Top 5 This Week

spot_img

Related Posts

পালাবদলের বঙ্গে চন্দননগরে বিরাট চমক! জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে পর্যটনের পরিকল্পনা

RK NEWZ চোরবাগানের বিপর্যয় থেকে থেকে শিক্ষা নিয়ে এবার চন্দনগরে বাড়তি সতর্ক প্রশাসন। জগদ্ধাত্রী পুজো মানেই নজরে চন্দননগরে। বিশালাকার প্রতিমা, বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন আলোর সাজে হুগলির এই শহর অন্য মাত্রা পায়। পালাবদলের বঙ্গে এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে পর্যটনে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। রিভার ক্রুজ থেকে ফেরি সার্ভিস, থাকবে প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থাও। বাইক অ্যাম্বুল্যান্স থেকে বিশেষ অ্যাপ, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নিয়ে এবার বিরাট পরিকল্পনা প্রশাসনকে। জগদ্ধাত্রী পুজোয় চন্দনগরের সাবেকি প্রতিমা-আলোকসজ্জা দেখতে ভিড় জমান দূর-দূরান্তের দর্শনার্থীরা। চোরবাগানের বিপর্যয় থেকে থেকে শিক্ষা নিয়ে এবার চন্দনগরে বাড়তি সতর্ক প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দর্শনার্থীদের চিকিৎসা পরিষেবাতেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানান চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। সূত্রের খবর, এবারের জগদ্ধাত্রী পুজোর আড়ম্বর পর্যটকদের কাছে বিশেষভাবে তুলে ধরার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। বাইরে থেকে আসা পর্যটকদের জন্য থাকবে রিভার ক্রুজে প্রতিমা দর্শনের ব্যবস্থা। প্যাকেজের মাধ্যমে পর্যটকরা গঙ্গাবক্ষে ক্রুজে চেপেই বাবুঘাট থেকে চন্দননগর পর্যন্ত প্রতিমা দর্শন করতে পারবেন। প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট কেন্দ্র থেকে মণ্ডপে প্রতিমা দর্শন করিয়ে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করবে প্রশাসনই। জরুরি প্রয়োজনে চন্দননগরের অলিগলিতে ঘুরবে বাইক অ্যাম্বুল্যান্স। মণ্ডপের রুট ম্যাপ, ট্রাফিক আপডেট, হেল্পলাইন নম্বর সহ চালু থাকবে বিশেষ অ্যাপ। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক চলছে দফায় দফায়। বুধবার জগদ্ধাত্রী পুজো নিয়ে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য সেবাকেন্দ্র গড়ে তোলা হবে। কড়া নজরদারি থাকবে বিসর্জনের শোভাযাত্রাতেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles