Top 5 This Week

spot_img

Related Posts

অশোক লেল্যান্ডের মালিকের ফোন মুখ্যমন্ত্রীকে!‌ ‘জমি তৈরি তো?’সিঙ্গুরে কারখানা তৈরিতে আরও একধাপ এগোল রাজ্য!

RK NEWZ সিঙ্গুরে আসছে ভারী শিল্প! কারখানা গড়বে অশোক লেল্যান্ড তথা হিন্দুজা গ্রুপ! জমি তৈরি তো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোন করে এমন প্রশ্ন করলেন অশোক। সরকার জমি দিতে তৈরি বলে পালটা জানিয়েছেন শুভেন্দু। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। এই তথ্য দেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানান, এদিন সকালে তাঁকে ফোন করেছিলেন অশোক। তাঁর ছেলের বিয়েতে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ জানাতে ফোন করেছিলেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু কথা শুরু হয়েছে শিল্প নিয়ে। মুখ্যমন্ত্রী ওই সাক্ষাৎকারে বলেন, “সকালে অশোক ফোন করেছিলেন। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন, আমার জমি রেডি আছে তো? আমি জমি রেডি আছে বলে জানিয়েছি।” ডিসেম্বরের শুরুতেই মুম্বই যেতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পালাবদলের অন্যতম কারণ তৃণমূল জমানায় শিল্পের বেহাল দশা! বিজেপি নির্বাচনের আগে প্রচার চালিয়েছিল তাঁরা ক্ষমতায় আসলে শিল্প ফিরিয়ে আনবে। বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর শিল্প আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক জায়গায় শিল্পের কথা হলে সিঙ্গুরের কী হবে? সেই প্রশ্ন উঠছিল। নভেম্বরের শুরুতে নিউটাউনে শিল্পনীতি প্রকাশ করার সময় সিঙ্গুরের শিল্পের প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী জানান, আশোক লেল্যান্ডের সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে। তাঁর বক্তব্য ছিল, “সিঙ্গুরে কিছু একটা হবে।” তারপরই থেকে পারদ চড়তে শুরু করেছে। দিন কয়েক আগেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, সিঙ্গুরে ভারী শিল্প হবে। আসবে অশোক লেল্যান্ড। এবার মুখ্যমন্ত্রী ফের জানালেন, রাজ্যে বিনিয়োগ নিয়ে তাঁর সঙ্গে লেল্যান্ডের কথা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিল্পের জন্য জমি সমস্যা হবে না। রাজ্য নিজে জমি কিনে হস্তান্তর করবে।

প্রসঙ্গত, ‘ল্যান্ড পুলিংয়ে’র মাধ্যমে জমি কেনার কথা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এই পদ্ধতিতে জমি দিতে ইচ্ছুক মালিকদের নিয়ে একটি সমবায় তৈরি হয়। সেখান থেকেই জমি বিক্রি করা হয়। রবিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হুগলিতে জমির ব্যবস্থা করার জন্য ওই জেলার জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার জানালেন অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হয়েছে। ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পিছনে সিঙ্গুরে জমি আন্দোলন ‘অনুঘটকে’র কাজ করেছে। এমনটাই দাবি করে রাজনৈতিক মহল। টাটাদের ন্যানো তৈরির জন্য বামফ্রন্ট সরকারের জমি নীতির বিরুদ্ধে গড়ে ওঠে আন্দোলন। সেখানে অবশেষে শিল্প হয়নি। তবে টাটাদের ফেলে যাওয়া সেই জমিতে চাষও হচ্ছে না বলে অভিযোগ। সেই সময় অনিচ্ছুক চাষিদের আক্ষেপ, না হল শিল্প, না হচ্ছে চাষ। পালাবদলের পর সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিল্প ঘোষণায় নতুন আশা বুক বাঁধছে সিঙ্গুরবাসী।

সিঙ্গুরে আসছে ভারী শিল্প! কারখানা গড়বে অশোক লেল্যান্ড তথা হিন্দুজা গ্রুপ! জমি তৈরি তো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোন করে এমন প্রশ্ন করলেন অশোক। সরকার জমি দিতে তৈরি বলে পালটা জানিয়েছেন শুভেন্দু। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। এই তথ্য দেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানান, এদিন সকালে তাঁকে ফোন করেছিলেন অশোক। তাঁর ছেলের বিয়েতে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ জানাতে ফোন করেছিলেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু কথা শুরু হয়েছে শিল্প নিয়ে। মুখ্যমন্ত্রী ওই সাক্ষাৎকারে বলেন, “সকালে অশোক ফোন করেছিলেন। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন, আমার জমি রেডি আছে তো? আমি জমি রেডি আছে বলে জানিয়েছি।” ডিসেম্বরের শুরুতেই মুম্বই যেতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পালাবদলের অন্যতম কারণ তৃণমূল জমানায় শিল্পের বেহাল দশা! বিজেপি নির্বাচনের আগে প্রচার চালিয়েছিল তাঁরা ক্ষমতায় আসলে শিল্প ফিরিয়ে আনবে। বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর শিল্প আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক জায়গায় শিল্পের কথা হলে সিঙ্গুরের কী হবে? সেই প্রশ্ন উঠছিল। নভেম্বরের শুরুতে নিউটাউনে শিল্পনীতি প্রকাশ করার সময় সিঙ্গুরের শিল্পের প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী জানান, আশোক লেল্যান্ডের সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে। তাঁর বক্তব্য ছিল, “সিঙ্গুরে কিছু একটা হবে।” তারপরই থেকে পারদ চড়তে শুরু করেছে। দিন কয়েক আগেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, সিঙ্গুরে ভারী শিল্প হবে। আসবে অশোক লেল্যান্ড। এবার মুখ্যমন্ত্রী ফের জানালেন, রাজ্যে বিনিয়োগ নিয়ে তাঁর সঙ্গে লেল্যান্ডের কথা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিল্পের জন্য জমি সমস্যা হবে না। রাজ্য নিজে জমি কিনে হস্তান্তর করবে।

প্রসঙ্গত, ‘ল্যান্ড পুলিংয়ে’র মাধ্যমে জমি কেনার কথা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এই পদ্ধতিতে জমি দিতে ইচ্ছুক মালিকদের নিয়ে একটি সমবায় তৈরি হয়। সেখান থেকেই জমি বিক্রি করা হয়। রবিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হুগলিতে জমির ব্যবস্থা করার জন্য ওই জেলার জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার জানালেন অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হয়েছে। ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পিছনে সিঙ্গুরে জমি আন্দোলন ‘অনুঘটকে’র কাজ করেছে। এমনটাই দাবি করে রাজনৈতিক মহল। টাটাদের ন্যানো তৈরির জন্য বামফ্রন্ট সরকারের জমি নীতির বিরুদ্ধে গড়ে ওঠে আন্দোলন। সেখানে অবশেষে শিল্প হয়নি। তবে টাটাদের ফেলে যাওয়া সেই জমিতে চাষও হচ্ছে না বলে অভিযোগ। সেই সময় অনিচ্ছুক চাষিদের আক্ষেপ, না হল শিল্প, না হচ্ছে চাষ। পালাবদলের পর সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিল্প ঘোষণায় নতুন আশা বুক বাঁধছে সিঙ্গুরবাসী।

ডিসেম্বরেই হরিণঘাটায় অম্বানী! হবে ক্যাম্পাকোলা কারখানার ভূমিপূজন, সিঙ্গুরে গাড়ি শিল্পও শীঘ্রই, জানিয়ে দিলেন শুভেন্দু
একটি টেলিভিশন সাক্ষাৎকারে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন যে, ‘‘আজ সকালে আমাদের অশোক লেল্যান্ডের (হিন্দুজা গোষ্ঠী) ফোন এল। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই বললেন, আমার জমি রেডি আছে তো?’’রাজ্যে শিল্প তথা কর্মসংস্থানের প্রশ্নে আরও কিছুটা আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুরে গাড়ি কারখানা ফিরতে পারে, সে আভাস দিন তিনেক আগেই মিলেছিল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের একটি মন্তব্যে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে জানালেন যে, অশোক লেল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়েও তাঁর কথা হয়ে গিয়েছে। একই সঙ্গে জানিয়ে দিলেন নদিয়ার হরিণঘাটায় অম্বানীদের কারখানার ভূমিপূজনের তারিখ।একটি টেলিভিশন সাক্ষাৎকারে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন যে, ‘‘আজ সকালে আমাদের অশোক লেল্যান্ডের (হিন্দুজা গোষ্ঠী) ফোন এল। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই বললেন, আমার জমি রেডি আছে তো? আমি বললাম, হ্যাঁ, রেডি আছে।’’ মুখ্যমন্ত্রী ওই সাক্ষাৎকারেই জানান যে, সিঙ্গুরে জমি দিতে তাঁর সরকার প্রস্তুত। উপযুক্ত মূল্যে সরকার জমি কিনে নিয়ে শিল্পের জন্য হস্তান্তর করবে বলে মুখ্যমন্ত্রী জানান।

অশোক লেল্যান্ড সংস্থা যে সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা করতে চাইছে, সে কথা গত ২১ নভেম্বর জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে সে দিন খড়্গপুর আইআইটিতে গিয়েছিলেন সুকান্ত। কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময়ে তিনি জানিয়েছিলেন যে, সিঙ্গুরে অশোক লেল্যান্ডের বিনিয়োগের বিষয়ে কথাবার্তা এগিয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে বিষয়টি আরও স্পষ্ট হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘সাধক বামাক্ষ্যাপা’! অনিয়মে কড়া ব্যবস্থা, মিঠুন-প্রসেনজিতের নেতৃত্বে কমিটি
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্ত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ হিন্দুজা গোষ্ঠীর ভারতীয় কর্মকাণ্ডের প্রধান অশোক হিন্দুজা ফোন করেছিলেন শুভেন্দুকে। নিজের পরিবারের একটি বৈবাহিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ জানাতে তিনি ফোন করেছিলেন। কিন্তু সেই কথোপকথনেও সিঙ্গুরে বিনিয়োগ প্রসঙ্গ উঠে আসে। প্রয়োজনীয় জমি পেতে কোনও সমস্যা হবে না বলে মুখ্যমন্ত্রী ফের হিন্দুজা গোষ্ঠীর অন্যতম কর্ণধারকে আশ্বস্ত করেন। তাঁর নিমন্ত্রণে আগামী ৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মুম্বই যাচ্ছেন বলেও জানা গিয়েছে।

হরিণঘাটায় অম্বানী গোষ্ঠী ঠান্ডা পানীয় ক্যাম্পা কোলার কারখানা তৈরির কাজ কবে থেকে শুরু হচ্ছে, তাও মঙ্গলবার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১২ ডিসেম্বর ওই প্রকল্পের জন্য ভূমিপূজন হবে বলে তিনি জানিয়েছেন। মুকেশ অম্বানীর পুত্র অনন্ত অম্বানী ভূমিপূজন কর্মসূচিতে হাজির থাকবেন বলেও মুখ্যমন্ত্রী মঙ্গলবারের সাক্ষাৎকারটিতে জানিয়েছেন। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ সংস্থা রিলায়্যান্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (আরসিপিএল) এই প্রকল্পটি গড়বে। হরিণঘাটা শিল্পতালুকে ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে এই কারখানা ও ফুড পার্কটি নির্মিত হবে।

শমীকের মন্তব্যের তিন দিনের মধ্যে পদক্ষেপ শুভেন্দুর! লাগাম মন্ত্রীদের যত্রতত্র মুখ খোলায়, দায়িত্ব দেওয়া হল তিন জনকে
সিঙ্গুরে বিনিয়োগের পরিমাণ সম্পর্কে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু ট্রাক কারখানার জন্য সেখানে অশোক লেল্যান্ড সংস্থা অন্তত ৬৫০ কোটি বিনিয়োগ করতে চলেছে বলে নবান্ন সূত্রের খবর। যে সিঙ্গুরে প্রায় হাজার একর জমি প্রায় অকেজো হয়ে পড়ে রয়েছে গাড়ি কারখানা না-হতে পারায়, সেই সিঙ্গুরে গাড়ি কারখানাই ফিরে আসার খবরে রাজ্যের শাসক দলে স্বস্তির আবহ। সিঙ্গুরের হাতছাড়া হয়েছিল ছোট গাড়ি তৈরির প্রকল্প। কিন্তু সিঙ্গুরে শিল্প ফেরানোর তোড়জোড় যখন শুরু হয়েছে, তখন কথা এগোচ্ছে ভারী ট্রাক তৈরির কারখানা নিয়ে। এতে বর্তমান সরকারের শিল্পনীতির জয় দেখছে রাজ্য বিজেপি।

মুখ্যমন্ত্রীর জোড়া ঘোষণার পরে কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে দলের যুব সংগঠন। যুব মোর্চার সর্বভারতীয় সহ সভাপতি তথা ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা বলছেন, ‘‘এই সরকার যুব সমাজের পাশে দাঁড়ানোর প্রশ্নে কতটা সঙ্কল্পবদ্ধ, তা আরও একবার প্রমাণ হল। যুব সমাজ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যাতে ভাল ভাবে নিতে পারে, তার জন্য ইতিমধ্যেই ‘ভরসা’ প্রকল্পের আওতায় মাসিক ভাতা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফি মকুব করে দেওয়ার কথা বলা হয়েছে। এ বার তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বড় বড় বিনিয়োগ টানা শুরু হয়ে যাচ্ছে। যাতে যুব সমাজকে শুধু ভাতার ভরসায় থাকতে না হয়, দ্রুত তাঁরা কাজও পেয়ে যান।’’ হুগলির সিঙ্গুরে অশোক লেল্যান্ডের প্রস্তাবিত প্রকল্প নিয়ে বেশি উচ্ছ্বসিত সৌমেন। তাঁর কথায়, ‘‘যেখানে এই কারখানা হবে, আমি তার লাগোয়া জেলার বিধায়ক। ফলে আমার এলাকার অনেক ছেলেমেয়ের কাজ জুটবে। আমি সে কথা ভেবেই আরও বেশি আনন্দিত।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles