Tuesday, July 28, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

পুজোর আগেই ১৪ হাজার কনস্টেবল নিয়োগ! রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

RK NEWZ রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থা আধুনিকীকরণও করা হচ্ছে। এবার পুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ হবে। বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন ভবানী ভবনে টোল ফ্রি নম্বর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থাকে আধুনিকীকরণও করা হচ্ছে। এবার পুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ হবে। বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন ভবানী ভবনে টোল ফ্রি নম্বর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই রাজ্যের পুলিশি ব্যবস্থাকে আরও উন্নত ও ঢেলে সাজানোর কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু পুলিশি আধুনিকীকরণই নয়, আবাসন থেকে থানাগুলিরও উন্নতি হবে। সেই বার্তা এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও একবার পুলিশ ও পুলিশের বিভাগগুলিকে আরও ঢেলে সাজানোর কথা বলা হল। রাজ্যে তৃণমূল আমলে পুলিশের ভূমিকা ও আচরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। রাজ্যের পালাবদলে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে বধ্যপরিকর মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার ভবানী ভবনের মঞ্চ থেকে সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতে পুলিশ সংখ্যায় রয়েছে গড়ে এক লক্ষে ১৫৫ জন। এই রাজ্যে এক লক্ষে গড়ে ১০৬ জন পুলিশ কর্মী রয়েছেন। উত্তরপ্রদেশে প্রতি লক্ষে গড়ে ২০০ জন পুলিশ কর্মী রয়েছেন। বাংলার পুলিশি ব্যবস্থাকে সাজাতে উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করা হবে। এদিন সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে পুলিশে ৪৭ হাজার শূন্যপদ রয়েছে। আগামী কয়েক বছরে পুলিশে ১লক্ষ নিয়োগ হবে। সেই কথা আরও একবার বলা হয়েছে। ১৪ হাজার পুলিশ কনস্টেবল আগেই ট্রেনিং সম্পূর্ণ করে ফেলেছিলেন। কিন্তু ওবিসি দুর্নীতির জন্য ওই নিয়োগ করা যায়নি। এবার ওবিসি জট কেটে গিয়েছে। ওই ১৪ হাজার কনস্টেবল আগামী দুর্গাপুজোর মধ্যেই নিয়োগ হবে। এদিন সেই বড় বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। পুলিশের পরিকাঠামো উন্নতিতে আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি, বডি ক্যামেরা প্রযুক্তি ব্যবস্থা আনা হচ্ছে। কন্ট্রোল রুমও আধুনিকীকরণ হবে। কলকাতা-সহ রাজ্যের পুলিশ থানাগুলিকেও আরও উন্নত করা হবে। গাড়ির ক্ষেত্রেও বড় বদল হতে চলেছে। অনেক গাড়িরই বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে। বহু গাড়ির কাগজপত্রও পুর্ণনবীকরণ হয়নি! ওইসব গাড়ি বদলে আধুনিক গাড়ি আগামী দিনে আনা হবে। সেই বড় বার্তাও মুখ্যমন্ত্রী এদিন দিলেন। কেবল থানাই নয়, পুলিশ আবাসনগুলির হালও ফেরানো হবে। রাজ্যের পুলিশ আবাসনগুলিকে বসবাসযোগ্য করে তোলার কথাও জানানো হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র মতো রাজ্যেও সিআইএ গঠন হবে। সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অক্টোবর থেকে রাজ্য পুলিশের রেশন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অক্টোবর থেকে ৫০০ টাকা করে বাড়ানো হবে এই ভাতা। এতদিন এই ভাতা বাবদ দেড় হাজার টাকা করে পেতেন পুলিশ কর্মীরা। অক্টোবর থেকে তা বেড়ে হবে ২ হাজার টাকা। এই ভাতা বৃদ্ধিকে ‘দুর্গাপুজোর গিফট’ বলে উল্লেখ করেন শুভেন্দু। তিনি আরও জানান, এবার দুর্গাপুজোর মাসে পুজোর আগেই বেতন পেয়ে যাবেন রাজ্য সরকারের কর্মীরা। এই নিয়ে অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে কথা হয়েছে তাঁর। মঙ্গলবার ভবানীভবনে কাটমানি, সিন্ডিকেটরাজ রুখতে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকে পুলিশের রেশন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবে এটা তো হতে পারে না। কিছু না কিছু তো দিতে হবে। আমি দুর্গাপুজোর গিফট দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে ৫০০ টাকা করে বাড়িয়ে দিলাম।” পরবর্তীকালে পুলিশকে আরও সহযোগিতার বার্তা দেন তিনি। সকলকে ভালো করে কাজ করারও পরামর্শ দেন। ট্রাফিক পুলিশের জন্যও ‘উপহার’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা শহরে বৃষ্টি হচ্ছে। সেই বিষয় উল্লেখ করে শুভেন্দু জানান, এই বৃষ্টিতে ট্রাফিক পুলিশদের দেখে তাঁর খুব খারাপ লেগেছে। ভাঙা ছাতা নিয়ে সব ভিজছে। এই দৃশ্য দেখে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার সিপিকে তিনি বলেন, “এঁদের তো আমার জন্য জ্বর হবে। শরীর খারাপ হবে। ঘন ঘন ক্যালপল খেতে হবে।” এরপরই এনকেডিএ ও হিডকোকে তিনি অনুরোধ করেন, তারা যেন নিজেদের ফান্ড থেকে কলকাতা ও রাজ্য পুলিশের ট্রাফিক কর্মীদের জন্য ভালো ছাতা, রেনকোট ও গামবুটের ব্যবস্থা করে দেয়। মন্ত্রী অগ্নিমিত্রা পালও এর অনুমোদন দেন। মঙ্গলবারই ভবানী ভবনে ট্রাফিক পুলিশের জন্য ছাতা, রেনকোট-সহ বৃষ্টিতে প্রয়োজনীয় জিনিসপত্রের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

দুর্নীতি ইস্যুতে ‘জিরো টলারেন্সে’র বার্তা সবসময় দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকার। কাটমানি, সিন্ডিকেটরাজ রুখতেও কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তৃণমূল আমলে প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি, সিন্ডিকেট রাজের অভিযোগ সামনে উঠছে। তৃণমূল নেতা-কর্মী থেকে প্রাক্তন বিধায়কদের অনেকেই এখন গারদের ওপাড়ে। ক্যাগ রিপোর্টেও দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে বলে খবর। সেই আবহে এবার দুর্নীতি-সহ এইসব ইস্যুতে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এক ফোনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ওই অভিযোগ এবার থেকে পৌঁছে যাবে। এছাড়াও পুলিশের হেল্পলাইন নম্বরও এদিন চালু করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের টোল-ফ্রি হেল্পলাইন চালু হল। আজ, দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করেন। এই দুর্নীতি, অপরাধ ও বেআইনি কাজের বিরুদ্ধে সরাসরি বাংলার মানুষ ফোন করতে পারবেন। এই বিষয়ে চারটি নম্বরও চালু হল। অভিযোগ দিন-রাতের যে কোনও সময় জানানো সম্ভব। কাটমানির জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট দুর্নীতি জানাতে ১৫৫৩৩৩৫, বেআইনি ভাবে রাস্তায় ট্যাক্স নেওয়ার বিষয়ে অভিযোগ ১৫৫৩৩৩৭ নম্বরে জানান যাবে। বেআইনি মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ফোন করতে হবে ১৫৫৩৩৩৯ নম্বরে। এক্ষেত্রে প্রধানত যে কোনও প্রকার কাজের জন্য কাটমানি চাওয়া, বালি-পাথর-সিমেন্টের সিন্ডিকেটরাজ, রাস্তায় বেআইনি টোল আদায়, বেআইনি মদের অভিযোগ জানানোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবানী ভবনে পুলিশের হেল্পলাইন নম্বরও চালু হল। চারটি নম্বরে অভিযোগ জানানো যাবে। মুখ্যমন্ত্রী সেই নম্বর চালু করলেন। রাজ্যের ভাবমূর্তি ফিরিয়ে আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। পুলিশি ব্যবস্থাকেও আরও উন্নত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। পুলিশে নতুন করে এক লক্ষ নিয়োগ হবে। উত্তরপ্রদেশ মডেলের মতোই পুলিশের কর্মসংস্থান হবে। পুলিশের পরিকাঠামো উন্নতিতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিলা পুলিশ কর্মীদের বাড়ির কাছেই পোস্টিং হবে। সেই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি রুখতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আরও একবার সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles