Wednesday, May 13, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

যে কোনও সমস্যায় পুলিশকে ফোন করার পরামর্শ!‌ শান্তি বজায় রাখতে হবে, কেউ গুজবে কান দেবেন না

RK NEWZ লালবাজারে সাংবাদিক বৈঠক করে কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দ পরিস্কার করে দিলেন সবকিছুই। কলকাতার সিপি বলেন, “ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না। জেসিবি নিয়ে মিছিল করা যাবে না। জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার। একই সঙ্গে তিনি জানান, যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। যে কোনও সমস্যায় পুলিশকে ফোন করার পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, এখন ৬৫ কোম্পানি বাহিনী আছে। বিজয়মিছিল করতে হলে আগাম অনুমতি নিতে হবে। জানালেন কলকাতার পুলিশ কমিশনার। হিংসা বা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ। ৮০ জনকে গ্রেফতার করেছি। অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের কর্তব্যে গাফিলতি থাকলেও বিভাগীয় স্তরে পদক্ষেপ করা হবে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়েছে। সিকিয়োরিটি ডায়রেক্টরেট বাকিটা ঠিক করবে। সুরক্ষার জন্য যা করার করা হবে। আমরা সতর্ক আছি। কোনও নাগরিক যেন ভয় না পান। কোথাও কোনও ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছেন এমন নয়। আমরা সতর্ক রয়েছি। আমাদের যা করণীয়, সেটা করছি।”

মিছিলে জেসিবি ভাড়া দিলে মালিকদের বিরুদ্ধেও পদক্ষেপ! কর্তব্যে গাফিলতিতে ছাড় পাবে না পুলিশও, বললেন সিপি অজয় নন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles