Top 5 This Week

spot_img

Related Posts

‘বান্ধবী’র কোমরে হাত রেখে বাবা-মায়ের সঙ্গে পোজ!‌ দিওয়ালি পার্টিতেই মাধুরীর হবু বউমাকে লঞ্চ তারকাপুত্রের?

RK NEWZ প্রতি বছরের মতো এবছরও ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা আয়োজিত দিওয়ালি পার্টিতে তারকার মেলা। নজর কেড়েছেন, মাধুরী দীক্ষিত ও ডক্টর শ্রীরাম নেনের ছেলে অরিন নেনে। কারণ এদিন তাঁর সঙ্গে ছিলেন ‘বান্ধবী’ খুশি। অরিন ও খুশিকে পরস্পরের সঙ্গে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল। পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দেওয়ার সময় খুশিকে কাছে টেনে নেন অরিন। মাধুরী দীক্ষিতের জ্যেষ্ঠপুত্র অরিনের জীবনে নতুন প্রেমের বসন্ত! মণীশ মলহোত্রার দিওয়ালি পার্টিতে চর্চিত প্রেমিকার সঙ্গে গ্র্যান্ড এন্ট্রি তারকা সন্তানের। মণীশের পার্টিতেই প্রেমের সম্পর্কে সিলমোহর মাধুরীপুত্রের? অরিন আর খুশির সঙ্গে মণীশের দিওয়ালি পার্টিতে ছিলেন ‘ধক ধক গার্ল’ মাধুরী দিক্ষীত ও চিকিৎসক স্বামী শ্রীরাম নেনে। মণীশের দিওয়ালি পার্টির কেন্দ্রীয় আকর্ষণ যে অরিন আর খুশি ছিল তা বলার অবকাশই রাখে না। খুশির দিকে তাকিয়ে হাসার মুহূর্ত লেন্সবন্দী করেন উপস্থিত পাপারাজ্জিরা। এই মুহূর্ত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মাধুরী ও শ্রীরামপুত্রের প্রেমের গুঞ্জনে সরগরম টিনসেলটাউন। খুশিই তাহলে মাধুরী দিক্ষীতের হবু বউমা হতে চলেছেন? পার্টির কিছু মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন খুশি। নবাব বেগম করিনার সঙ্গে সেলফিতে মজেছিলেন। মাধুরী ও শ্রীরাম নেনের সঙ্গেও পোজ দেন যুগলে। কানাঘুষো, বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন অরিন ও খুশি। চলতি বছরের মে মাসে আমেরিকায় একান্তযাপনের কিছু মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছিলেন, ‘টু ইয়ার্স ব্লেস।’ যার বাংলা তর্জমা করলে হয়, দুবছরের আশীর্বাদ। অরিন পালটা লিখেছিলেন, ‘মাই হার্ট’ অর্থাৎ আমার হৃদয়। সমাজমাধ্যমের এই কথোপকথন তাঁদের সম্পর্কের জল্পনাকে উসকে দিয়েছিল। মণীশের পার্টিতে যুগলের উপস্থিতি সেই প্রেমচর্চাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল তা বলাই বাহুল্য। অরিন আর খুশির ছবি নেটভুবনে ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের মন্তব্য, তারকাখচিত দিওয়ালি পার্টিতেই প্রেমিকাকে লঞ্চ করলেন অরিন। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন অরিন। খুশির সঙ্গে সম্পর্কে কবে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেন অরিন এখন সেটাই দেখার। খুশির ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যায় নিত্য নতুন পোস্ট। কখনও অরিনের সঙ্গে তো কখনও আবার বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরায় পোজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles