Wednesday, April 29, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

তিন প্রধানকেই নিখরচায় যুবভারতীতে খেলার উপহার মুখ্যমন্ত্রীর!‌ ইস্টবেঙ্গলের পর মোহনবাগান মহমেডানকেও অনুমতি দিল রাজ্য সরকার

১৪ ফেব্রুয়ারি যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই মরশুমের আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান। জটিলতার অবসান! বিনা খরচেই যুবভারতীতে খেলতে চলেছে মোহন-ইস্ট। এমনকি মহমেডানও। গতবছর পর্যন্ত দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল (ISL) নিয়ে ছিল ব্যাপক জটিলতা। তবে নতুন বছরের শুরুতেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে যায়। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের কথা জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডবীয়। সেই অনুযায়ী এবার আগামী শনিবার অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি থেকেই শুরু হতে চলেছে আইএসএল। সেই নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। গতবার সেরার সেরা হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ ও এসেছিল তাঁদের ঘরে। সেই সুবাদে এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ডেভিড কাতলার শক্তিশালী কেরালা ব্লাস্টার্স। ইতিমধ্যেই সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। যেখানে প্রথম দিন থেকেই যুবভারতী চত্বরে ব্যাপক সংখ্যায় দেখা গিয়েছে বাগান সমর্থকদের। তবে এসবের মাঝেই উঠে আসলো আরেক সুখবর। অন্যান্যবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্দিষ্ট খরচের মধ্যে দিয়ে ম্যাচ আয়োজন করতে হলেও এবার কার্যত নিখরচায় ম্যাচ খেলতে চলেছে ময়দানের প্রধানরা‌। আইএসএলের হোম গ্ৰাউন্ড নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল পড়শী ক্লাব তথা ইস্টবেঙ্গলের অন্দরে। একটা সময় শোনা যাচ্ছিল যে নিজেদের সমস্ত হোম ম্যাচ নাকি কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সেই নিয়ে যথেষ্ট অসন্তোষ দেখা দিয়েছিল সদস্য ও সমর্থকদের মধ্যে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে হয়। সেক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক সাড়া মেলে। যারফলে বিনা খরচেই যুবভারতীতে এবার খেলার সুযোগ পাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাব তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। নিঃসন্দেহে স্বস্তি দেবে সকল সমর্থকদের। পাশাপাশি কিশোর ভারতী স্টেডিয়ামে খেলার ক্ষেত্রে ও মহামেডান স্পোর্টিং ক্লাবকে নাকি সবুজ সংকেত দিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles