Sunday, July 12, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

হেডিংলি টেস্টে চার নম্বরে ব্যাট করবেন শুভমন গিল!‌ ইংল্যান্ড সিরিজ ভারতের তরুণ প্রজন্মের কাছে অগ্নিপরীক্ষা

ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শুরু ‌২০ জুন শুক্রবার। হেডিংলি টেস্টে চার নম্বরে ব্যাট করবেন শুভমন গিল, পাঁচে ঋষভ পন্ত। প্রশ্ন, করুণ নায়ার কত নম্বরে খেলতে নামবেন? ভারতের নবনিযুক্ত টেস্ট অধিনায়ক শুভমন গিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করবেন, এমনটাই নিশ্চিত করেছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ফলে ভারতের ব্যাটিং লাইন-আপে দুটি বড় শূন্যস্থান তৈরি হয়েছে। সেই জায়গাগুলির একটি দখল নিতে চলেছেন গিল। হেডিংলিতে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে, তার আগেঋষভ পন্ত বলেন, ‘আমার মনে হয় তিন নম্বর পজিশন নিয়ে এখনও আলোচনা চলছে। তবে চার ও পাঁচ ফিক্সড। শুভমন চার নম্বরে ব্যাট করবে, আর আমি পাঁচ নম্বরে থাকব, এই মুহূর্তে সেটাই পরিকল্পনা। বাকিটা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’ শুভমন গিল, গত বছর জিম্বাবোয়ে সফরে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছিলেন, অনেকদিন ধরেই ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচিত। সাদা পোশাকে পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে চলেছেন। চার নম্বরে তার পদোন্নতি প্রত্যাশিতই ছিল। এবং ভারতের এই ব্যাটিং রদবদলে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হতে পারে। চার নম্বর পজিশন একসময় কোহলির অটুট অবস্থান ছিল, সেখানে এবার দেখা যাবে এক শান্ত, স্টাইলিশ ও মানিয়ে নিতে সক্ষম ব্যাটারকে। পন্ত, যিনি এখন সহ-অধিনায়কও, ২০২৪-‌২৫ টেস্ট মরশুম জুড়ে পাঁচ নম্বরে ব্যাট করছেন। অনেকেই ভেবেছিলেন করুণ নায়ার হবেন ভারতের নতুন পাঁচ নম্বর ব্যাটার, আর পন্ত নেমে যাবেন ছয়ে। তবে পন্ত স্পষ্ট জানিয়ে দিলেন, সে সম্ভাবনা এখন নেই। করুণ নায়ার। তিন নম্বর ব্যাটিং পজিশনে? করুণ নায়ার, যিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে ফের জাতীয় দলের নজরে এবং ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছেন, তিন নম্বর স্থানের অন্যতম প্রধান দাবিদার। প্রত্যাবর্তন সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে এবং তাকে উপরের দিকে ব্যাট করতেই দেখা যেতে পারে। তবে ভারতের দল নির্বাচন নির্ভর করতে পারে সদ্য ডাক পাওয়া বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন সব ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন।

সাই সুদর্শন একাদশে সুযোগ পেলে ভারতকে হয়তো মিডল অর্ডারের কনফিগারেশন নতুন করে ভাবতে হবে। করুণ নায়ার যেহেতু সাধারণত টপ অর্ডার বা মিডল অর্ডার অ্যাঙ্কর হিসেবে পরিচিত, তাই তাকে ছয় নম্বরে নামানো যুক্তিযুক্ত হবে না। ফলে তিন নম্বর পজিশনটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হেডিংলির সুইং সহায়ক কন্ডিশনে ইংল্যান্ডের বোলাররা যে শুরুর দিকে ভয়ঙ্কর হতে পারে, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। সিরিজ নিয়ে উন্মাদনা চরমে। প্রথম টেস্টে কেমন পিচ পেতে চলেছেন শুভমান গিলরা? এই আবহে জানা গিয়েছে, প্রথম টেস্টে নিজেদের পছন্দমতো পিচ চেয়ে নিয়েছে ইংল্যান্ড। এ কথা ফাঁস করেছেন খাস লিডসের পিচ প্রস্তুতকারকই। হেডিংলির প্রধান পিচ কিউরেটর জানিয়েছেন, পুরোপুরি ‘গ্রিন-টপ’ হবে না পিচ। যেখানে ব্যাটার এবং বোলার উভয়েই সাহায্য পাবেন। প্রথম টেস্টের দু’দিন আগে কিউরেটর রিচার্ড রবিনসন জানান, পিচে ভারসাম্য বজায় থাকবে। “পিচ যাতে ভালো মানের হয়, সেই ব্যাপারে অনুরোধ করা হয়েছে ইংল্যান্ড শিবির থেকে। এমন একটা পিচ এখানে থাকবে যাতে বোলাররা ভালো লাইনে বল করতে পারে। আশা করব এই পিচে প্রথম দিন বোলাররা ভালো সাহায্য পাবে। বেশ গরম। তাই পিচ তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। তাই পরের দিকে পেসাররা অতটা সাহায্য নাও পেতে পারে।” পিচ কিউরেটরের কথা থেকে পরিষ্কার, খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙতে পারে। সেক্ষেত্রে স্পিনাররা সাহায্য পেতে পারেন। প্রথম টেস্টের প্রথম একাদশে ইংল্যান্ড কিন্তু রেখেছে শোয়েব বশিরকে। ভারত রবীন্দ্র জাদেজার সঙ্গে কুলদীপ যাদবকে দলে রাখে কিনা। পিচে কতটা ঘাস থাকবে, বলতে চাননি হেডিংলির কিউরেটর।

দেশের হয়ে টেস্ট খেলেছেন ১৮৮টা। দীর্ঘ ২২ বছরের দীর্ঘ কেরিয়ারে লাল বলের কেরিয়ারে ৭০৪টি উইকেট পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটেও তাঁর অবদান কম নয়। ১৯৪ ম্যাচে ২৬৯ উইকেট রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেট একটি অপ্রাপ্তি ছিল কিংবদন্তি ইংরেজ ক্রিকেটার জেমস অ্যান্ডারসনের। তা হল ক্যাপ্টেনসি। সেই ‘অপ্রাপ্তি’ ঘুচতে চলেছে তাঁর। জুলাইয়ে শেষবার দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জিমি। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে মনোনিবেশ করেছেন। খবর হল, ৪২ বছরের অ্যান্ডারসন চলতি সপ্তাহের শেষের দিকে অধিনায়কত্বের দায়িত্ব নিতে চলেছেন। কেন্ট এবং ডার্বিশায়ারের বিরুদ্ধে পরবর্তী দুই ম্যাচের নেতৃত্ব দেবেন জিমি। কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক হিসেবে দেখা যাবে। ল্যাঙ্কাশায়ারের ক্যাপ্টেন অস্ট্রেলিয়ান ওপেনার মার্কাস হ্যারিস। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছেন হ্যারিস। সেই কারণে পরের দু’টি ম্যাচ খেলতে পারবেন না। হ্যারিসের অনুপস্থিতিতে ল্যাঙ্কাশায়ারকে নেতৃত্ব দেবেন অ্যান্ডারসন। পেশাদার ক্রিকেটে এই প্রথমবার নেতৃত্ব দিতে দেখা যাবে। ল্যাঙ্কাশায়ারের কোচ স্টিভন ক্রফট বলেন, “আমাদের দলকে নেতৃত্ব দেবে অ্যান্ডারসন। নিজেও এ ব্যাপারে খুবই আগ্রহী। প্রাক মরশুমের একটা টি-টোয়েন্টি ম্যাচে ও আমাদের নেতৃত্ব দিয়েছিল। এই প্রথম ওকে কোনও সরকারি ম্যাচে নেতৃত্ব দিতে দেখা যাবে। এটা ওর জন্য গর্বের মুহূর্ত। দলের বাকিদের জন্যও এটা নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে।” অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ড্রাফটেও নাম নথিভুক্ত করিয়েছেন জিমি।

ইংল্যান্ড সিরিজ ভারতের তরুণ প্রজন্মের কাছে অগ্নিপরীক্ষা। অবসর নেওয়ায় দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন। এই পরিস্থিতিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস মনে করছেন কোহলির ‘বিরাট’ অভাব অনুভূত হবে ভারতীয় শিবিরে। ২০ জুন লিডসে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করেছে। তাতে কোহলি প্রসঙ্গে স্টোকস বলেন, “আমার মতে কোহলির লড়াইয়ের মানসিকতা মিস করবে ভারত। আগ্রাসন এবং জয়ের খিদে কিন্তু ওকে ব্যতিক্রমী করে। জার্সির পিছনে ১৮ নম্বরকে ও তো নিজেরই করে নিয়েছিল তাই না? পরের সিরিজে কাউকেই ১৮ নম্বর জার্সি পরে নামতে দেখব না ভেবেই খারাপ লাগছে। আমি ওকে টেক্সট করে বলেছিলাম, ‘তোমার বিরুদ্ধে না খেলতে না পারাটা খুবই দুঃখের।’ কারণ আমি বিরাটের বিরুদ্ধে খেলতে ভালোবাসি। আমরা দু’জনেই একে অপরের বিরুদ্ধে খেলতে ভালোবাসি, কারণ মাঠে থাকাকালীন আমাদের মানসিকতা একই রকম থাকে। মাঠে তো আমাদের মধ্যে রীতিমতো যুদ্ধ হয়।” লিডসে প্রথম টেস্টের পর ২ জুলাই থেকে শুরু এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। কোহলির জায়গায় কাকে ব্যাট হাতে নামতে দেখা যাবে, তা তর্কসাপেক্ষ। অনেকেরই ধারণা, করুণ নায়ারকে হয়তো কোহলির জায়গায় দেখা যেতে চলেছে। মাইন্ড গেমে ভারতকে এভাবেই চাপে রাখার কাজ জারি রাখলেন ইংরেজ অধিনায়ক।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড। দলে ফিরলেন উকস ও কার্স, বাদ গেলেন বেটেল। ইংল্যান্ড বুধবার ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ২০ জুন, হেডিংলি জন্য তাদের খেলোয়াড় তালিকা ঘোষণা করেছে। ইংল্যান্ড দলে বেশিরভাগ সেই ক্রিকেটাররাই আছেন, যারা গত মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলেছিলেন। ওপেন করতে দেখা যাবে জ্যাক ক্রলি এবং বেন ডাকেটকে, তিন নম্বরে খেলবেন ওলি পোপ। যুব ক্রিকেটার জ্যাকব বেথেলের জায়গা পাওয়া নিয়ে জল্পনা ছিল, বিশেষ করে নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তবে ক্রলি এবং পোপ দুজনই জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করায় দল তাদের ওপরই টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে। সেই ম্যাচে ক্রলি করেছিলেন ১২৪ (১৭১ বল), পোপ ‘ব্যাজবল’ মেজাজে খেলেছিলেন ১৭১ রান মাত্র ১৬৬ বলে। ফলে বেটেল একাদশে জায়গা পাননি। পোপের পর ব্যাট করতে নামবেন জো রুট, এরপর পাঁচে থাকবেন তরুণ তারকা হ্যারি ব্রুক। অধিনায়ক বেন স্টোকস ছয়ে, আর উইকেটকিপার জেমি স্মিথ থাকবেন সাত নম্বরে। ক্রিস উকস, ব্রাইডন কার্স ও জোশ টাঙ্গ নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের পেস আক্রমণে। একমাত্র ফ্রন্টলাইন স্পিনার হিসেবে খেলবেন শোয়েব বশির। এই সিরিজের প্রস্তুতিতে উকস ‘ইংল্যান্ড লায়ন্স’-এর হয়ে খেলেছিলেন এবং ভারতের ব্যাটিং স্তম্ভ যশস্বী জসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ এবং করুণ নায়ারকে আউট করে ৫ উইকেট নেন। ৩৬ বছর বয়সি উকস ইংল্যান্ডে হোম টেস্টে নিঃশব্দে নায়কত্ব করে চলেছেন। ২০২৩ অ্যাশেজে ১৮.১৫ গড়ে ১৯ উইকেট নিয়ে জিতেছিলেন কম্পটন-মিলার মেডেল। গত গ্রীষ্মে ২০.২৫ গড়ে নিয়েছিলেন ২৪ উইকেট, একদা জেমস অ্যান্ডারসনের যে ভূমিকাটি পালন করতেন, সেটিই নিজের কাঁধে তুলে নেন। ডিসেম্বরের পর এই প্রথম ফিরলেন দলে। ব্রাইডন কার্স দেশের মাটিতে প্রথমবার খেলবেন টেস্ট, এর আগে তার পাঁচটি টেস্টই হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডে। গাস অ্যাটকিনসন ও স্যাম কুককে জায়গা দিতে হয়নি।

ভারতীয় শিবিরে চোটের আতঙ্ক। অনুশীলনে জোরালো আঘাত পেলেন ৭ বছর পরে টেস্ট দলে কামব্যাক করা ব্যাটার করুণ নায়ার। আঘাত তেমন গুরুতর নয়। শুক্রবার ইংরেজদের বিরুদ্ধে নামবেন করুণ। নেটে পেসারদের বিরুদ্ধে ব্যাট করছিলেন করুণ। সেসময় প্রসিদ্ধ কৃষ্ণর একটি বল সামলাতে পারেননি। বলটি সোজা গিয়ে আঘাত করে তাঁর পাঁজরে। ওই আঘাতের পর দৃশ্যত যন্ত্রণাকাতর মনে হয়েছে করুণকে। তবে তাঁর আঘাত ততটা গুরুতর নয় বলেই খবর। পরে আবার নেটে ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে। সব ঠিক থাকলে শুক্রবার প্রথম একাদশে থাকবেন নায়ার। বুধবার থেকে হেডিংলেতে পূর্ণ উদ্যমে ট্রেনিং ভারত কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাধানে। মায়ের অসুস্থতার কারণে মাঝে দেশে ফিরে গিয়েছিলেন। এদিন ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা বিস্ময় তৈরি হয়, গিল আর পন্থকে যথাক্রমে তিন এবং চার নম্বরে ব্যাট করতে যেতে দেখে। একটা সম্যক ধারণা এতদিন ছিল যে, বিরাট কোহলির শূন্যস্থান, অর্থাৎ ব্যাটিং লাইন আপের চার নম্বর পূর্ণ করবেন গিল। কিন্তু এ দিন হেডিংলতে ওপেনিংয়ে কেএল রাহুলের সঙ্গে যশস্বী জয়ওয়াল যাওয়ার পর তিনে চলে যান গিল। যদিও প্র্যাকটিস শেষে পন্থ বলেন, গিলই চারে যাচ্ছেন। তিনি পাঁচ নম্বরে। ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের কথায়, তিন নম্বরে কে যাবেন, এখনও ঠিক হয়নি। প্রাথমিক ভাবে একটা ধারণা ছিল, সাই সুদর্শন যেতে পারেন। আইপিএলে যাঁর টেম্পারামেন্ট-ফর্ম মুগ্ধ করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। কিন্তু হেডিংলেতে এ দিন তাঁকে বিশেষ স্বচ্ছন্দ মনে হয়নি। বিশেষ করে জসপ্রীত বুমরাহর বলে বেশ কয়েক বার পরাস্ত হলেন তিনি। সেক্ষেত্রে করুণ নায়ার সম্ভবত তিন নম্বরেই ব্যাট করবেন। ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে যে রাহুল যাচ্ছেন, মোটামুটি নিশ্চিত। চার এবং পাঁচ নম্বর নিশ্চিত। সেক্ষেত্রে করুণ নায়ারই তিন নম্বরে।

ইংল্যান্ডের প্রথম টেস্টের একাদশ (ভারতের বিপক্ষে):
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস উকস, ব্রাইডন কার্স, জোশ টাঙ্গ, শোয়েব বশির।

ভারতের স্কোয়াড:
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), যশস্বী জসওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles