RK NEWZ নন্দীগ্রাম থেকে দলের নেতা-কর্মীদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি বিধায়ক জানান যে, আগের সরকারের আমলের প্রতিটি মামলা আইন অনুযায়ী ফের খুলবে বিজেপি সরকার। নন্দীগ্রাম থেকে দলের নেতা-কর্মীদের কাছে শান্তি বজায় রাখা এবং সংযত থাকার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “ওরা অনেক অত্যাচার করেছে। কিন্তু কেউ আইন হাতে তুলে নেবেন না। ওরা যা করেছে, আপনারা করবেন না। শান্তি বজায় রাখতে হবে। ৯ তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে শান্তিতে করবেন। এখন দু’-তিনটে দিন বিজয়মিছিল করবেন না। দুটো মন্ত্রে আমি ২০১১-র পরিবর্তনে ছিলাম। আর এ বার আসল পরিবর্তনে থাকলাম। দুটো মন্ত্র হল ধৈর্য আর সহ্য। অনেক সহ্য করেছি। আগামীর বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী প্রতিটি মামলা খুলবে। আমরা ব্যবস্থা নেব। আমি আমার কাজে সর্বদা একনিষ্ঠ থাকি। দুটো বিধানসভায় দল আমার উপর ভরসা করেছিল। আমি সেই প্রতিশ্রুতি পালন করেছি। এ বার উন্নয়নের সময়। নন্দীগ্রামে নতুন ইংরেজি মাধ্যম স্কুল, আইটিআই কলেজ হবে। কৃষিক্ষেত্রে বছরে দু’বার ধান চাষ করার উপযুক্ত ব্যবস্থা। আর যারা গুন্ডা, তাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। বিজেপিকে এক বার মানুষ এনেছে। আমরা এমন ভাল কাজ করব, ১০০ বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সঙ্কল্পপত্র পূরণ করব। নন্দীগ্রাম এবং ভবানীপুরের মধ্যে কোন কেন্দ্রটি ছাড়বেন, তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন।” তৃণমূলের কোনও কার্যালয়ে হাত না-দেওয়ারও বার্তা দিয়েছেন শুভেন্দু। এই সূত্রেই দুই মন্ত্রের কথা জানান শুভেন্দু। নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি বিধায়ক জানান যে, আগের সরকারের আমলের প্রতিটি মামলা আইন অনুযায়ী ফের খুলবে বিজেপি সরকার। তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন।





