Top 5 This Week

spot_img

Related Posts

জীবে প্রেম করে যেই জন!‌ মাঝ গঙ্গায় তলিয়ে যাওয়া কুকুরকে উদ্ধার করে গরম দুধ খাওয়ালেন মন্ত্রী ইন্দ্রনীল

RK NEWZ সোম ভোর থেকেই ঘাটে ঘাটে ছটপুজো। এই পুজোর জন্য বিশেষ ব্যবস্থাও রাজ্য সরকারের তরফে। কোনও দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা এড়াতে রাজ্যের মন্ত্রীরাও বিভিন্ন ঘাটে পরিদর্শনে ছিলেন। ছট পুজোর পরিদর্শন, তত্ত্বাবধানে বাবুঘাটে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

সেখানে গিয়ে দেখলেন, মাঝ গঙ্গায় তলিয়ে যাচ্ছে একটি কুকুর। কোনওমতে সেই কুকুরটিকে উদ্ধার করেন মন্ত্রী। তোয়ালে জড়িয়ে, গরম দুধও খাওয়ান। আজ ভোরবেলা থেকেই ঘাটে ঘাটে চলছে ছটপুজো। এই পুজোর জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যাতে কোনও দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য রাজ্যের মন্ত্রীরাও বিভিন্ন ঘাটে পরিদর্শন করছিলেন। বাবুঘাটে ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

হঠাৎ তাঁর নজরে আসে যে একটি কুকুর মাঝ গঙ্গায় ভাসছে। আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু জলের স্রোত বেশি থাকায় ভেসে পারছে না কোনভাবেই। মন্ত্রীর নজরে আসতেই তিনি সঙ্গে সঙ্গে উপস্থিত থাকা এনডিআরএফ ও ডিএমজি-কে নির্দেশ দেন দ্রুত উদ্ধার করার জন্য। এনডিআরএফ-র কর্মীরা তিনটি স্পিড বোর্ড নিয়ে উদ্ধার করে ওই কুকুরটিকে। কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটিতে ওই সারমেয়কে উদ্ধার করে রাখার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন মন্ত্রী। চেয়ারে থাকা সাদা তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয় তার শরীর। ঠান্ডায় যাতে অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য গরম দুধও খাওয়ান মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। মন্ত্রী বলেন, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ আছে। দেখছিলাম ভেসে যাচ্ছে, তবুও শেষ চেষ্টা করছে। এনডিআরএফ ও কলকাতা পুলিশের তৎপরতায় ওই কুকুরটিকে উদ্ধার করা গিয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles