Thursday, July 16, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

খোশমেজাজে দুই চোরে চোরে মাসতুতো ভাই! ‘পলাতক’ বিজয়-ললিত গলা জড়িয়ে গান গাইলেন লন্ডনে বিলাসবহুল পার্টিতে

ললিত মোদী এবং বিজয় মালিয়া। লন্ডনে একটি জমকালো পার্টিতে দুই ‘ঋণখেলাপি’। দু’জনেরই পরনে দামি স্যুট। পার্টির মধ্যমণি হয়ে গলা জড়িয়ে গানও গেয়েছেন তাঁরা। পার্টির একটি ভিডিয়ো নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন ললিত। খাতায়কলমে দু’জনেই পলাতক। ভারতে হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপের মামলা চলছে তাঁদের বিরুদ্ধে। বিদেশে দু’জনেই রয়েছেন দিব্যি খোশমেজাজে! সপ্তাহান্তে পার্টি করছেন, গানও গাইছেন গলা ছেড়ে। লন্ডনে একটি জমকালো পার্টিতে দেখা গিয়েছে দুই ‘ঋণখেলাপি’কে। দু’জনেরই পরনে দামি স্যুটে পার্টির মধ্যমণি হয়ে গলা জড়িয়ে গানও গেয়েছেন। ভিডিয়োর দেখা যাচ্ছে, ললিত গাইছেন ফ্র্যাঙ্ক সিনাত্রার ‘মাই ওয়ে’ গানটি। কিছু ক্ষণ পর উঠে এসে তাতে গলা মেলাচ্ছেন মালিয়াও। গানে তাল মেলাচ্ছেন বাকি অতিথিরাও। ভিডিয়োর সঙ্গে ললিত লেখেন, ‘‘৩১০ জন বন্ধু ও পরিজনের সঙ্গে একটা দুর্দান্ত রাত কাটালাম! অনেকে বহু দূর থেকে শুধু এই পার্টির জন্যই এসেছিলেন। যাঁরা যাঁরা এসেছিলেন এবং আমার রাতকে সুন্দর করে তুলেছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ। এই ভিডিয়োটি নিয়ে বিতর্ক হবে তা আমি জানি। অবশ্য আমাকে সেটাই মানায়! আশা করি এই ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড় তুলবে না।’’ পোস্টে মাল্যকেও ‘ট্যাগ’ করেছেন ললিত।

ইনস্টাগ্রামে ললিতের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি গান গাইছেন। সঙ্গে সঙ্গে উঠে এসে সেই গানে গলা মেলালেন বিজয় মালিয়াও। রাতভর সেই পার্টি চলেছে। নাচে-গানে মেতে উঠেছেন অন্তত ৩০০ অতিথি। তাঁদের মধ্যে অন্যতম ক্রিস গেইল। পার্টির শেষে নিজের সই করা ব্যাটও ললিতকে উপহার দেন ইউনিভার্স বস। ভিডিও শেয়ার করে দীর্ঘ ক্যাপশনে আইপিএলের প্রাক্তন চেয়ারপার্সন লেখেন, ‘প্রত্যেক বছরের মতোই আমার বাড়িতে সামার পার্টির আয়োজন করেছিলাম। অন্তত ৩১০ জন অতিথি এসেছিলেন। যাঁরা অনেক দূর থেকে শুধু এই পার্টির জন্যই এসেছেন, তাঁদের অজস্র ধন্যবাদ। সারারাত ধরে থেকে নিজের গল্প শোনানোর জন্য ধন্যবাদ ক্রিস গেইলকে।’ সঙ্গে রসিকতা করে ললিতের মন্তব্য, ‘জানি এই ভিডিওটা বেশ বিতর্কিত। অবশ্য আমি তো বিতর্কটাই সবচেয়ে ভালো করি। আশা করি এই ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলবে না।’ বিজয় মালিয়াকে এই পোস্টে ট্যাগও করেছেন। বিজয়ের বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণ না মেটানোর অভিযোগ। একাধিক ব্যাঙ্কের সঙ্গে প্রতারণায় বিদ্ধ তিনি। দেশের তদন্তকারী সংস্থাগুলি তাঁকে হাতে পেতে মরিয়া। অথচ ব্রিটেনে বহাল তবিয়তে ঘুরছেন তিনি। জোর গলায় দাবি করছেন, তিনি চুরি করেননি। অন্যদিকে, ভারতের বাজারে হাজার হাজার কোটির দেনা রয়েছে ললিতের। মূলত আর্থিক তছরুপ মামলায় আইনি জটিলতা থেকে বাঁচতেই দেশ ছেড়েছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা। দুই ঋণখেলাপি যেন সব নিয়মের উর্ধ্বে। গলাগলি করে ফুর্তিতেই দিন কাটাচ্ছেন দুজনে।

পলাতক ললিত ও মালিয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি ললিতের বিরুদ্ধে বিপুল অঙ্কের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ললিত হাত ধরেই ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ বা আইপিএল-এর সূচনা হয়েছিল। অভিযোগ, আইপিএলের শীর্ষপদে থাকাকালীন প্রচুর টাকার আর্থিক দুর্নীতি করেছিলেন ললিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রচুর টাকাও তিনি নয়ছয় করেছিলেন বলে অভিযোগ। শাস্তি এড়াতে ২০১০ সালে ভারত ছাড়েন ললিত। লন্ডনে গিয়ে থাকতে শুরু করেন। সম্প্রতি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানাটুর নাগরিকত্বও পেয়েছিলেন। যদিও নাগরিকত্ব পাওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁর পাসপোর্ট বাতিল করে দেয় ভানাটু। অন্য দিকে, মালিয়া ছিলেন ‘বর্তমানে অস্তিত্বহীন কিংফিশার’ উড়ান সংস্থার মালিক। ১৭টি ভারতীয় ব্যাঙ্ক থেকে কিংফিশার এয়ারলাইন্সের জন্য প্রায় ন’হাজার কোটি টাকা ঋণ নিয়েও, সেই টাকা মেটাতে পারেননি। ২০১৬-র মার্চ মাসে লুকিয়ে দেশ ছেড়ে পালান মালিয়া। ২০১৭ সালের ১৮ এপ্রিল লন্ডনে গ্রেফতার হন। গ্রেফতারির তিন ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যান মালিয়া। ললিত ও মালিয়া, দু’জনকেই দেশে ফেরানোর জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা চালাচ্ছে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles