Friday, July 31, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

কমনওয়েলথ টেবিল টেনিসে জোড়া সোনা ভারতের! এশিয়ান গেমসের আগে এই জয়ে দলের আত্মবিশ্বাস বাড়ল

RK NEWZ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে টিম ইভেন্টে ভারতীয় পুরুষরা সোনা জিতলেও কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার কাছে হেরেছিল মহিলা দল। এবার সেই হারের বদলাই নিলেন শ্রীজারা। দলের জয়ে উচ্ছ্বসিত ভারতের কোচ সৌরভ চক্রবর্তী। তাঁর কথায়, “দলের অনেকেই বেশ তরুণ। তাদের নিয়ে কমনওয়েলথে চ্যাম্পিয়ন হওয়াটা ইতিবাচক বিষয়। এশিয়ান গেমসের আগে এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।” শুক্রবার থেকে এই প্রতিযোগিতায় বিভিন্ন সিঙ্গলস ও ডবলস ইভেন্ট শুরু হবে। কমনওয়েলথ গেমস থেকে এবার বাদ পড়েছে টেবল টেনিস। তবে গ্লাসগোয় গেমস চলাকালীন দিল্লিতে বসেছিল কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে পুরুষ ও মহিলা- দুই টিম ইভেন্টেই চ্যাম্পিয়ন হল ভারত। বৃহস্পতিবার ফাইনালে দুই বিভাগেই ভারতের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। পুরুষ বিভাগে ৩-২ ব্যবধানে জিতেছেন ভারতীয় প্যাডলাররা। সেখানে মহিলা বিভাগে অবশ্য প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ভারত, জিতেছে ৩-০ ব্যবধানে।

এদিন ত্যাগরাজ স্টেডিয়ামে প্রথমে ফাইনাল খেলতে নামে নামে মহিলা দল। প্রথম ম্যাচে স্বস্তিকা ঘোষ ১১-৭, ১১-২, ৯-১১, ১১-৯ গেমে হারান এই শিন টি-কে। দ্বিতীয় ম্যাচে শ্রীজা আকুলা ৯-১১, ১১-৬, ১১-৪, ৫-১১, ১১-৩ গেমে হারান ক্যারেন আনাককে। এরপর যশস্বিনী ঘোরপড়ে অ্যালিস লির বিরুদ্ধে ৭-১১, ১১-৩, ১৭-১৫, ১১-৫ গেমে জিততেই চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত। এই দলে থাকলেও ফাইনালে নামেননি সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস। পুরুষ বিভাগে অবশ্য বেশ লড়াই করতে হয়েছে ভারতকে। শুরুতেই মানব ঠক্কর ও মনুশ শাহ যথাক্রমে জাভেন চুং ও কিউ শেন ওংকে হারান। তবে জি সাথীয়ান ও মানব পরের দু’টো ম্যাচে হারলে সমতা ফেরায় মালয়েশিয়া। শেষ ম্যাচে মনুশ ১১-৭, ১১-৪, ১১-৪ গেমে চুংকে হারাতেই সোনা জেতে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles