এবার যুবভারতীতে নয়। ক্রিকেটের নন্দনকাননে পা রাখতে চলেছে বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। চলতি বছরের ডিসেম্বরেই ভারত সফরে আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার মহাতারকা। কলকাতায় ইডেন গার্ডেন্সের পাশাপাশি মুম্বইয়ে মেসি-মেসি রব উঠবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। কলকাতা ছাড়াও মুম্বই, নয়াদিল্লিতেও যাবেন মেসি। মহানগরের ফুটবল মাঠে ছেড়ে এবার মেসিকে দেখা যাবে ক্রিকেট স্টেডিয়ামে। কলকাতায় যেমন ইডেন গার্ডেন্সেই তাঁকে ঘিরে রাখা হয়েছে কর্মসূচি। মুম্বইয়ে মেসি-মেসি রব উঠবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। তার পরে তিনি যাবেন দিল্লির ফিরোজ শাহ কোটলা (অরুণ জেটলি) স্টেডিয়ামে। পেলে, মারাদোনা, রোনাল্দিনহো, কাফু, মার্তিনেসদের এই শহরে আনার পরে লিও মেসিকে ভারত সফর করানোর উদ্যোগ নিয়েছেন বাঙালি স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। বেশ কয়েক মাস আগে শতদ্রু মায়ামিতে গিয়ে মেসির সম্মতি নিয়ে এসেছিলেন এই সফরের জন্য। প্রস্তুতি শুরু পুরোদমে। মেসির সফরসূচির ব্লু-প্রিন্ট রেডি।
মেসির অবশ্য এটা প্রথম কলকাতা সফর নয়। ২০১১ সালের ৩ সেপ্টেম্বর আর্জেন্তিনার ক্যাপ্টেন্স ব্যান্ড হাতে যুবভারতীতে নেমেছিলেন মেসি। ফিফা ফ্রেন্ডলিতে ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্তিনার হয়ে মেসি গোল না পেলেও তাঁর টিম ১-০ গোলে জয় পেয়েছিল। এ বার মেসি সরাসরি কোনও ম্যাচে না নামলেও তাঁর বাঁ পায়ের ঝলক কিছুটা দেখা যাবে টাইব্রেকার কিক নেওয়াতে। মেসির সম্মানে শতদ্রু দুটো অনুষ্ঠান রেখেছেন ‘গোট’ নামাঙ্কিত। মেসিকে গোট অর্থাৎ গ্রেটেস্ট অফ অলটাইম হিসেবেই চিহ্নিত করা হবে। একটি, দ্য গোট কনসার্ট। অন্যটি, দ্য গোট কাপ। কনসার্টে অংশ নেবেন ভারত তো বটেই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পীরা। ইডেনে ৭০ হাজার দর্শক মেসি-দর্শনের আগে এই কনসার্টের সাক্ষী হবেন। আর দ্য গোট কাপ হবে সেভেন আ সাইড একটা ম্যাচ। যাতে অংশ নেবেন বলিউড, বিনোদন জগৎ, ক্রিকেট ও ফুটবল মহলের তারকারা। এঁরা দুটি টিমে ভাগ করে খেলবেন দুই অর্ধে ১৫ মিনিট করে। এঁদের নিয়ে থাকবে একটা টাইব্রেকার সেশনও। যেখানে দুই টিমের হয়েই একটি করে কিক নেবেন মেসি। পরে তিনি দ্য গোট কাপ তুলে দেবেন জয়ী টিমে হাতে। প্রত্যেকটা স্টেডিয়ামেই মেসি থাকবেন ১ ঘণ্টা ১৫ মিনিট করে। ‘মিট অ্যান্ড গ্রিট’ নামের এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিল্পপতিদের হাত থেকে সংবর্ধনা নেওয়া ছাড়াও একটা করে ফুটবল ক্লিনিক করতে পারেন খুদে ফুটবলারদের সঙ্গে। সারা মাঠ ঘুরে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন অভিবাদনও গ্রহণ করবেন। মেসির এই সফর নিয়ে তিন শহরেই আপাতত ব্যস্ততা তুঙ্গে। ডিসেম্বরে তাঁর আসা ঠিক হলেও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ঠিক কবে আসবেন, কত দিন থাকবেন, তা মেসি জানাবেন ঠিক তিন মাস আগে। সেটা ঠিক হওয়ার পরেই প্রতিটা শহরে শুরু হয়ে যাবে প্রচার। সব মিলিয়ে অন্য মাত্রা পেতে চলেছে ভারতে মেসি ২.০।
ডিসেম্বরের শহরে চমকের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ডিসেম্বরে ভারত আসছেন লিওনেল মেসি। কেরালাতে তার আসবার খবর জানা গেছিল। তবে এবার তিনি আসবেন ভারতীয় ফুটবলের মক্কাতেও। ইডেনে ছোটদের নিয়ে ওয়ার্কশপ করবেন মেসি। সেখানে ‘ গোট কাপ ‘ নামক সেভেন সাইড প্রতিযোগীতায় অংশও নিতে পারেন মেসি। কলকাতা ছাড়াও ডিসেম্বরে মুম্বই, দিল্লীতেও যাবেন মেসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করা , সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করা। এইরকম অনেক কর্মসূচি রয়েছে এই মহাতারকার। এর আগে ২০১১ সালে যুবভারতীতে মেসি এসেছিলেন। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার এক প্রদর্শনী ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন যুবরাজ। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর শহরে আসবেন মেসি।দীর্ঘ ১৪ বছর পর কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি। তবে এবার আর যুবভারতী নয়, আর্জেন্তিনীয় কিংবদন্তি মাতাতে চলেছেন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের মঞ্চ। শুধু ইডেন নয়, সব ঠিক থাকলে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়াম ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও পড়তে চলেছে মেসির পা। ২০১১ সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতা জুড়ে আবেগের ঝড় উঠেছিল নীল-সাদা জার্সির আর্জেন্টিনাকে কেন্দ্র করে। আবার সেই একই উন্মাদনা, একই উচ্ছ্বাস শোনা যাবে শহরের অলিগলিতে। পেলে, মারাদোনার পদধূলি পড়েছে এই শহরে। এর মধ্যে কলকাতায় ঘুরে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজ। ফের মেসিকে দু’চোখ ভরে দেখার অপেক্ষা শহরের ক্রীড়াপ্রেমীদের।
২০১১ সালে প্রথমবার কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। সেইসময় ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচে মেসি গোল করতে না পারলেও, তাঁকে একটাবার স্বচক্ষে দেখার জন্য গোটা ভারতবর্ষ কার্যত কলকাতায় ভিড় জমিয়েছিল। যদিও সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করেছিল। ক্লাব ফুটবল বিশ্বকাপ খেলতে ব্যস্ত লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে এই টুর্নামেন্টে তিনি খেলতে নেমেছেন। ১৫ জুন আল-আহলির বিরুদ্ধে ক্লাব ফুটবল বিশ্বকাপে প্রথম ম্য়াচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর আগামী ২০ জুন শুক্রবার পোর্তোর বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবেন মেসিরা। এই ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না তাঁরা। মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনা এই টুর্নামেন্টে খেলছে না।
এবার আর নব্বই মিনিটের লড়াইয়ে নয়। মেসির সম্মানে আয়োজিত হতে চলেছে ‘গোট কাপ’। ‘গোট’ অর্থে ‘গ্রেটেস্ট অফ অল টাইম’। সেখানে ক্রিকেট, ফুটবল ও বিনোদনের জগতের তারকারা মাঠে নামবেন। সাতজনের দুটি দলের ম্যাচ হবে দুই অর্ধে ১৫ মিনিট করে। এর সঙ্গে একটি টাইব্রেকার। সেখানে দুই দলের হয়ে শুরুটা করবেন মেসি। থাকছে সঙ্গীতানুষ্ঠান- যার নাম ‘দ্য গোট কনসার্ট’। সেখানে দেশবিদেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন। হয়তো দেখা গেল, আপনি প্রিয় শিল্পীর গানে মুগ্ধ হয়ে আছেন। আর সেই সময়েই ইডেন আলো করে প্রবেশ করলেন মেসি। শীতের সন্ধ্যায় গোটা স্টেডিয়াম ঘুরে গ্রহণ করলেন ৭০ হাজার দর্শকের উষ্ণ অভিনন্দন। শোনা যাচ্ছে, খুদে ফুটবলারদের পরামর্শ দেওয়ার জন্য একটি সেশন রাখা হবে। তবে মেসি কবে আসবেন, কতদিন থাকবেন, সেসব কিছুই চূড়ান্ত হয়নি। তা না হোক, বিশ্বজয়ী মেসিকে ঘিরে যে উন্মাদনার পারদ এখন থেকেই চড়তে শুরু করবে, বলা বাহুল্য।




