Wednesday, July 8, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

পিসি সরকারের বাড়িতে বিরাট ব্যস্ততা! মৌবনির গায়ে হলুদে বোনদের সঙ্গে চলল খুনসুটি!‌

জাদুকরের কন্যা মৌবনি সরকার। বিয়ের পিঁড়িতে। মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন। বর সৌম্যর নামের আদ্যক্ষর মেহেদির মধ্যে খোদাই করেন হবু কনে। জাদুকর সম্রাট পিসি সরকার জুনিয়র এর বাড়িতে এই মুহূর্তে চলছে বিরাট ব্যস্ততা। জাদুকরের কন্যা মৌবনি সরকার আজ বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। গতকাল অর্থাৎ শনিবার মেহেন্দি অনুষ্ঠান হয়েছে সম্পন্ন। বর সৌম্যর নামের আদ্যক্ষর মেহেন্দির মধ্যে খোদাই করেন হবু কনে। ৩০ নভেম্বর সকাল থেকেই চলছে একের পর এক অনুষ্ঠান। গায়ে হলুদের সময় খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় মৌবনিকে। রীতিনীতি মেনে বরের বাড়ির হলুদ গায়ে ঠেকানো হয় হবু বধূর। সবটাই চলে পিসি সরকার (জুনিয়র)পত্নীর তত্ত্বাবধানে।

শুভ দিনে মৌবনিকে হলুদ মাখিয়ে দেন তাঁর দুই বোন। খুব স্বাভাবিকভাবেই চলতে থাকে খুনসুটি। চলতে থাকে এক প্রস্থ ছবি তোলার পর্ব। বোনকে গায়ে হলুদ মাখিয়েই কোলে তুলে নেন তাঁরা। এদিন পরিবারের সকলেই সেজেছিলেন হলুদ পোশাকে। বাড়ির মহিলাদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় পিসি সরকার জুনিয়রকেও। ৩ মেয়ের জন্যই পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার জুনিয়র। বিজ্ঞাপনে যারা সাড়া দিয়েছিলেন তাদের মধ্যেই একজনকে পাত্র হিসেবে বাছাই করে নেন। আপাতত মেজো মেয়ের পাত্রই ফাইনাল করা হয়েছে তাই সর্বপ্রথম মৌবনির বিয়ে দিচ্ছেন জাদু সম্রাট বাবা। জাদুকর কন্যার মেয়ের বিয়েও হবে খাঁটি বাঙালি রীতি মেনে। বেনারসিকেই বেছে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে প্রথা মেনে সোনার গয়না, টোপর। এমনকী বিয়ের রাতের খাবারেও প্রাধান্য পাবে বাঙালি পদই। মাছ, মিষ্টি, মাটন– কিছুই বাদ যাবে না। মা আর বোনেরা মিলে সেট করেছেন মৌবনির বিয়ের মেনু। বাবাও তাতেই সম্মতি জানিয়েছেন। সঙ্গে কনের পছন্দের খাবার তো থাকছেই। বাবার থেকে জাদু শিক্ষা পেয়েছেন মৌবনি। পাশাপাশি অভিনেত্রী হিসেবেও নাম করেছেন তিনি। বাবা মার লাভ ম্যারেজ হলেও তিন মেয়েই বাবা-মার পছন্দেই বিয়ে করবেন বলে জানিয়েছেন। তবে খুব দূরে নয়, হুগলির চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গে বিয়ে হতে চলেছে মৌবনির। চন্দননগরের বাসিন্দা সৌম্য পেশায় রিসার্চ অ্যানালিস্ট। বিদেশে থাকতেন কিন্তু আপাতত রয়েছেন কলকাতায়। বাড়িতে রয়েছেন বাবা-মা এবং দিদি। শ্বশুরবাড়িতেই ইতিমধ্যেই সকলকে আপন করে নিয়েছেন মৌবনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles