Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

প্রকাশ্যে এল লখনউ সুপার জায়ান্টের নতুন জার্সি!‌ আইপিএলের নতুন মরসুমে নতুন বেশে নতুন জার্সি, উচ্ছ্বসিত গোয়ঙ্কা

প্রকাশ্যে এসেছিল তাদের নতুন লোগো। এ বার প্রকাশ্যে এল লখনউ সুপার জায়ান্টের নতুন জার্সি। একটি ভিডিয়োর মাধ্যমে এই জার্সি প্রকাশ্যে আনা হয়েছে। লখনউ এবং উত্তরপ্রদেশের সংস্কৃতি এই জার্সির মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। আইপিএলের প্রথম দুই মরসুমে লখনউয়ের জার্সি ছিল আকাশি রঙের। পরের দুই মরসুম তারা খেলেছে নীল রঙের জার্সি পরে। এ বার জার্সির রঙ প্রায় বদলেই গিয়েছে। লাল এবং নীল রঙের মিশেলে জার্সি তৈরি করা হয়েছে। আধিক্য রয়েছে লাল রঙের। মাঝে রয়েছে নীল রঙের স্ট্রাইপ। কাঁধের কাছে সোনালি রঙের আভা রয়েছে। লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ এবং দুই ক্রিকেটার এডেন মার্করাম ও মহম্মদ শামিকে এই জার্সি পরে দেখা গিয়েছে।

লখনউয়ের মালিক শ্বাশ্বত গোয়েন্‌কা বলেছেন, “গত চার বছর লখনউয়ের যাত্রাপথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন সমর্থকেরা। দলের সঙ্গে গভীর আবেগ জড়িয়ে রয়েছে। এই জার্সি সেই বন্ধনকেই তুলে ধরছে। লাল হল আমাদের লড়াইয়ের প্রতীক। যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, তার প্রতিফলন রয়েছে নীল রঙে। সোনালি রঙের অর্থ ভবিষ্যতে যা রয়েছে তার প্রতি বিশ্বাস।” কলকাতার শিল্পপতি সঞ্জীব বলেন, “এখন উত্তরপ্রদেশের ২৬ কোটি মানুষের কাছে একটা দল রয়েছে যারা বিশ্বক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে রয়েছে। প্রতি দিন এই দায়িত্বের ব্যাপারে আমরা ভাবি। ক্রিকেটার থেকে জার্সি নির্বাচন, প্রতিটি সিদ্ধান্তই এই দায়িত্বের কথা মাথায় রেখেই নেওয়া হয়। আমরা কোন দিকে এগোচ্ছি, তারই প্রতিফলন হল এই জার্সি। আমরা মানুষের কথা শুনি, আমরা নিজেদের পরিচয় নিয়ে গর্বিত। পরের মরসুম সামনেই রয়েছে। আমরা তৈরি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles