Saturday, July 11, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

বেঙ্গল প্রো টি-২০ লিগে অভিষেকেই লক্ষ্মী-পুত্র অগস্ত্যর নজর কাড়া বোলিং!‌ লাক্স শ্যাম কলকাতা টাইগার্স অধিনায়ক অভিষেক পোড়েলের কলকাতার হার

বেঙ্গল প্রো টি-২০ লিগ। অভিষেক হল লক্ষ্মী-পুত্র অগস্ত্যর। মহিলাদের বিভাগে খেলা শুরু হল বৃহস্পতিতে। প্রথম ম্যাচে হারবার ডায়মন্ডসকে ৬ উইকেটে হারায় মুর্শিদাবাদ কুইন্স। দ্বিতীয় ম্যাচে শিলিগুড়ি স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারায় কলকাতা টাইগার্স। ১৪তম ওভারে বল হাতে লক্ষ্মী-পুত্র অগস্ত্য। ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস এন্ড থেকে দৌড় শুরু। বোলিং রান আপ বেশ পরিচিত! অগস্ত্য শুক্লা বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার ছেলে। বডি ল্যাঙ্গুয়েজ হাঁটাচলায় বাবার ছাপ। বোলিং অ্যাকশন হুবহু এক। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের জার্সিতে বেঙ্গল প্রো টি-২০ লিগে অভিষেক। এক ওভারই বল করে পঞ্চম বলে উইকেট পেলেন। সার্ভোটেক শিলিগুড়ি স্টাইকার্সের সর্বোচ্চ স্কোরার অঙ্কুর পালের উইকেট। ৪৪ বলে ৫০ রান করলেন। অগস্ত্যর বলেই উইকেটের পিছনে ধরা পড়লেন অঙ্কুর। বাবা লক্ষ্মীরতন শুক্লা বাংলা ক্রিকেটের কিংবদন্তি। বাংলার সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। ভারতীয় দলে অন্তর্ভূক্তি হয়েছিল। আইপিএলেও খেলেছেন। একই স্বপ্ন নিয়ে দৌড় শুরু করেছেন পুত্র অগস্ত্য। মৌরি স্পোর্টিং ক্লাবের হয়ে সিএবি-র অনূর্ধ্ব ১৮ আমন্ত্রণমূলক টুর্নামেন্টে ময়দানে অভিষেক। ডানহাতি মিডিয়াম পেসার। ইনিংস ওপেনও করলেন বৃহস্পতিবার। বাংলা ক্রিকেটে নতুন সূর্যোদয়? ছেলেকে নিয়ে সতর্ক লক্ষ্মী। নিজের সঙ্গে তুলনা চান না। গত মরশুমে হাওড়া দলে খেলেছিলেন আসিফ হুসেন। টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত রান ৯৯ করেছিলেন। বাড়িতে পড়ে গিয়ে মৃত্যু। আসিফের স্মৃতিতে এদিন কালো আর্মব্যান্ড পরে নামলেন হাওড়ার ক্রিকেটারেরা। ডাগ আউটে রাখা হয়েছিল আসিফের জার্সিও।

ইডেনে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স দলের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,লাক্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী ডিরেক্টর এবং লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের সহ-মালিক মিঃ সাকেত টোডি এবং শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর এবং লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের সহ-মালিক মিঃ সর্বেশ বেরিওয়ালা। প্রথম খেলায় লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে ৫৭ রানে হারাল রশ্মি মেদিনীপুর উইজার্ডস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রশ্মি মেদিনীপুর উইজার্ডস প্রথমে ব্যাট করে ১৩ ওভারে তোলে ১৪৩/৬। প্রিয়াংশু শ্রীবাস্তব ৩৩ বলে ৭১ রান করেন। জবাবে ১৩ ওভারে ৮৬/৮ স্কোরে থামে কলকাতা টাইগার্স। সৌম্যদীপ মণ্ডল ১২ রানে ৩ উইকেট নেন। মহিলাদের বিভাগে খেলা শুরু হল বৃহস্পতিবার। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম ম্যাচে হারবার ডায়মন্ডসকে ৬ উইকেটে হারায় মুর্শিদাবাদ কুইন্স। দ্বিতীয় ম্যাচে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারায় লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।

ইডেনের বাইশ গজে সবুজের আবরণ পিচে বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম ম্যাচে দাপট দেখালেন ফাস্টবোলাররা। টস জিতে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মুর্শিদাবাদ কিংসের অধিনায়ক সুদীপ ঘরামি। সিদ্ধান্তকে সফল করে তোলেন জোরে বোলাররা। পেসারদের দাপটে ১৯.৩ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে গেল মালদার ইনিংস। মুর্শিদাবাদের বোলারদের মধ্যে সেরা সৈয়দ ইরফান আফতাব। ৩.৩ ওভারে মাত্র ২২ রান খরচ করে ৪ উইকেট নিয়ে মালদার মেরুদণ্ড ভেঙে দেন। ইরফান আফতাবেকে সঙ্গত করেন সুখমিৎ সিংহ ও সক্ষম চৌধুরী। সুখমিৎ ২৬ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট সক্ষমের। মুর্শিদাবাদের পেসারদের সামনে লড়াই মালদার অধিনায়ক ঋত্বিক চট্টোপাধ্যায়ের, ১৪ বলে ৩০ রান। ২৫ বলে ২৯ করেন কাইফ আমেদ। মুর্শিদাবাদের দুই ওপেনার অঙ্কিত চট্টোপাধ্যায় ও ঋষভ চৌধুরী ৬.৫ ওভারে ৫০ রান করেন। ২৪ বলে ২৮ রান করে অঙ্কিত ফিরলেও ঋষভ ৪৪ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান। ২২ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুর্শিদাবাদ। বড় ব্যবধানে জয়ের ফলে সুদীপ ঘরামিদের নেট রান রেটও ভাল।

মালদার অধিনায়ক ঋত্বিক স্বীকার করেন, পিচ বুঝতে ভুল হয়েছিল। পাশাপাশি টস গুরুত্বপূর্ণ। ঋত্বিক বলেন, ‘উইকেটে শুরুর দিকে স্যাঁতস্যাঁতে ভাব ছিল। বল থমকে আসছিল। আমরা পিচ বুঝতেও ভুল করেছি। শুরুতে মনে হয়েছিল, ২০০ রানের উইকেট। পরে বুঝতে পারি, তা নয়। তবে ১১৩ কখনওই এই পিচে ভাল রান নয়। বিজয়ী দলের অধিনায়ক সুদীপ বলেন, এই জয় মুর্শিদাবাদের আত্মবিশ্বাস বাড়াবে। গতবার বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম সংস্করণে ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দলই। বুধে উদ্বোধনী সন্ধ্যায় সুনীধি চৌহানের গান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মাইকেল ক্লার্ক, ঝুলন গোস্বামী, ঋদ্ধিমান সাহা, অরুণলাল, লক্ষ্মীরতন শুক্লা, মনোজদের মতো বাংলা থেকে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের আলো ঝলমলে উপস্থিতি। উপস্থিতিতে ইডেনে নক্ষত্র সমাবেশের পাশাপাশি জিতে অভিযান শুরু করল মুর্শিদাবাদ। ধারাভাষ্যকারদের প্যানেলেও বড় চমক। হাজির অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। সঞ্চালিকা ম্যাথু হেডেনের কন্যা, সুন্দরী গ্রেস হেডেন। বাংলার এক ঝাঁক প্রাক্তন ক্রিকেটার। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে বৃহস্পতিবার প্রথম ম্যাচে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে ৫৭ রানে হারাল রশ্মি মেদিনীপুর উইজার্সডস। ৭১ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান প্রিয়াংশু শ্রীবাস্তব। বৃষ্টির জন্য ১৩ ওভার প্রতি ইনিংসের ম্যাচ হয়। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৪৩ রান তোলে মেদিনীপুর। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান করে কলকাতা। কলকাতার অধিনায়ক অভিষেক পোড়েল জানান, যুবরাজ সিংহের কাছে প্রশিক্ষণ নিয়ে তিনি অনেক কিছু শিখেছেন।

অভিষেক বলেন, ‘‘যুবি ভাইয়ের শিবিরে তিন দিন ছিলাম। সৌরভ স্যর আমাকে ওঁর কাছে পাঠান। যুবি ভাইয়ের কাছে মানসিক উন্নতির ব্যাপারে কথা হয়। দক্ষতার দিক থেকেও নিজেকে উন্নত করার চেষ্টা করছি। আট দিনের শিবির থাকলেও বিপিএলের কারণে তিন দিন শিবিরে যোগ দিয়ে ফিরে আসতে হয়।’’ মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শও লাভ করা পোড়েল বলেন, ‘‘সামান্যই কথা হয়েছে। সব কিছু সহজ সরল রাখার পরামর্শ দিয়েছেন। মূলত মানসিকতা নিয়েই কথা হয়েছে। দক্ষতা সকলের ১৯-২০ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে মানসিকতাই পার্থক্য গড়ে দেয়।’’ ইডেনে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ও অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। টস জিতে ফিল্ডিং নেয় হাওড়া। ২০ ওভারে সাত উইকেটে ১২৬ রান তোলে শিলিগুড়ি। জবাবে ছয় উইকেটে ১৩০ রান তুলে দেয় হাওড়া। ২৬ বলে ৩৯ রান করেন অরিন্দম ঘোষ। এ দিন হাওড়ার হয়ে অভিষেক ম্যাচে বল হাতে নজর কাড়েন লক্ষ্মীরতন শুক্লর ছেলে অগস্ত্য শুক্লা। বিপক্ষের সর্বোচ্চ স্কোরার অঙ্কুর পালকে আউট করেন। মেয়েদের লিগে বৃহস্পতিবার প্রথম ম্যাচে মুর্শিদাবাদ কুইন্স ছয় উইকেটে হারায় হার্বার ডায়মন্ডসকে। দ্বিতীয় ম্যাচে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে আট উইকেটে হারায় লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।

বেঙ্গল প্রো টি-২০ লিগের প্লেয়ার ড্রাফটিংয়ের দিন টুর্নামেন্টের ম্যাসকট ঘোষণা করা হয়েছিল বাঁটুল দি গ্রেটকে। কিংবদন্তি নারায়ণ দেবনাথ সৃষ্ট বাংলা সাহিত্যের অমর চরিত্র। শরীর ও মনের অপরিসীম বলের জোরে যে বাঁটুল অসাধ্য সাধন করতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলল না বাঁটুল দি গ্রেটের! ইডেনের আনাচ কানাচে ছিল না বাঁটুলের সাজে কোনও জীবন্ত ম্যাসকট। সব টুর্নামেন্টেই ম্যাসকটের সাজে সেজে মাঠের ধারে ঘুরে গ্যালারির দিকে হাত নাড়তে দেখা যায় কোনও না কোনও ব্যক্তিকে। ইডেনে রইল না, স্টেডিয়াম চত্বরে হোর্ডিংয়ে, ছবিতে বা মাঠের ধারে বিলবোর্ডে, ইলেকট্রনিক জায়ান্ট স্ক্রিনে, কোথাও নেই বাঁটুল। বাংলা কার্টুনের অন্যতম সেরা চরিত্র কোথায়? আইনি জটিলতায় বেঙ্গল প্রো টি-২০ লিগে নেই বাঁটুল। শহরের এক অভিজাত হোটেলে বেঙ্গল প্রো টি-২০ লিগের ক্রিকেটার ড্রাফটিংয়ের দিন বাঁটুল দি গ্রেটের সঙ্গে ছবি তুলেছিলেন সিএবি কর্তারা। সেই ছবি বেশ জনপ্রিয়ও হয়েছিল। অনেকেই বলাবলি করেছিলেন, বাঁটুলকে ক্রিকেটের সঙ্গে দেখে খুশি হবে খুদে ক্রিকেটপ্রেমীরা। টুর্নামেন্ট শুরু হতেই বাঁটুল গায়েব। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‌শুনেছি বাঁটুল দি গ্রেটকে নিয়ে কিছু আইনি সমস্যা হয়েছে। তবে এটা আমাদের হাতে নেই। বেঙ্গল প্রো টি-২০ লিগ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক। আয়োজনের দায়িত্বে একটি বেসরকারি সংস্থা। ফলে সিএবি এ নিয়ে কিছু জানে না।’‌

বেঙ্গল প্রো টি-২০ লিগ আয়োজনের দায়িত্বে, আরিভা স্পোর্টস বাঁটুল দি গ্রেটকে টুর্নামেন্টের ম্যাসকট করেছিল রাজ্যের নামী প্রকাশনা সংস্থা দীপ প্রকাশনের সঙ্গে আলোচনা করে। দাবি, বাঁটুল দি গ্রেটের স্বত্ব রয়েছে ওই প্রকাশনা সংস্থার হাতে। অভিযোগ, এ নিয়ে প্রয়াত সাহিত্যিক নারায়ণ দেবনাথের পরিবারকে কিছুই জানানো হয়নি। নারায়ণ দেবনাথের পুত্র তাপস বেঙ্গল প্রো টি-২০ লিগে বাঁটুলের ম্যাসকট হওয়ার ব্যাপারে অন্ধকারে ছিলেন। এ বিষয়ে দীপ প্রকাশনের কর্ণধার শঙ্কর মণ্ডল কিছু জানেন না বলেই দাবি করেন।

ইংল্যান্ড সিরিজে ভারতের ভালো ফলের আশা। নির্ভর করছে জসপ্রীত বুমরাহর উপর। অধিনায়ক শুভমান গিলকে সে পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ‘মহারাজ’। সৌরভ বলেন, বুমরাহকে শুধুমাত্র উইকেট-টেকার হিসাবে ব্যবহার করতে হবে। লাগাতার তাঁকে বল করিয়ে যাওয়া নয়। বরং বুদ্ধি করে ব্যবহার করতে হবে টিম ইন্ডিয়ার ‘ব্রহ্মাস্ত্র’কে। বুমরাহই তোমার প্রধান অস্ত্র। শুভমান, তোমাকে বুঝতে হবে সারাক্ষণ তুমি ওকে দিয়ে বল করাতে পারবে না। বুমরাকে উইকেট তোলার জন্য ব্যবহার করো। একদিনে ১২ ওভারের বেশি যেন ওকে বল করতে না হয়। তাহলেই ভালো খেলার সুযোগ থাকবে। বুমরাহকে খেলানো হলেও যেন তাঁর উপর অতিরিক্ত চাপ না দেওয়া হয়। ওর এখন অল্প বয়স। অনেক শিখবে। ভাবুন ও যদি ভালো ফলাফল দিতে পারে। তাহলে নায়কের সম্মান পাবে। সব ক্রিকেটারই এই ধরনের সুযোগের অপেক্ষায় থাকেন।” গিলকে ব্যাটার হিসাবে আরও উন্নতি করতে হবে, অকপটে বলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles