Top 5 This Week

spot_img

Related Posts

অতি উত্তম জন্মশতবর্ষ!‌ ‘উত্তম-দ্য মহানায়ক’!‌ মহানায়কের ৮০ ছবির পোস্টার,১০০ বিরল বুকলেট বিশেষ আয়োজন কলকাতায়

RK NEWZ উত্তম কুমার। শুধু একটি নাম নয়। বাঙালির আবেগ। ভালোবাসা। সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক অনন্য অধ্যায়। পর্দায় তাঁর উপস্থিতি। অভিনয়ের স্বতন্ত্রতা। ব্যক্তিত্ব। প্রজন্মের পর প্রজন্মের কাছে সমান জনপ্রিয়তার শীর্ষস্থানে রেখেছে তাঁকে। উপলক্ষ মহানায়কের জন্মশতবর্ষ। কলকাতায় বিপুল আয়োজন। তাঁর চলচ্চিত্রজীবন ও জনপ্রিয়তার সঙ্গে জড়িয়ে থাকা নানা দুর্লভ স্মারকের বিশেষ প্রদর্শনী—‘উত্তম-দ্য মহানায়ক’। ২০ থেকে ২৪ আগস্ট, ২০২৬ যামিনী রায় গ্যালারি, আইসিসিআর, কলকাতায় অনুষ্ঠিত প্রদর্শনী। দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ মহানায়ককে ঘিরে দীর্ঘদিন ধরে সংগ্রহ করা চলচ্চিত্রের প্রচারসামগ্রী। বিশিষ্ট চলচ্চিত্র পোস্টার সংগ্রাহক সুদীপ্ত চন্দের সংগ্রহ থেকে এক ছাদের নীচে উত্তম কুমারের অভিনীত ও প্রযোজিত বিভিন্ন ছবির পোস্টার, লবি কার্ড, বুকলেট, গানের বই, রেকর্ড, ফিল্ম স্টিল, ছবির বিজ্ঞাপন, পুরনো পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও ছবি-সহ একাধিক দুর্লভ সামগ্রী। সুদীপ্ত চন্দের সংগ্রাহকজীবনের কুড়ি বছর পূর্ণ। প্রদর্শনীতে উত্তম কুমারের সঙ্গে যুক্ত একাধিক বিরল পোস্টার বিশেষ আকর্ষণ। তাঁর প্রযোজিত হিন্দি ছবি ‘ছোটি সি মুলাকাত’-এর দুটি ভিন্ন আকার ও নকশার পোস্টার। উত্তম কুমারের সঙ্গে যুক্ত একাধিক বিরল পোস্টার বিশেষ আকর্ষণ। তাঁর প্রযোজিত হিন্দি ছবি ‘ছোটি সি মুলাকাত’-এর দুটি ভিন্ন আকার ও নকশার পোস্টার। ‘অমানুষ’-এর হিন্দি মুম্বই প্রিন্টের বড় পোস্টার এবং ‘দূরিয়া’-র দুটি ভিন্ন নকশার পোস্টার। ‘বন্দী’ ও ‘বহ্নিশিখা’-র দুই শিটের বড় পোস্টারও।

দুর্লভ সংগ্রহের তালিকায় রয়েছে ‘যাত্রা হলো শুরু’, ‘পুনর্মিলন’, ‘পুত্রবধূ’, ‘প্রিয় বান্ধবী’-সহ একাধিক ছবির ক্যালেন্ডার-তারিখ দেওয়া পোস্টার। ‘বন্দী’ ছবির ওড়িয়া হরফে লেখা পোস্টারও থাকবে প্রদর্শনীতে। সব মিলিয়ে প্রায় ৮০টি ছবির পোস্টার দর্শকদের সামনে তুলে ধরা হবে। প্রায় ১০০টি বিরল বুকলেটের পাশাপাশি ‘মন্ত্রশক্তি’, ‘সঞ্জীবনী’, ‘হ্রদ’, ‘বকুল’, ‘শঙ্কর নারায়ণ ব্যাংক’, ‘দেবত্র’, ‘বসু পরিবার’, ‘নবীন যাত্রা’-সহ একাধিক ছবির প্রচারসামগ্রী। উত্তম কুমারের নিজের গাওয়া গানের রেকর্ডের পাশাপাশি তাঁর অভিনীত বেশ কিছু ছবির রেকর্ডও প্রদর্শনীতে। গানের বই, ‘নিশান’ ছবির লেটারহেড, পুরনো পত্র-পত্রিকায় প্রকাশিত ছবির বিজ্ঞাপন ও প্রতিবেদন, তাঁর নিজের গান নিয়ে লেখা, সুচিত্রা সেনকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, বিভিন্ন অনুষ্ঠানের দুর্লভ ছবি, ফিল্ম স্টিল, লবি কার্ড, অপ্রকাশিত ছবির বিজ্ঞাপন এবং ডাকটিকিটও। মহানায়কের জন্মশতবর্ষে ‘উত্তম-দ্য মহানায়ক’ শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং বাংলা চলচ্চিত্রের এক স্বর্ণযুগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক বিশেষ উদ্যোগের সাফল্য। উত্তম কুমারের পর্দার বাইরের জনপ্রিয়তা, তাঁর ছবির প্রচারের ইতিহাস এবং সেই সময়ের চলচ্চিত্র সংস্কৃতির নানা অমূল্য স্মৃতি—সবকিছুর সাক্ষী এই বিশেষ প্রদর্শনী।

৩১ অক্টোবর-১ নভেম্বর ২৬ গিল্ডের নির্বাচন। ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের। লিউডের অচলাবস্থা কাটাতে এবার সরাসরি নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত। ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর হবে ফেডারেশনের আওতাধীন ২৬টি গিল্ডের নির্বাচন। সেই নির্বাচনের পর নতুন কমিটি গঠন করে টেকনিশিয়ানদের নিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকের পর এমনই জানালেন বৈঠকে থাকা বিভিন্ন গিল্ডের সদস্যরা। বৈঠকের মূল আলোচনাতেই ছিল গিল্ডগুলির নির্বাচন, সদস্যপদ এবং গিল্ড কার্ড নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি তৈরি হবে। পাশাপাশি গিল্ডের বৈধ সদস্যদের জন্য নতুন করে কার্ড তৈরি করা হবে। সেই কার্ড ছাড়া টলিউডে কাজ করার সুযোগ থাকবে না বলেও বৈঠকে বার্তা দেওয়া হয়েছে। বৈঠকের পর মিঠুন চক্রবর্তী বলেন, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২৬টি গিল্ডের নির্বাচন হবে। নির্বাচন চলাকালীন তাঁর নজর থাকবে গোটা প্রক্রিয়ার উপর। তাঁর কথায়, যতদিন নির্বাচন হবে, ততদিন তাঁর ‘চোখ খোলা থাকবে’। ইন্ডাস্ট্রিতে কোনও ‘নর্দমা’ তিনি থাকতে দেবেন না বলেও কড়া বার্তা দেন মিঠুন। প্রয়োজনে জোর করে সেই ‘নর্দমা’ সরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বৈঠকে ছিলেন প্রযোজক-অভিনেতা জিৎও। বাইরে এসে তিনি জানান, গোটা বিষয়টি মিঠুনদাই নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁরা নিজেদের কিছু পরামর্শ দিয়েছেন। আগামী দিনে আরও বৈঠক হবে। পাশাপাশি EIMPA-র নির্বাচন নিয়েও আলোচনা হবে বলে জানান জিৎ। এই বৈঠকে দীর্ঘদিনের মেকআপ গিল্ডের সমস্যাও উঠে আসে। মেকআপ আর্টিস্টদের একাংশ এর আগে গিল্ডের তৎকালীন নেতৃত্ব এবং বাপি মালাকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। বৈঠকের পর মেকআপ গিল্ডের সদস্যদের অভিযোগ, সদস্যদের কাছ থেকে নেওয়া ‘বেনামি টাকা’ ফেরত দিতে হবে বাপি মালাকারকে। তা না হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মিঠুন চক্রবর্তী জানিয়েছেন বলে দাবি করেন তাঁরা। তবে এগুলি অভিযোগ, এর সত্যতা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও গুরুত্বপূর্ণ। বৈঠকের আগে থেকেই টলিউডের গিল্ড কাঠামো নিয়ে প্রশ্ন উঠছিল। ২৬টি গিল্ডের সদস্যপদ, গিল্ড কার্ড এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত নন এমন ব্যক্তিদের সদস্য করা নিয়ে অভিযোগ প্রকাশ্যে এসেছে। একই সময়ে নতুন কাঠামো তৈরি করে একাধিক গিল্ডকে পুনর্গঠনের কথাও আলোচনায় এসেছে।

বৈঠক শেষে একসঙ্গে বেরিয়ে আসেন রুদ্রনীল ঘোষ এবং রূপা গঙ্গোপাধ্যায়। রুদ্রনীল জানান, বিভিন্ন বিভাগের টেকনিশিয়ানরা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী পূর্ণিমা এবং মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে নতুন নির্বাচন করে নতুন কমিটি গঠন করা হবে। সেই নতুন কমিটিই আগামী দিনে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে। রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আরও স্পষ্ট। তাঁর কথায়, এতদিন যে ‘জল ঢোকানো’ হয়েছে, যে ‘মিথ্যে কার্ড’ দেওয়া হয়েছে, সেগুলি বাতিল করা হবে। অর্থাৎ গিল্ডের সদস্যপদ এবং কার্ডের ক্ষেত্রে এবার ঝাড়াই-বাছাই হবে। কে সত্যিই সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কাজ করেন, কে বৈধ সদস্য, তা খতিয়ে দেখার পরই নতুন কাঠামো তৈরি করার ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে বৈঠকের পর টলিউডে এখন মূল লক্ষ্য একটাই, পুরনো বিতর্ক সরিয়ে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করা। ৩১ অক্টোবর ও ১ নভেম্বরের নির্বাচন সেই পরিবর্তনের প্রথম বড় পরীক্ষা হতে চলেছে। নির্বাচনের আগে সদস্য তালিকা, গিল্ড কার্ড এবং ভোটের প্রক্রিয়া কতটা স্বচ্ছ রাখা যায়, এখন নজর সেদিকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles