Wednesday, May 13, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আইপিএলে প্লে-অফে ওঠার দৌড়ে সহজ অঙ্কে তিন দল!‌ সুযোগ কম থাকলেও কলকাতা পুরোপুরি লড়াই থেকে ছিটকে যায়নি?

RK NEWZ আইপিএলে চারটি দল বাদে প্রতিটি দলই ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্লে-অফের দৌড় শুরু হয়ে গিয়েছে ভাল ভাবেই। আইপিএলে চারটি দল বাদে প্রতিটি দলই ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্লে-অফের দৌড় শুরু হয়ে গিয়েছে ভাল ভাবেই। পয়েন্ট তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে অন্তত তিনটি দলের কাছে সহজ কাজ রয়েছে। আরও একটি দল প্রায় নিশ্চিত। অর্থাৎ বিশাল অঘটন না ঘটলে প্লে-অফের চারটি দল কারা হতে পারে তা এখনই মোটামুটি পরিষ্কার। শেষ ধাপে উঠে আসার লড়াইয়েও রয়েছে গোটা তিনেক দল। একটি দল পাঁচ ম্যাচ বাকি থাকতেই দৌড় থেকে ছিটকে গিয়েছে। পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সকলের আগে রয়েছে পঞ্জাব। তারা আর একটি ম্যাচ জিতলেও প্লে-অফে প্রায় উঠে যাবে। দু’টি ম্যাচ জিতলে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। পঞ্জাবের ম্যাচ বাকি হায়দরাবাদ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং লখনউয়ের বিপক্ষে। একটি করে ম্যাচ জিতলে হায়দরাবাদ এবং রাজস্থানও প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলবে। দুই দলেরই ১০ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। তাদের ম্যাচ বাকি পঞ্জাব, গুজরাত, চেন্নাই এবং বেঙ্গালুরুর বিপক্ষে। রাজস্থানের ম্যাচ বাকি গুজরাত, দিল্লি, লখনউ এবং মুম্বইয়ের বিপক্ষে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। তাদেরও একটি ম্যাচ জিতলেই চলবে। তারা ৯ ম্যাচে ১২ পয়েন্টে রয়েছে। রান রেটও খুবই ভাল। ফলে লখনউ, মুম্বই, কলকাতা, পঞ্জাব এবং হায়দরাবাদের মধ্যে যে কোনও একটি বা দু’টি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে।

এই চারটি দল প্লে-অফের দৌড়ে সকলের চেয়ে এগিয়ে। তবে শেষ মুহূর্তে হিসাব বদলে দিতে পারে আরও তিনটি দল। গুজরাতকে দৌড়ে থাকতে গেলে অন্তত দু’টি ম্যাচ জিততেই হবে। একই শর্ত প্রযোজ্য চেন্নাই এবং দিল্লির ক্ষেত্রেও। গুজরাতকে খেলতে হবে রাজস্থান, হায়দরাবাদের মতো পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা দলের বিরুদ্ধে। সহজ লড়াই কলকাতা এবং চেন্নাইয়ের বিরুদ্ধে। সুযোগ কম থাকলেও কলকাতা পুরোপুরি লড়াই থেকে ছিটকে যায়নি। ৯ ম্যাচে তাদের ৭ পয়েন্ট। প্লে-অফে উঠতে গেলে ন্যূনতম ১৪ পয়েন্ট পেতেই হবে। ১৬ পয়েন্ট পেলে ভাল। কলকাতা সর্বোচ্চ ১৭ পয়েন্টে পৌঁছোতে পারে। সে ক্ষেত্রে বাকি সব ক’টি ম্যাচ জিততে হবে অজিঙ্ক রাহানের দলকে। তাদের কাছে সবই মরণবাঁচন ম্যাচ। ক্ষীণ আশা রয়েছে মুম্বইয়ের। বাকি চারটি ম্যাচের প্রতিটিতেই জিতলে তারা ১৪ পয়েন্টে পৌঁছোবে। তার পরেও তাকিয়ে থাকতে হবে বাকি দলের দিকে। তবে চতুর্থ দলের পয়েন্ট এখনই ১২। ফলে বহু হিসাব-নিকাশ দরকার মুম্বইয়ের প্লে-অফে উঠতে গেলে। ৯ ম্যাচে ৪ পয়েন্টে থাকা লখনউয়ের আর কোনও আশা নেই। তারা প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles