জন্মদিনেই ঝরে গেলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জির ছোট ছেলে প্রণোজিৎ ব্যানার্জি। রবিবার সকালে শোকের ছায়া নেমে এল দিকপাল ফুটবলারের পরিবারে। প্রণোজিতের বয়স হয়েছিল ৩১। বছর চারেক আগে মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। অস্ত্রোপচারের পরে সুস্থ হয়ে উঠেছিলেন। জীবনের ছন্দে এগিয়ে যাচ্ছিলেন তিনি। গত বছরের গোড়ার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন প্রণোজিৎ। চেন্নাইয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হঠাৎই ফুসফুসে সংক্রমণ হয়। রবিবার সকালে বাইপাস সংলগ্ন হাসপাতালে লড়াই থেমে যায় প্রণোজিতের। চার বছর আগে মাথায় টিউমার ধরা পড়েছিল। নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা চলছিল। এরপর অনেকটা সুস্থও হয়ে যান। কিন্তু গত কয়েক মাস ধরে আবার শরীর খারাপ হয়। ফুসফুসে সংক্রমণ হয়েছিল। রবিবার ভোরে প্রয়াত প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জির ছোট পুত্র প্রণজিৎ। পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রশান্ত দার কাছে তার পরিবারের কাছে ময়দানের সবার পক্ষ থেকে সমবেদনা। রবি ভোর থেকেই ময়দান শোকাগ্রস্থ। সকাল থেকেই প্রশান্ত ব্যানার্জির পরিবারের সঙ্গে ছিলেন বাবুন ব্যানার্জ্জী থেকে শুরু করে সৌরভ পাল সহ ফুটবল ময়দানে কাজ করা শুভাকাঙ্খীরা। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সতীর্থ অলোক মুখোপাধ্যায় বলেন, ”অত্যন্ত খারাপ খবর। আজ ওর জন্মদিন। আর সেদিনেই…।” কথা শেষ করতে পারেন না অলোক। শোকস্তব্ধ তিনি। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে রয়েছে গোটা ময়দান।





