Friday, May 1, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

তিন দিনে শেষ দশ হাজার প্যাকেট! অলিম্পিকে কন্ডোমের অনটন?‌ অলিম্পিকে নামার আগে নিজেদের পুরুষাঙ্গের মাপ বাড়িয়ে নিতে বিশেষ ইনজেকশন

সমস্যায় অলিম্পিক। এমন এক সমস্যায় আগে কখনও পড়তে হয়নি অলিম্পিক কমিটিকে। কী সেই সমস্যা? অলিম্পিক ভিলেজে কন্ডোম শেষ হয়ে গিয়েছে। ৩ দিনের মধ্যে ১০ হাজার কন্ডোমের প্যাকেট সাফ! ইটালির মিলান ও কোর্তিনা দি’আমপেজোতে বসেছে শীতকালীন অলিম্পিকের আসর। অলিম্পিক ভিলেজে কন্ডোম দেওয়ার প্রথা নতুন কিছু নয়। কোভিডের সময় অর্থাৎ ২০২১ সালের টোকিও অলিম্পিকে শুধু এই বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ২০২৪ প্যারিস অলিম্পিকে তো কন্ডোমের ঢালাও আয়োজন ছিল। মিলান কোর্তিনো অলিম্পিকের আয়োজকরা হতাশ। ২৯০০ অ্যাথলিটের জন্য মাত্র ১০ হাজারের কন্ডোমের বন্দোবস্ত ছিল। যা নিমেষে শেষ। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, দ্রুত আরও কন্ডোম আনা হবে। প্যারিস অলিম্পিকে ১০,৫০০ প্রতিযোগীর জন্য ২ লক্ষ ২০ হাজার বেশি কন্ডোম রাখা ছিল। যার মধ্যে পুরুষদের জন্য ২ লক্ষ ও মহিলাদের জন্য ২০ হাজার কন্ডোমের ব্যবস্থা ছিল। সেখানে মিলান কোর্তিনার অলিম্পিক আয়োজকরা মস্ত ‘ভুল’ করেছেন। কোর্তিনা আসলে পাহাড়ি উপত্যকায় অসামান্য সুন্দর এক গ্রাম। চারিদিকে সবুজের সমারোহ। এর মধ্যেই অস্থায়ী বাড়ি বানিয়ে অ্যাথলিটদের থাকার জায়গা করা হয়েছে। ছোট কিন্তু আলাদা ঘর, গ্রাম্য পরিবেশে সেভাবে বাইরে ‘বিনোদনের’ উপায় নেই। তাছাড়া শান্তি-নিরিবিলি পরিবেশের জন্য এর দাবি আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। আয়োজকরা বলেছেন দ্রুত আরও কন্ডোমের ব্যবস্থা করবেন। কিন্তু সেটা কবে হবে, তা কেউ বলতে পারছেন না। অ্যাথলিটদের নিরাপদ ও সুস্থ যৌনজীবনের কথা ভেবে ভিলেজে কন্ডোমের ব্যবস্থা থাকে। তার অভাবে কি সুস্বাস্থ্যও প্রশ্নের মুখে? এই অলিম্পিকে একাধিক বিতর্ক হয়েছে। এর মধ্যে সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, এবার কি ‘অ্যান্টি সেক্স বেড’ খাট দেওয়া হচ্ছে? কোভিডের সময় এই খাটের ব্যবস্থা হয়েছিল। ২০২৪-এও অনেক ক্ষেত্রে এই খাটের ব্যবস্থা ছিল। মিলান কোর্তিনায় সেই বন্দোবস্ত নেই। সেখানে শক্তপোক্ত খাটই দেওয়া হয়েছে। গ্রেট ব্রিটেনের এক মহিলা প্রতিযোগী ভিডিও করে তা নিশ্চিত করেছেন। অবশ্য কন্ডোমের চাহিদা দেখে অনেকে তা আগেই আন্দাজ করেছিলেন। ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওই মেগা ইভেন্ট চলবে। মোট ৯২টি দেশ অংশ নিচ্ছে মেগা ইভেন্টে। সব মিলিয়ে অংশ নিচ্ছেন ২৮৭১ জন অ্যাথলিট। অলিম্পিকে নামার আগে একটি চমকপ্রদ ব্যাপার ঘটিয়েছেন পুরুষ স্কি জাম্পাররা। তাঁরা নাকি অলিম্পিকে নামার আগে নিজেদের পুরুষাঙ্গের মাপ বাড়িয়ে নিতে বিশেষ ইনজেকশন নিয়েছেন। হ্যালুরোনিক অ্যাসিড চমকপ্রদ একটি রাসায়নিক। এই রাসায়নিক সাময়িকভাবে পুরুষাঙ্গের পরিধি এক থেকে দুই সেন্টিমিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তাতে প্যান্টের মাপ বাড়বে। অলিম্পিক কমিটি বড় ঢিলেঢালা প্যান্ট পরার অনুমতি দেবে অ্যাথলিটদের। আর প্যান্ট যত ঢিলেঢালা হবে শূন্য ভেসে থাকতে তত বেশি সুবিধা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles