Top 5 This Week

spot_img

Related Posts

‘ড্রাগনবন্দি’র কৌশলে ম্যানিলায় মোদি! ‘ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র কেন্দ্রবিন্দুতে আসিয়ান’

RK NEWZ ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম ইস্ট এশিয়া সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সফরে ফিলিপিন্সের ম্যানিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের আসিয়ান সম্মেলনের সভাপতিত্ব করছে ফিলিপিন্স। সম্মেলনের মূল আলোচ্য বিষয়, বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিকে স্থিতিশীলতা। সোশাল মিডিয়ায় বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র কেন্দ্রে রয়েছে কেন্দ্রে রয়েছে আসিয়ান দেশগুলির সঙ্গে সুসম্পর্ক। এটি আমাদের মহাসাগর ভিসশনেরও কেন্দ্রে। আসিয়ান-ভারত সম্মেলনে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির উপর কাজ করতে চাই।’ এছাড়াও ইস্ট এশিয়া সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ মঞ্চ ইস্ট এশিয়া সম্মেলন। ইন্দো-প্যাসিফিকে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদার করতে রাষ্ট্রনেতাদের সঙ্গে মত বিনিময় করব।’ আসিয়ান সম্মেলনে আলোচনার কেন্দ্রে রয়েছে মূলত ৩টি বিষয়। প্রথমত, আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্য। ভারত-আসিয়ান বাণিজ্য এখন প্রায় ১২২ বিলিয়ন ডলার। তবে বাণিজ্যে ভারতের ঘাটতি প্রায় ৫১ বিলিয়ন ডলার। এই অবস্থায় বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্রুত শেষ করতে চায় ভারত। দ্বিতীয়ত, সমুদ্র নিরাপত্তা। ২০২৬ সালকে আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই লক্ষ্যে বৈঠকে দক্ষিণ চিন সাগরে নৌ চলাচলের স্বাধীনতা, জলদস্যুতা রোধ, অবৈধ মাছ ধরা রোধ এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা হবে। এছাড়া, মায়ানমারের রাজনৈতিক ও মানবিক সংকট নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তবে কূটনৈতিক মহলের দাবি, এই আলোচনার মূল বিষয় হয়ে উঠতে চলেছে পুবের সাগরে চিনা আগ্রাসনের মোকাবিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ কোয়াড বৈঠক। ১৭ নভেম্বর সন্ধ্যায় ম্যানিলায় কোয়াড নেতাদের বৈঠে নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠকে বিরল খনিজের সাপ্লাই চেন, জ্বালানি সরবরাহের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা এবং নাবিকদের সুরক্ষা নিয়েই আলোচনা,হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles