই সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। ক্রিকেটের প্রতি অভিন্ন আবেগ দু’দেশের যুবসমাজকে সংযুক্ত করছে।’’ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন নেপাল জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং ক্রিকেট সংস্থার কর্তারা। সে সময় নেপালের ক্রিকেটের উন্নতির জন্য ভারতের সহযোগিতা চান তাঁরা। কেন্দ্রের পক্ষে জয়শঙ্কর সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। নেপালের ক্রিকেটের জন্য সাহায্যে তৎপর বিসিসিআই কর্তারা।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলকিপার টম হিটন উইকেটকিপিং শিখছেন ঋষভ পন্থের থেকে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় দলের। হ্যারি ম্যাগুয়েরকে জড়িয়ে ধরছেন মহম্মদ সিরাজ। ব্রুনো ফার্নান্ডেজকে সই করা ব্যাট উপহার দিচ্ছেন ঋষভ পন্থ। হ‌্যারি ফুটবল ছেড়ে ব‌্যাট হাতে। বোলারের ভূমিকায় সিরাজ। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বেশ খানিকক্ষণের আড্ডায় ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। গৌতম গম্ভীর যেমন বলেন, “আমি ২০১৪ সালে এখানে এসেছিলাম। কিন্তু এবার ফুটবলারদের সঙ্গে গল্প হল। এটা একেবারে অন্য অভিজ্ঞতা। রুবেনের সঙ্গেও কথা। বুঝলাম, দলীয় সংহতি তৈরি করতে ওর আর আমার ধারণা কীরকম। আমার মনে হয়, দলীয় খেলায় মূল কথাটা একই রকম। যে কোনও প্লেয়ারকে ব্যক্তির আগে দলকে প্রাধান্য দিতে হবে, দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো আমিও সেই সংস্কৃতি তৈরি করতে চাই।” শুভমান গিল বলেন, “অন্য খেলার তারকাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। ওদের গল্পগুলো অনুপ্রেরণা দেয়। দুটো আলাদা খেলা হলেও মানসিকতা একই রকম থাকে।” কুলদীপ যাদব জানান, “আমি রুবেনের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে ছিলাম। যখন উনি স্পোর্টিং লিসবনের কোচ ছিলেন, তখন থেকেই। আমি ট্যাকটিক নিয়ে কিছু প্রশ্ন করেছিলাম। যেমন, এবারও কি উনি ৩-৪-৩ ছকেই খেলাবেন? ক্যাসিমিরো আমার খুব পছন্দের ফুটবলার। ওর সঙ্গেও কথা বলতে পেরেছি।” ভারতীয় দলে সুযোগ না পাওয়া শ্রেয়স আইয়ার। ভারতীয় ক্রিকেটারদেরও ফুটবল নিয়ে বিশেষ আগ্রহ। ২৩ জুলাই থেকে ইংল‌্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলতে নামবে শুভমান গিলের টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডে ভারতীয় এ দলের সফরে অংশুল কম্বোজ। ভারতীয় দল চোট-আঘাতে জর্জরিত। স্কোয়াডে অংশুল। ম্যাঞ্চেস্টারে অভিষেকও ঘটতে চলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নেই অর্শদীপ সিং। গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। চোট সমস্যা রয়েছে আকাশ দীপের। অংশুল কম্বোজকে সিনিয়র দলে ডেকে নেওয়া হয়েছে। ২৪ বছর বয়সি অংশুল রনজি ট্রফিতে নিয়মিতভাবে ভালো খেলেছেন। গত রনজিতে কেরলের বিরুদ্ধে এক ইনিংসের ১০ উইকেটই তিনি নেন। রনজি ট্রফির দীর্ঘ ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে এই কীর্তি গড়েছেন। আইপিএলে অংশুল খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সদ্য ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও হাফ সেঞ্চুরি করেছেন। চতুর্থ টেস্টে বুমরাহকে বিশ্রাম দিলে অর্শদীপের খেলার সম্ভাবনা। প্রসিদ্ধ কৃষ্ণ সিরিজের দুই ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেননি। একই অবস্থা শার্দূল ঠাকুরের। অর্শদীপও বাইরে। জশপ্রীত বুমরাহ খেলবেন, জানিয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ। তৃতীয় পেসার অংশুল। সিরিজে এই মুহূর্তে পিছিয়ে ভারত। টেস্টে হেরে গেলে সিরিজ হার নিশ্চিত। সেরা পেস বিভাগ নিয়েই নামতে চায় টিম ইন্ডিয়া।

জুলাইয়ের ১৯ তারিখেই ৭০ বছর পূর্ণ হল বিসিসিআইয়ের সভাপতি রজার বিনির। প্রশ্ন আদৌ তিনি বোর্ড প্রেসিডেন্টের পদে আর থাকতে পারবেন কিনা। সুপ্রিম কোর্ট দ্বারা অনুমোদিত সংবিধান অনুযায়ী ৭০ বছর বয়স হয়ে গেলেই পদ থেকে অব্যাহতি দিতে হয়। বিসিসিআইও সেই নিয়মেই বাইরে নয়। বিসিসিআইয়ের বর্তমান সহ সভাপতি রাজীব শুক্লাকেই আগামী বোর্ড সভাপতি হিসেবে দেখা যেতে পারে, সাময়িক সময়ের জন্য। সেপ্টেম্বরে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা, সেক্ষেত্রে ততদিন পর্যন্ত কোনও স্বাক্ষরের ক্ষমতা না থাকলেও পদে কেয়ারটেকার হিসেবে বহাল থাকতে পারেন বিনি। বিসিসিআই সরকারের টাকায় চলে না, তবে যেহেতু বিসিসিআই জাতীয় স্পোর্টস ফেডারেশনের আওতায়। জাতীয় ক্রীড়া নীতির নিয়মও ভারতীয় বোর্ডকে মেনে চলতে হয়। আসন্ন পার্লামেন্টের অধিবেশনেই ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জাতীয় ক্রীড়া নীতি প্রকাশ করতে পারেন। নয়া ক্রীড়া নীতি অনুযায়ী ৭০ থেকে বাড়িয়ে বয়সের উর্ধ্বসীমা ৭৫ পর্যন্ত করা হচ্ছে, কোনও পদে থাকার ক্ষেত্রে। অর্থাৎ ৭০ থেকে ৭৫ বছর বয়সীরাও নয়া নীতি পাস হলে ক্রীড়ার নির্বাচনে লড়াই করতে পারবেন। রজার বিনিকে নিজের পদ থেকে সরে দাঁড়াতে নাও পতে পারে, কারণ আইসিসির ক্ষেত্রে এমন কোনও নিয়মই নেই বয়স সংক্রান্ত। নিয়ম অনুযায়ী বিসিসিআইয়ের সভাপতি এখন বিষয়টি সচিব দেবজিত সাইকিয়া এবং আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন। বিসিসিআইয়ের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে, যে রাজীব শুক্লাকে এই পদে আনা হবে ২ মাসের জন্য, নাকি নয়া বিল আসা পর্যন্ত অপেক্ষা করা হবে। আইসিসির বৈঠকে যোগ দিতে যাওয়ায় অনেক বোর্ড কর্তাই ভারতে নেই।

ভারত সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শোয়েব বশির। পরিবর্তে লিয়াম ডসনকে প্রথম একাদশে নিল ইংল্যান্ড। সোমবার, টেস্টের দু’দিন আগে প্রথম একাদশ ঘোষণা করেছে। দলে একমাত্র বদল। ২০১৭-য় নটিংহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন ডসন। টেস্ট দলে ফিরলেন। ডসনের অভিষেক হয়েছিল ২০১৬-য়, ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে। এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন ডসন। সাতটি উইকেট নিয়েছেন এবং ৮৪ রান করেছেন। টেস্ট দলে ডাক না পেলেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলেছেন ডসন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পরিসংখ্যান খুবই ভাল। ২১২টি ম্যাচ খেলে ৩৭১টি উইকেট নিয়েছেন। ১০৭৩১ রানও রয়েছে। অর্থাৎ বলের পাশাপাশি ব্যাটের হাতও খারাপ নয়। ইংল্যান্ডের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক ডসনকে ‘ধূর্ত বুড়ো শেয়াল’ বলে উল্লেখ করেছেন। বলেছেন, “ডসন খুবই দক্ষ ক্রিকেটার। ওকে পেয়ে আমাদের খুবই উপকার হবে। পৃথিবীজুড়ে ও খেলেছে। সবার বিরুদ্ধে খেলেছে। আশা করি ম্যাঞ্চেস্টারে ওর অসাধারণ পারফরম্যান্স দেখতে পাব।” ডসন আসায় ইংল্যান্ডের ব্যাটিংও মজবুত হল। লর্ডসে বশিরের বাঁ হাতের আঙুল ভেঙে গিয়েছিল। ম্যাচের পরেই তাঁর অস্ত্রোপচার হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles