Wednesday, August 12, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

গ্রামের সরকারি স্কুলে গিয়ে অভিভাবকেরাই করবেন অডিট! স্বাধীনতা দিবস থেকে ককরোচদের নতুন কর্মসূচি হিঙ্গোলি মহারাষ্ট্র থেকে শুরু

RK NEWZ নিট কেলেঙ্কারির পরে দেশের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে আন্দোলন করেছিলেন তাঁরা। এ বার ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র লক্ষ্য দেশের গ্রামের স্কুলগুলির উন্নয়ন। সেই লক্ষ্যেই ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের দিন থেকে সেই কর্মসূচি শুরু করার কথা মঙ্গলবার ঘোষণা করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। দীপকে এই কাজে এগিয়ে আসার ডাক দিয়েছেন অভিভাবকদের। গ্রামের স্কুলগুলির কী অবস্থা, পরিষেবা কেমন মেলে, তা নিয়ে তাঁদেরই রিপোর্ট দিতে বলেছেন। দায়িত্ব নিতে বলেছেন গ্রাম পঞ্চায়েত প্রধানদেরও। ‘গ্রামীণ শিক্ষা পরিকাঠামোকে অবহেলা’ চিহ্নিত করার কাজে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেছেন দীপকে। একটি ভিডিয়োবার্তা দিয়ে দীপকে জানিয়েছেন, তাঁর নিজের গ্রাম হিঙ্গোলি (মহারাষ্ট্র) থেকে তিনি এই কাজ শুরু করবেন। তাঁর কথায়, ‘‘আগামী ১৫ অগস্ট আমাদের স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি। গত ৮০ বছরে সবচেয়ে বেশি যা অবহেলিত হয়েছে, তা হল আমাদের গ্রামগুলিতে অবস্থিত সরকারি স্কুল।’’ তাঁর প্রশ্ন, নতুন সংসদ ভবন হয়েছে। প্রধানমন্ত্রীর নতুন বাসভবন হয়েছে। গ্রামে নতুন স্কুল হয়নি কেন? তাঁর কথায়, ‘‘আমাদের দেশের শ্রমিক, কৃষকদের সন্তানদের কি দেশের ভবিষ্যৎ বলে গণ্য করি না?’’ বিবৃতি দিয়ে সিজেপি সাধারণ মানুষকেই গ্রামের স্কুলগুলির অডিট করতে বলেছে। পড়ুয়াদের অভিভাবকদের সরকারি স্কুলে গিয়ে সেখানকার পরিষেবা খতিয়ে দেখে তুলে ধরতে বলেছেন তিনি। স্কুলে মিড-ডে মিল কেমন দেওয়া হয়, বিদ্যুৎ, শৌচালয়ের ব্যবস্থা কেমন, সবই খতিয়ে দেখতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles