RK NEWZ আগামী আইপিএলে আর দেখা যাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে। চেন্নাই সুপার কিংস মঙ্গলবার এক বিবৃতিতে তাঁর অবসরের কথা জানিয়ে দিয়েছে। নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। রিটেনশনের তালিকা জানানোর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন থালা। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। কারণ তাঁকে সিএসকে-র মেন্টর হিসেবে দেখা যাবে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে আইপিএলে খেলে যাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ভোগাচ্ছিল চোট-আঘাত। হাঁটুর চোটে গত মরশুমে একটি ম্যাচও খেলতে পারেননি। আর এবার রিটেনশন তালিকা জানানোর আগেই আইপিএলকে বিদায় জানালেন ৪৫ বছর বয়সি ক্রিকেটার।




