Top 5 This Week

spot_img

Related Posts

‘গলি ক্রিকেট’ খেললেন ব্রিটেনের যুবরাজ-যুবরানি! শচীনের সঙ্গে খেলেন মাটির ভাঁড়ে চা, মুম্বইয়ের স্থানীয় খাবারও

RK NEWZ ভারতে এসেছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং যুবরানি কেট মিডলটন। মুম্বইয়ে পৌঁছনোর পর তাঁদের আমন্ত্রণ জানালেন সচিন তেন্ডুলকর। ভারতের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে ক্রিকেট খেললেন যুবরাজ এবং যুবরানি। শুধু তাই নয়, সচিনের সঙ্গে চা খেলেন এবং মুম্বইয়ের রাস্তার খাবারও চেখে দেখলেন দু’জনে। রাস্তায় খুদে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে উইলিয়াম এবং কেটকে। সচিন বল করেছেন। পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছে খুদে ক্রিকেটপ্রেমীরা। এর পর বিশেষ ভাবে সাজানো একটি চায়ের দোকানে উইলিয়াম এবং কেটকে নিয়ে যান সচিন। সেখানে মাটির ভাঁড়ে ‘কাটিং চা’ পরিবেশন করা হয় দু’জনকে। সেই চায়ের তারিফ করেন দু’জনেই। পাশাপাশি মুম্বইয়ের রাস্তার বিভিন্ন বিখ্যাত খাবারও চেখে দেখেন তিন জনে। কেটকে প্রশংসা করতে দেখা যায় খাবারের। মুম্বইয়ের বিভিন্ন ঐতিহাসিক বাড়িতে উইলিয়াম এবং কেটকে নিয়ে ঘুরেছেন শচীন। সেই বাড়ির মাহাত্ম্য এবং ইতিহাস বোঝাতে দেখা গিয়েছে। উইলিয়াম সাদা জামা এবং জিন্‌স পরেছিলেন। সঙ্গে ছিল নেহরু-জ্যাকেট। কেট লাইম-গ্রিন ব্লেজ়ার পরেছিলেন। শচীনকে আকাশ নীল জামা এবং গাঢ় নীল জিন‌্‌সে দেখা গিয়েছে। ভারতে তিন দিনের সফরে এসেছেন উইলিয়াম এবং কেট। মুম্বইয়ে তাদের সংস্থা আয়োজিত ‘আর্থশট পুরস্কার’ অনুষ্ঠান। পৃথিবীর বিভিন্ন সমস্যা মেটাতে উদ্ভাবনী কিছু তৈরি করেছেন, এ রকম পাঁচ জনকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা করে পুরস্কার প্রদান। ২০২০ থেকে এই উদ্যোগ শুরু করেছেন কেট এবং উইলিয়াম। মুম্বইয়ের অনুষ্ঠানের সাহায্যে ভারত এবং ব্রিটেনের মধ্যে ক্রিকেট, ফ্যাশন এবং সিনেমার সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরার উদ্দ্যেশ্য। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও অনুষ্ঠানে। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে উইলিয়াম এবং কেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles