RK NEWZ ফের এক মঞ্চে ‘ইন্ডিয়া’। উষ্ণ অভ্যর্থনায় মুছল রাজনীতির বেড়াজাল। তাঁর আত্মজীবনী নিয়ে মানুষের কৌতূহল দিন দিন বেড়েছে বই কমেনি। সম্প্রতি ইনস্টাগ্রামের দুনিয়াতেও পা রেখেছেন তিনি। আজ আনুষ্ঠানিকভাবে আত্মজীবনীটি প্রকাশের দিন ছিল। নিউ দিল্লির একটি পাঁচতারা হোটেলে পাশে ছেলে রাহুল এবং মেয়েকে প্রিয়াঙ্কাকে নিয়ে সোমবার নিজের আত্মজীবনীমূলক বই ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) লঞ্চ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী। বইয়ের শিরোনাম প্রসঙ্গে সনিয়া জানান, ‘বিলিঙ্গং’ কথার অর্থ হল ‘আপনার নিজেরও একটা জায়গা আছে’ যখন কেউ পরিযায়ী বা বহিরাগত হন, তখন তাঁর মনে হয় কেউ তাঁকে পছন্দ করছে না এবং সবসময় কেউ যেন তাঁকে নজরে রাখছে। বই নিয়ে আলোচনার সময় তিনি আরও বলেন, “আমি শাশুড়ি মা ইন্দিরা গান্ধীর বড় অনুরাগী ছিলাম; তিনি অত্যন্ত ব্যক্তিত্বময়ী ছিলেন, আমি তাঁকে ভয়ও পেতাম।” আনুষ্ঠানিক বই প্রকাশনা অনুষ্ঠানে সনিয়া গান্ধীর পাশে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রাক্তন দলীয় প্রধান রাহুল গান্ধী এবং এআইসিসি সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র একাধিক হেভিওয়েট নেতা সহ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা, এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে, বিজেপি নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সহ কংগ্রেসের বহু সিনিয়র নেতা।




