Thursday, July 16, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

বিজয়া সর্বজয়া সম্মান প্রদান! ক্রিকেটার শ্যামা দে পেলেন সম্মাননা

নারী দশভূজা। সমাজের নানা ক্ষেত্র নানা ভাবে তাঁরা সামলে চলেছেন। অন্যের পাশে দাঁড়িয়েছেন ঢাল হয়ে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী নারীদের সম্মান জ্ঞাপন করল হেলো হেরিটেজ। যাঁদের কাজে সমাজ উপকৃত, তাঁদের একজায়গায় নিয়ে এসেই এই সম্মান জ্ঞাপন। বিজয়া সর্বজয়া সম্মান ২০২৫। হেলো হেরিটেজ-এর উদ্যোগে শহর কলকাতায় অনুষ্ঠিত হল এই বিজয়া সর্বজয়া সম্মান জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় কেয়ারিং মাইন্ডস-এর কর্ণধার মিনু বুধিয়া। নজরুল তীর্থে অনুষ্ঠানে সর্বজয়া সম্মান জ্ঞাপন করা হল বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন। লিলি চক্রবর্ত্তী মানসী রায় চৌধুরী, মানেকা সরকার, পিউ রায়, পূর্বা সেনগুপ্ত, বিজলী মল্লিক, শ্যামাশ্রী সেন, মিতা ব্যানার্জ্জী, অপরাজিতা চক্রবর্ত্তী, শ্যামা দে, দেবযানী গাঙ্গুলীকে।

গত বছর এই সম্মান দেওয়া হয়েছিল স্বাস্থ্য কল্যাণে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সম্মান দেওয়া হয় শর্মিলা সিং ফ্লোরাকে, তেজস্বিনী বিভাগে প্রীতিলতা ওয়েদেদার সম্মান পেলেন ডঃ শর্বানী বন্দ্যোপাধ্যায়, উদ্যোক্তা ও সংগঠক বিভাগে অবলা বসু স্মারক সম্মান পান স্বর্ণালী কাঞ্জিলাল, কৃষ্টি সংস্কৃতি বিভাগে নটি বিনোদিনী স্মারক সম্মান পেলেন সোমা চক্রবর্তী, ক্রিড়ায় আরতি মুখোপাধ্যায় সম্মান পান সুলঞ্জনা রাউত, সুরক্ষা ও প্রতিরক্ষা বিভাগে মাতঙ্গিনী হাজরা সম্মান পান সুদেষ্ণা রায়, সামাজিক দায়বদ্ধতা ও জনহিতকর কাজের জন্য বাসন্তী দেবী স্মারক সম্মান ডঃ অমৃতা পান্ডা, শিক্ষা সাহিত্যে সিস্টার নিবেদিতা সম্মান পান মায়া সিদ্ধান্ত, সাহসিকতা ও বীরত্ব বিভাগে রানী রাসমণি স্মারক সম্মান পান ডঃ পিয়ালী চট্টোপাধ্যায়, শান্তি ও সম্প্রীতিতে মাদার টেরেসা সম্মান পান সুমনা সাহা, জনসংযোগ বিভাগে স্বর্ণকুমারী দেবী স্মারক সম্মান পান মধুমিতা বসু।

ক্রিকেটার শ্যামা দে তাঁর বক্তব্যে বলেন শান্তির কথা। প্রশ্ন করেন নারী-পুরুষের সমান অধিকার নিয়ে। সমগ্র অনুষ্ঠান যত্ন নিয়ে সঞ্চালনা করেন রেশমি চ্যাটার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles