Wednesday, May 13, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

একের পর এক খুন বিজেপি কর্মী!‌ ফল ঘোষণার পর রাজ্যে প্রাণ গেল ৪ জনের

RK NEWZ নির্বিঘ্নে মিটেছে ভোটপর্ব। কিন্তু, ফল ঘোষণার পর থেকে রাজনৈতিক হিংসায় একাধিক খুনের অভিযোগ ঘিরে রাজ্যে শোরগোল। এবার নিউটাউনে খুন হলেন এক বিজেপি কর্মী। মৃতের নাম মধু মণ্ডল। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ সরব হন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় আসে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। খবর পেয়ে আসেন রাজারহাট-নিউটাউনের জয়ী বিজেপি প্রার্থী পীযূষ কানোদিয়া। গতকাল ফল ঘোষণা থেকে এখনও পর্যন্ত এই নিয়ে রাজ্যে ৪ জনকে খুনের অভিযোগ উঠল। বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালিগুড়ি ভাঙার মোড়ে মধু মণ্ডলের উপর হামলা চালায় তৃণমূল কর্মী কমল মণ্ডল এবং তাঁর অনুগামীরা। ব্যাপক মারধর করা হয়। মধু মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা কমল মণ্ডলের বাড়িতে চড়াও হয়। আসে কেন্দ্রীয় বাহিনী ও টেকনোসিটি থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ।

বীরভূমে খুন তৃণমূল বুথ সভাপতি-

বীরভূমের নানুর থানার সন্তোষপুর গ্রামে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। কে বা কারা কী কারণে খুন করেছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রাজনৈতিক প্রতিহিংসা নাকি গ্রাম্য বিবাদে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে আবিরকে কোপানো হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার-

ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলকাতায়। বেলেঘাটায় বাড়ির বাইরে ওই তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টনায়ক। তিনি তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। মৃতের পরিবার জানিয়েছে, গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন বিশ্বজিৎ। এরপর সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়।

হাওড়ায় খুন বিজেপি কর্মী-

হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। গতরাতে তাঁকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। মৃত বিজেপি কর্মীর নাম যাদব বর। উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী রামচক গ্রামে এই ঘটনা ঘটে। বিজেপির বিপুল জয়ে আবির খেলায় মেতেছিলেন যাদব। অভিযোগ, রাতে বাড়ি ফেরার পথে তাঁর উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles