Top 5 This Week

spot_img

Related Posts

দৈব অনুপ্রেরণায় দান ২০৬ কোটি টাকা!‌ তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার গয়না দান দম্পতির

RK NEWZ চেন্নাই-নিবাসী এক দম্পতির দানপর্ব সম্পন্ন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের পদপাদ্মে ১২১ কেজি সোনার গয়না দান করলেন তাঁরা। যার বাজার মূল্য ২০৬ কোটি টাকা। এই দানপর্ব সম্পন্ন হল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে। চেন্নাইয়ের বাসিন্দা বর্ধমান ও রাধিকা জৈন আনুষ্ঠানিকভাবে মূল্যবান অলঙ্কারগুলি তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-এর পুরোহিত ও প্রতিনিধিদের হাতে তুলে দেন। জানা গিয়েছে, দানসামগ্রীর মধ্যে রয়েছে হীরা খচিত সোনার গয়না। যেমন, সোনার মুকুট, হার, কোমরবন্ধ, বাহুর অলঙ্কার এবং পায়ের গয়না। দম্পতির দেওয়া অলঙ্কারের মোট ওজন ১২১ কেজি। এর মধ্যে ১০৬ কেজি সোনা ভগবান ভেঙ্কটেশ্বরের অলঙ্কার তৈরিতে কাজে লেগেছে। বাকি ১৫ কেজি সোনা দিয়ে তিরুচানুরের শ্রী পদ্মাবতী আম্মাভারুর জন্য বিশেষ পোশাক তৈরি করা হবে বলেও জানা গিয়েছে। মনে করা হচ্ছে, এটিই সাম্প্রতিককালে তিরুপতি মন্দিরের অন্যতম উল্লেখযোগ্য দান। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জৈন দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দম্পতির বক্তব্য অনুযায়ী দৈব অনুপ্রেরণা থেকেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির মানত পূরণ হওয়ায় এই দান করেছেন। মুখ্যমন্ত্রী এই দানকে অসাধারণ ভক্তি ও বিশ্বাসের প্রকাশ বলে উল্লেখ করেছেন। অন্ধ্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি মানুষের বিশ্বাস ও ভক্তি যুগ যুগ ধরে চলে আসছে। অতীতে রাজা-মহারাজারাও এই মন্দিরে মূল্যবান অলঙ্কার ও সম্পদ দান করেছেন।’ তিরুপতি মন্দিরে সোনা, রত্ন এবং মূল্যবান সামগ্রী দানের ঐতিহ্য বহু শতাব্দী পুরোনো। পল্লব, চোল, চের, পাণ্ড্য, মহীশূর ও মারাঠা রাজা-সহ প্রাচীন শাসকরাও ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে মুক্তহস্ত দান করেছেন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্ত ও শাসকরা মূল্যবান অলঙ্কার ও উপহারসামগ্রী দিয়ে তিরুপতি মন্দিরকে সমৃদ্ধ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles