Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বয়কট নাটকের পর সিদ্ধান্ত বদল?‌ টি২০ বিশ্বকাপে খেলবে পাক!‌ ভারত-পাক মহারণ!‌ ম্যাচ খেলার অনুমতি পাকিস্তান ক্রিকেট দলকে

সব দিক থেকে কোণঠাসা হয়ে বয়কট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান। ‘গেম ইজ অন’। সোমবার রাতে বিবৃতি জারি ম্যাচ খেলার কথা ঘোষণা করল শাহবাজ সরকার। অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ। তবে বয়কট নাটকের পর এই ম্যাচের গুরুত্ব ও উত্তাপ যে আরও বাড়বে, তা নতুন করে বলার নয়। নকভির সঙ্গে বৈঠকের পর আট দিনে সিদ্ধান্ত বদলে ফেলল শাহবাজ শরিফের সরকার। টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। সোমবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে সরকারের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলকে ছাড়পত্র দিয়ে দিল সেই দেশের সরকার। সোমবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে সরকারের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, টি২০ বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় সে দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির। তিনি আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে রবিবার রাতে হওয়া বৈঠকের ব্যাপারে জানান শরিফকে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফেও পাকিস্তানকে অনুরোধ করা হয়েছিল ভারত ম্যাচ খেলার জন্য। একই অনুরোধ এসেছিল সংযুক্ত আরব আমিরশাহি এবং শ্রীলঙ্কা থেকেও। এই অনুরোধের পর পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শরিফ ফোনে কথা বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়কের সঙ্গে। বন্ধুত্বপূর্ণ কথাবার্তায় তাঁরা আলোচনা করেন, কী ভাবে অতীতে পাকিস্তান এবং শ্রীলঙ্কা কঠিন পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, যাতে কথা বলে সাম্প্রতিক পরিস্থিতি মিটিয়ে নেওয়া যায়। পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন আলোচনার নির্যাস এবং বন্ধু দেশগুলির অনুরোধের পর পাকিস্তান সরকার সে দেশের ক্রিকেট দলকে ভারতের বিরুদ্ধে ‘মাঠে নামার’ নির্দেশ দিয়েছে। ক্রিকেটের সংস্কৃতিকে রক্ষা করা এবং সদস্য দেশগুলির মধ্যে ক্রিকেট কে আরও বেশি করে জনপ্রিয় করে তোলার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে মাঠে খেলোয়াড়োচিত আচরণ বজায় রাখবেন ক্রিকেটারেরা, এই আশা প্রকাশ করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা বিশ্বনায়েকের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা হয়। তিনিও বিষয়টি বিবেচনা করে সমস্যা সমাধানের আর্জি জানান। এই পরিস্থিতিতে সমস্ত দিক খতিয়ে দেখে এবং স্পোর্টস ম্যান স্পিরিটের কথা মাথায় রেখে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয়, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার। বাবরদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শেষমেশ ‘ধোঁকাই’ দিল পাকিস্তান। আইসিসি’র ‘ক্ষমা’ সত্ত্বেও বিশ্বকাপে বেকায়দায় বাংলাদেশ। ২০২৮ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ আগে থাকতেই বাংলাদেশে হওয়ার কথা ছিল। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ বহু আগে ভারত আর বাংলাদেশের যৌথ ভাবে আয়োজন করার কথা। পাক-ঘোষণার দশ দিন পর কপালে শুধু নতুন করে কিছু পুরনো প্রাপ্য জুটল। ‘বয়কট’ নাটক শেষে ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিরুদ্ধে নামবেন বাবর আজমরা। ফলে যার উসকানিতে ভরসা করে এত বড় সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ, তাদের থেকে শেষ পর্যন্ত ‘বেইমানি’ সহ্য করতে হল। তবে আইসিসি শেষ পর্যন্ত ‘ক্ষমা’ করে দিয়েছে বাংলাদেশ বোর্ডকে। কোনও জরিমানা বা শাস্তি হচ্ছে না তাদের। পাকিস্তান জানত, ‘ফোর্স ম্যাজেওর’-এর ফাঁকা বুলি আউড়ে বিশাল আর্থিক ক্ষতি সামাল দেওয়া যাবে না। চুক্তি ভেঙে ভারত ম্যাচ না খেললে, সম্প্রচার সংস্থা ছেড়ে কথা বলবে না। আদালতে টেনে নিয়ে যাবে। আইসিসি সলমন আলি আঘাদের সমস্ত খেলাধুলো বন্ধ করে দেবে। পাকিস্তান সুপার লিগে বিদেশি প্লেয়ারদের খেলতে দেবে না। মাঝখান থেকে বাংলাদেশ যে অন্ধকূপে পড়ে ছিল, সেখানেই পড়ে থাকল। বিশ্বকাপ তাদের খেলা আর হল না। বদলে পাক-ঘোষণার দশ দিন পর কপালে শুধু নতুন করে কিছু পুরনো প্রাপ্য জুটল। ২০২৮ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ আগে থাকতেই বাংলাদেশে হওয়ার কথা ছিল। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ বহু আগে ভারত আর বাংলাদেশের যৌথ ভাবে আয়োজন করার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর আইসিসি বেসরকারি ভাবেও কখনও বাংলাদেশকে বলেনি যে শোনো হে, অবাধ্যতার দাম তোমাদের দিতে হবে। পরের দু’টো ওয়ার্ল্ড ইভেন্ট তোমরা পাবে না।

বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পরেই ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার আবদার করেন, স্ত্রী-বান্ধবীদের সঙ্গে থাকতে দিতে হবে। কিন্তু ক্রিকেটারদের এই অনুরোধে সটান ‘না’ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমেরিকা ম্যাচ জেতার পর ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চান, তাঁরা স্ত্রী বা বান্ধবীদের তাঁদের সঙ্গে রাখতে পারেন কি না। টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের প্রস্তাব নিয়ে হাজির হয় বিসিসিআইয়ের কাছে। কিন্তু ভারতীয় বোর্ড এই অনুমতি দেয়নি। বোর্ড আগেই নিয়ম চালু করেছিল, যদি কোনও সফর ৪৫ দিনের বেশি না হয়, তবে ক্রিকেটাররা তাদের পরিবারের সঙ্গে সর্বোচ্চ দু’সপ্তাহ থাকার অনুমতি পাবেন। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩০ দিনের, তাই বোর্ড এই অনুমতি দেয়নি। বোর্ড এটা বলেছে যে, ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে থাকতে দেওয়া না গেলেও তাঁরা চাইলে নিজেদের মতো করে আলাদা থাকার ব্যবস্থা করতে পারেন। বৃহস্পতিবার দিল্লিতে ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে নামিবিয়ার সঙ্গে। এই ম্যাচের পর রবিবার শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের সঙ্গে ম্যাচ সূর্যকুমার যাদবদের। মাত্র এক দিন আগে সোমবার পাকিস্তান সরকার এই ম্যাচ নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে। গ্রুপের শেষ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles