Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ইন্ডিয়া গ্রিন ‌শারদ সৃজনী সম্মান ২০২৫!‌ ৮ দুর্গাপূজা কমিটির সৃজনশীলতাকে সম্মাননা জ্ঞাপন

‌ইন্ডিয়া গ্রিন শারদ সৃজনী সম্মান ২০২৫। শারদ সৃজনী সম্মান ২০২৫-এ ৮টি দুর্গাপূজা কমিটির সবকটিকে সৃজনশীলতাকে সম্মাননা জ্ঞাপন। কৃষ্ণচরিতা ইকো হোম-এর সহযোগিতায়, এই বছরের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা। দুর্গাপূজার সৃজনশীল ভিজ্যুয়াল কমিউনিকেশনে অসাধারণ অবদান রাখা মানুষদের জন্য এই সম্মাননা। প্রত্যেকেই পূজার সার্থকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সাধারণত আলোচনার বাইরে থেকে যান। এই পুরস্কার তাঁদের সাংস্কৃতিক সম্প্রীতি, টেকসই উদ্যোগ এবং সমাজের সঙ্গে সম্পৃক্ততার অসামান্য অবদানকে শ্রদ্ধা। যা শারদ সৃজনী সম্মানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি একমাত্র পূজা পুরস্কার যা পূজার প্রচারক ও ডিজাইনারদের সৃজনশীলতাকে স্বীকৃতির বাহক। যাঁরা পূজার থিম ও ভাবনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। শিল্পী, গ্রাফিক ডিজাইনার, মার্কম বিশেষজ্ঞ, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক এবং বিজ্ঞাপন সংস্থার প্রধানদের নিয়ে গঠিত এক যোগ্য বিচারকমণ্ডলী বহু সংখ্যক ডিজাইন থেকে নির্বাচিত করেন সেরা সৃজনশীল কাজগুলো। এই বছর মোট ৩৮৭টি প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন:

শারদ সৃজনী চিত্রলেখন শিল্পী সম্মান ২০২৫– নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব

শারদ সৃজনী রেখা সম্মান ২০২৫ – আহিরিটোলা যুবক বৃন্দ

শারদ সৃজনী বার্তা সম্মান ২০২৫ – বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন

শারদ সৃজনী ভাবনা সম্মান ২০২৫ – হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

শারদ সৃজনী সমাজবন্ধু সম্মান ২০২৫ – মাঝেরহাট সর্বজনীন দুর্গোৎসব

শারদ সৃজনী শিরোমণি সম্মান ২০২৫ – কেন্দুয়া শান্তি সংঘ

শারদ সৃজনী বিশেষ জুরি সম্মান ২০২৫ – নবপল্লী স্পোর্টিং ক্লাব এবং তালা বারোয়ারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles