Friday, July 17, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

লর্ডস টেস্টে ঋষভ পন্তের বদলে উইকেটের পিছনে ধ্রুব জুরেল!‌ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী! লর্ডসে ঘণ্টা বাজালেন ‘লিটল মাস্টার’

ইংল্যান্ডের স্কোর ২৫১/৪। বোলাররা সেরকম প্রভাব বিস্তার করতে পারেননি। নিতীশকুমার রেড্ডি দুটি উইকেট নেন। বুমরাহ ও জাদেজা একটি করে উইকেট নেন। লর্ডসে টেস্ট জেতেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। লর্ডসের সিমিং পরিবেশে জশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ-আকাশ দীপ পেস ত্রয়ীর দাপট দেখা যাবে প্রথম সেশনে, এমনটাই অনুমান ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারতের রক্ষাকর্তা হয়ে ওঠেন তরুণ তুর্কি নীতীশ রেড্ডি। অন্ধ্রপ্রদেশের তরুণ অলরাউন্ডারের হাত ধরেই প্রথম সেশনে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। ১৩তম ওভারে নীতীশকে আক্রমণে আনেন শুভমান। ওই ওভারের তৃতীয় বলেই ডাকেটকে আউট করেন নীতীশ। ডেলিভারি গ্লাভস ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপারের হাতে। ওভারের শেষ বলে অনবদ্য ডেলিভারিতে আউট হন ক্রলি। পরপর দুই উইকেট পড়তেই উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা ভারতীয় দল। আগ্রাসী ভঙ্গিতে অধিনায়কত্ব শুরু করেন গিলও।লর্ডস টেস্টে চোটের আতঙ্ক। প্রথম দিনের খেলা চলাকালীনই আচমকা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় ঋষভ পন্থকে। লাঞ্চের পর জশপ্রীত বুমরাহর একটি ডেলিভারি আটকাতে গিয়ে চোট। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরিবর্তে কিপিং করতে নেমেছেন ধ্রুব জুরেল। আচমকা চোট পান পন্থ। ৩৪ তম ওভারের প্রথম বলটি লেগ সাইড ঘেঁষে বেরিয়ে যাওয়া বল থামাতে গিয়েই চোট লাগে ভারতীয় সহ অধিনায়কের। খানিকক্ষণ আগেই হাতে আঙুলে লেগেছিল তাঁর। প্রচুর টেপ লাগিয়ে মাঠে নেমেছিলেন পন্থ। বল আটকাতে গিয়ে ফের সেই আঙুলেই আঘাত লাগে। সঙ্গে সঙ্গে মাঠে এসে চিকিৎসা শুরু করেন ফিজিও। ব্যথা কমানোর ওষুধ স্প্রে করা হয়। প্রাথমিক শুশ্রুষার পর উইকেটকিপিং শুরু করেন পন্থ। কিন্তু বোঝাই যাচ্ছিল, মোটেই স্বস্তিতে নেই তিনি। পাঁচটি বল খেলার পরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান পন্থ। বেরনোর সময়েও দেখা যায়, তাঁর মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। পন্থ বেরিয়ে যাওয়ার পর কিপিং করতে নামেন ধ্রুব জুরেল। ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুরন্ত ফর্মে পন্থ। হেডিংলি টেস্টের দুই ইনিংসেই তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল। এজবাস্টনেও রান পেয়েছিলেন।

লর্ডসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন শচীন তেণ্ডুলকর। খেলা শুরুর আগে ঐতিহ্যশালী লর্ডসে ঘণ্টা বাজালেন ‘লিটল মাস্টার’। এমসিসি মিউজিয়ামে উন্মোচিত ‘ক্রিকেট ঈশ্বরে’র প্রতিকৃতি, লর্ডসে ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্ট শুরু করলেন শচীন। প্রথমবার এই রীতিতে অংশ নিলেন ‘লিটল মাস্টার’। লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরুর আগে ঘণ্টা বাজানো একটি ঐতিহ্য। এই সম্মান সাধারণত ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা সাধারণত এই ঘণ্টা বাজিয়ে থাকেন। কিংবদন্তি ক্রিকেটার শচীনকে লর্ডসে ঘণ্টা বাজানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই উপলক্ষে বিশেষ সম্মানও জানানো হয়। লর্ডস প্যাভিলিয়নের বোলার্স বারের বাইরে স্থাপিত এই ঘণ্টাটি। ২০০৭ সাল থেকে অনেকেই টেস্ট শুরুর আগে এই রীতি পালন করেছিলেন। এর আগে কখনই এতে অংশ নেননি ‘মাস্টার ব্লাস্টার’। এবার লর্ডসে অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির তৃতীয় টেস্টে এই সম্মান জানানো হল শচীনকে। লর্ডসে ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্ট শুরু করলেন তিনি। এর ফলে স্যার ভিভিয়ান রিচার্ডস, স্যার ইয়ান বোথাম, শেন ওয়ার্ন, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, কপিল দেবদের সঙ্গে এক আসনে। সিরিজের ফলাফল ১-১। লিডসে প্রথম টেস্টে পরাজয়ের পর এজবাস্টনে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টিম ইন্ডিয়া। এবার শুভমানদের লক্ষ্য তৃতীয় টেস্টে। এই টেস্টে টসে জিতে প্রথমবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। প্রত্যাশামতোই জশপ্রীত বুমরাহ ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে। অন্যদিকে, জোফ্রা আর্চারকে এই টেস্টে খেলাচ্ছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্ট। ইংল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে ভারত। এই লর্ডসেই। ক্যাপ্টেন হিসেবে টেস্ট জিতলেও টস হারের হ্যাটট্রিক করলেন শুভমান গিল। যদিও টসের সময় গিল জানান, তিনি টসে জিতলে প্রথমে বোলিংই করতেন। যদিও টসের পর অবশ্য পাঁচ মিনিটের ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্ট শুরু করলেন শচীন। ক্রিকেটার হিসেবে তিনি সমস্ত মাইলফলক স্পর্শ করেছেন। এবার মুকুটে আরও একটি নতুন পালক সংযোজন।

বেল বাজানোর আগে এমসিসি মিউজিয়ামে একটি অনুষ্ঠানে শচীনকে সম্মানিত করা হয়। সেখানে তাঁর একটি প্রতিকৃতি উন্মোচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এমসিসি সভাপতি মার্ক নিকোলাস। নিজের প্রতিকৃতি উন্মোচন করেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। প্রতিকৃতিটি এখন আইকনিক ভেন্যুতে কিংবদন্তিদের সঙ্গে স্থান করে নিয়েছে। শিল্পী স্টুয়ার্ট পিয়ারসন রাইটের তৈরি এই প্রতিকৃতিটি এই বছরের শেষ নাগাদ প্যাভিলিয়নে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত এমসিসি মিউজিয়ামে থাকবে। ১৮ বছর আগে মুম্বইয়ে শচীনের বাড়িতে শিল্পীর তোলা একটি ছবি থেকে এই প্রতিকৃতি আঁকা হয়েছে। সম্মান পেয়ে আপ্লুত শচীন বলেন, “এটা বিরাট সম্মানের। ১৯৮৩ সালে এখানেই বিশ্বকাপ জিতেছিল ভারত। তখন থেকেই লর্ডসের সঙ্গে আমার প্রথম পরিচয়। তখন কপিল দেবকে ট্রফি হাতে তুলতে দেখেছিলাম। সেই মুহূর্তটিই আমার ক্রিকেট যাত্রার সূচনা করেছিল। এখন এখানে প্রতিকৃতিটি দেখে ভালো লাগছে। যখন আমি আমার কেরিয়ারের কথাভাবি, তখন আমার মুখে হাসি ফুটে ওঠে। এটি সত্যিই স্পেশাল।” উল্লেখ্য, ক্লাবটিতে বর্তমানে প্রায় ৩,০০০ ছবি রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০টি প্রতিকৃতি। অধিনায়ক হিসাবে তৃতীয় টেস্টে এসেও টস হারলেন শুভমান গিল। বৃহস্পতিতে লর্ডসে টেস্ট জেতেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত। ভারতীয় দলে কোনও চমক নেই। প্রত্যাশামতোই জশপ্রীত বুমরাহ ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে। জোফ্রা আর্চারকে এই টেস্টে খেলাচ্ছে ইংল্যান্ড। এজবাস্টনে দারুণ প্রত্যাবর্তন করেছে ভারত। তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির ফলাফল এখন ১-১। লর্ডসে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার হাতছানি দুই দলের সামনেই। সিরিজের তৃতীয় টেস্ট। ইংল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে ভারত-লর্ডস। ইংল্যান্ড তাদের নিজেদের মাঠে টেস্ট খেলতে নেমে তারা নিজেরাই চাপে। মুখে যতই না বলুন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস লর্ডস টেস্ট না জিততে পারলে বিড়ম্বনা বাড়বে। জশ টাংকে বসিয়ে আর্চারকে খেলাচ্ছে ইংল্যান্ড। টস হেরেও সমস্যা নেই ভারতের। টসের সময়ে শুভমান জানান, তিনি প্রথমে বল করতে চেয়েছিলেন। কিন্তু টস হেরেও প্রথমে বল করার সুযোগ পেলেন তিনি। লর্ডসের সিমিং পরিবেশে বুমরাহ-সিরাজ-আকাশ পেস ত্রয়ীর দাপট দেখা যাবে প্রথম দিনেই। লর্ডসের বিখ্যাত ঘণ্টা বাজিয়ে টেস্টের সূচনা করেন শচীন তেণ্ডুলকর।

ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles