Top 5 This Week

spot_img

Related Posts

নাম সিরাজ-‌শামি বলেই বাদ! বিস্ফোরক কং সাংসদ!‌ ‘ক্রিকেটেও রাজনীতি, লজ্জা হোক’, তোপ বিজেপির

RK NEWZ মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। ভারতকে বহু ম্যাচে জিতিয়েছেন। দলের স্বার্থে টানা একের পর এক ম্যাচ খেলেছেন। কিন্তু সম্প্রতি প্রথম একাদশে নিয়মিত জায়গা হচ্ছে না। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত, কিন্তু প্রথম একাদশে জায়গা পাননি সিরাজ। এবার তাঁর বাদ পড়া নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা। কংগ্রেসের দাবি, বৈষম্যমূলক রাজনীতির শিকার হয়েছেন তারকা পেসার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারজন পেসারকে খেলাচ্ছে ভারত- জশপ্রীত বুমরাহ, আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম তিনজন ভালো পারফর্ম করলেও প্রসিদ্ধের পারফরম্যান্স একেবারে জঘন্য। ১০০ রান দিয়েছেন, তুলেছেন মাত্র একটি উইকেট। তারপর থেকেই প্রশ্ন উঠছে, ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা সত্ত্বেও কেন সিরাজকে রাখা হল না প্রথম একাদশে? ওই জল্পনা আরও উসকে দিয়েছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর কথায়, “ওর নাম সিরাজ, সেটাই বাদ পড়ার কারণ হিসাবে যথেষ্ট নয় কি? ও তো ভালো পারফর্ম করছে তারপরেও দলে জায়গা পাচ্ছে না। তাহলে বাদ পড়ার নেপথ্যে কোন কারণ? এটাই একমাত্র কারণ, আমার মনে হয় বাদ দেওয়ার অন্য আর কোনও কারণ নেই। বৈষম্যটা স্পষ্টই বোঝা যাচ্ছে।” ইমরানের এহেন মন্তব্যে পালটা সুর চড়িয়েছে বিজেপিও। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলেন, “কংগ্রেসে লজ্জা হওয়া উচিত। এখন ক্রিকেট দলের প্রথম একাদশ নিয়েও ভোটের রাজনীতি করছে ওরা। কংগ্রেস বলছে সিরাজকে বাদ দেওয়া হয়েছে কারণ ও মুসলিম। মনে রাখা উচিত, প্রত্যেক ক্রিকেটারই ভারতের জার্সি পরে নামেন, দেশের প্রতিনিধিত্ব করেন। ভারতীয় দলের মধ্যেও সাম্প্রদায়িক রাজনীতি ঢুকিয়ে ভাগ করার চেষ্টা বন্ধ করা উচিত।

২০২৩ বিশ্বকাপে ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন শামি ও সিরাজ। ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপেও সিরাজ দলে ছিলেন। কিন্তু কখন যে সাদা বলের ক্রিকেট থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, তা বোঝাই যায়নি। এখন মাঝেমধ্যে ওয়ানডে’তে ডাকা হয়। তবে দলের আর নিয়মিত পেসার নন। এতদিন টেস্ট দলে নিয়মিত ছিলেন। জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানারা চোট-আঘাতের জন্য ছিটকে গিয়েছেন। কিন্তু সিরাজ নিয়মিত খেলে গিয়েছেন। পারফর্মও করেছেন। এমনকী ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও প্রয়োজন পড়েনি। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে সেই সিরাজকে আচমকা বসিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles