সামনে টাকার বান্ডিল সাজানো রয়েছে। পাশে চেয়ারে বসে তৃণমূল নেতা। এক ব্যবসায়ীও রয়েছেন পাশে। এমনই একটি ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ল উত্তর ২৪ পরগনার বারাসতে। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে বারাসত ১ ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে। এত টাকা কীসের জন্য? ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। গিয়াসউদ্দিন মণ্ডল এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার সঙ্গে যুক্ত তিনি। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, টেবিলের উপর পাঁচশো টাকার নোটের বান্ডিল থরে থরে সাজানো রয়েছে। পাশের চেয়ারে বসে রয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল। স্থানীয় এক ব্যবসায়ীও রয়েছেন সেখানে। ওই ঘরেই টাকা গুনতে দেখা যাচ্ছে ২ জনকে। ওই টাকা কীসের, তা জানতে গিয়াসউদ্দিনকে ফোন করা হয়। তবে ফোন ধরেননি। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, “গিয়াসউদ্দিন মণ্ডল একজন জমি মাফিয়া। এইসব চোর, মাফিয়াদের নিয়েই তৃণমূল দলটা চলছে। এবং পশ্চিমবঙ্গকে কীভাবে লুট করছে, এই ঘটনা তার প্রমাণ। তৃণমূল কংগ্রেসের নেতারা এখন সমতলে থাকতে ভালবাসেন না। যেখানেই দেখেন পাহাড়, টাকার পাহাড় সেখানেই থাকেন। গিয়াসউদ্দিন মণ্ডল ও তাঁর সঙ্গে যুক্তদের অবিলম্বে ইডি হেফাজতে নিয়ে এই টাকার উৎসের সন্ধান করা দরকার।” এই টাকার পাহাড় নিয়ে তৃণমূলের তরফেও এখনও কোনও মন্তব্য করা হয়নি। ২০২২ সালের জুলাইয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছিল। এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির টাকার পাহাড়ের সামনে বসে থাকার ভিডিয়ো ঘিরে নতুন করে বিতর্ক বেড়েছে।
দেড় হাজার কোটির অধিক খরচ করে গঙ্গাসাগরে তৈরি হবে ‘স্বপ্নের সেতু’, শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু। সোমবার গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে গিয়েই এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। যা সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে অপর প্রান্তে থাকা কচুবেড়িয়া হয়ে যাবে কয়েক মিনিটের পথ। ফলত গঙ্গাসাগরে যাওয়া পূর্ণ্যার্থী, পর্যটক ও সাগর দ্বীপের ৪৩টি গ্রামে বসবাসকারী মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। ২০২৩ সালে গঙ্গাসাগর মেলা পরিদর্শনে এসে রাজ্য়ের টাকায় সেতু নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতু্ন স্বপ্ন বুনে দেন সাগরদ্বীপের বাসিন্দাদের মনে। আজ, সোমবার হতে চলেছে সেই স্বপ্নের বাস্তবায়ন, তাও আবার নির্বাচনের দোরগোড়ায়। দীর্ঘ ৪.৭৫ কিলোমিটার এই সেতুতে থাকবে মোট ৪টি লেন। সেতু প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। খরচ হতে চলেছে প্রায় ১৬৭০ কোটি টাকা। কিন্তু কখন হবে এই সেতুর শিলান্যাস? এদিন দুপুর আড়াইটে নাগাদ এই সেতু প্রকল্পের শুভসূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আগামী চার বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্য়মাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্য়ে সেতুর নকশাও তৈরি হয়ে গিয়েছে।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সামাজিক মাধ্যমে মমতাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সুস্বাস্থ্যের কামনা করেছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু। সোমবার গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে গিয়েই এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। যা সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে অপর প্রান্তে থাকা কচুবেড়িয়া হয়ে যাবে কয়েক মিনিটের পথ। ফলত গঙ্গাসাগরে যাওয়া পূর্ণ্যার্থী, পর্যটক ও সাগর দ্বীপের ৪৩টি গ্রামে বসবাসকারী মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। মাস তিনেক আগে ঘোষণা করেছিলেন। এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ জানা গেল। মকরসংক্রান্তির পরই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকাল মন্দিরের শিলান্যাস করার জন্যই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর। ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। ২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর বছরের শেষ লগ্নে নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গত ২৯ ডিসেম্বর দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মমতা জানিয়েছিলেন, জানুয়ারিতেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী বাংলায় যুযুধান পক্ষের একাধিক কর্মসূচি। একদিকে রাজ্য জুড়ে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, অন্যদিকে, বিজেপির সংকল্প যাত্রা। আজ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শাহি স্নানের পরেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। মহাকাল মন্দিরের শিলান্যাস, উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রীর।





